রাজনীতি
রমজানে নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে সরকারের প্রতি আহ্বান ডা. শফিকুর রহমানের
বিবৃতিতে ডা. শফিকুর রহমান বলেন, পবিত্র রমজানকে সামনে রেখে দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ এবং সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে নতুন সরকারকে বিশেষভাবে নজর দিতে হবে। তিনি অসাধু ব্যবসায়ীদের গড়ে তোলা সব ধরনের সিন্ডিকেট ভেঙে সুষ্ঠু, স্বচ্ছ ও পরিকল্পিত বাজারব্যবস্থা গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।
প্রধানমন্ত্রীর গাড়ির পেছনে ছাত্রদল সভাপতির দৌঁড়ানো আমাদেরকে কষ্ট দেয়: সারজিস
সারজিস আলম বলেন, “তার নেতৃত্বে লাখ লাখ ছাত্র রয়েছে। একজন ছাত্রনেতা হিসেবে এ ধরনের আচরণ সম্মানজনক নয়। এমন দৃশ্য আওয়ামী লীগের সময়েও দেখিনি।” তিনি ছাত্রদলের প্রতি আহ্বান জানান, ছাত্ররাজনীতিতে নতুন মানদণ্ড তৈরি করতে এবং এমন রাজনৈতিক সংস্কৃতি গড়ে তুলতে, যা বাংলাদেশের ছাত্ররাজনীতির ভবিষ্যৎ নির্ধারণ করবে।
পোস্টাল ব্যালটে নাটকীয় চমক: ৭৮০ ভোটে পিছিয়ে গিয়েও ৩৮৫ ভোটে জয় খেলাফত মজলিস প্রার্থীর
মাদারীপুর-১ (শিবচর) আসনে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর শেষ পর্যন্ত পোস্টাল ব্যালটের ভোটেই নির্ধারিত হয়েছে বিজয়-পরাজয়। মাত্র ৩৮৫ ভোটের ব্যবধানে বিএনপির প্রার্থী নাদিরা আক্তারকে হারিয়ে বিজয়ী হয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিস ও ১১ দলীয় জোট সমর্থিত প্রার্থী সাইদ উদ্দিন আহমাদ হানজালা। রিটার্নিং কর্মকর্তার ঘোষিত ফলাফলে দেখা যায়, ১০২টি কেন্দ্রের অধিকাংশে এগিয়ে ছিলেন ধানের শীষ প্রতীকের প্রার্থী নাদিরা আক্তার। কেন্দ্রভিত্তিক ভোটে তিনি পান ৬৪ হাজার ২৯১ ভোট। অন্যদিকে রিকশা প্রতীকের প্রার্থী হানজালা পান ৬৩ হাজার ৫১১ ভোট। এতে কেন্দ্রের ভোটে ৭৮০ ভোটে এগিয়ে ছিলেন নাদিরা।
তাহলে কি ড. মোশাররফ-ড. মঈন খানই পরবর্তী রাষ্ট্রপতি-স্পিকার?
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দুই তৃতীয়াংশের বেশি আসনে বিজয় অর্জনের মাধ্যমে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ইতোমধ্যে সরকার গঠন করেছে। প্রায় দুই যুগ পর মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেল ৪টার কিছু সময় পর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় প্রথমবারের মতো উন্মুক্ত স্থানে প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার সদস্যদের শপথগ্রহণ অনুষ্ঠিত হয়।
জয়ী হয়েই বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের চেতনার কথা স্মরণ করলেন ফজলুর রহমান
কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) আসনে জামায়াতের প্রার্থী রোকন রেজা শেখকে বিশাল ব্যবধানে পরাজিত করে জয়ী হয়েছেন বিএনপির প্রার্থী ও বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান। নির্বাচনে জয় নিশ্চিত হওয়ার পরপরই মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধুর আদর্শের প্রতি অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন তিনি। জয়ের পর নিজের ফেসবুক পোস্টে ফজলুর রহমান লিখেছেন, 'স্বাধীনতা, মুক্তিযুদ্ধ, মুক্তিযোদ্ধা, বঙ্গবন্ধু—স্বাধীন বাংলার অস্তিত্ব।' আরেক পোস্টে তিনি বলেন, 'সমস্ত রাজাকার ও স্বাধীনতাবিরোধী শক্তির বিরুদ্ধে নির্বাচনী বিজয় নিশ্চিত করে প্রথম প্রহরের ফজরের নামাজের পর মহান আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করেছি।
খলিলুর রহমানের মন্ত্রী হওয়ার মধ্য দিয়ে ইলেকশন ইঞ্জিনিয়ারিং উন্মোচন হচ্ছে: নাহিদ
নির্বাচনের আগে নিরপেক্ষতার স্বার্থে অন্তর্বর্তী সরকার থেকে ছাত্র উপদেষ্টারা পদত্যাগ করেছিল। খলিলুর রহমান ছিলেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা। এরপরও তিনি এখন বিএনপির মন্ত্রিসভায় যুক্ত হয়েছেন। এই প্রসঙ্গ টেনে নাহিদ ইসলাম বলেন, ‘নির্বাচনের আগে ছাত্র উপদেষ্টারা পদত্যাগ করেছিল নিরপেক্ষতার স্বার্থে। তখন ব্লেম (দায়) দেওয়া হয়েছিল যে এই ছাত্র উপদেষ্টারা একটা দলের সঙ্গে সংযুক্ত। এখন খলিলুর রহমান যদি এই বিএনপির সরকারে মন্ত্রী হন বা সরকারের অংশ হন, তাহলে একটা প্রশ্ন উঠবে যে আগের অন্তর্বর্তী সরকারে উনি রাজনৈতিক দলের পক্ষ হয়ে কাজ করেছেন।’
এবার সংসদে একসঙ্গে দুই ভাই
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইলের দুটি আসনে জয় পেয়েছেন বিএনপি মনোনীত দুই সহোদর প্রার্থী। টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসনে বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী আবদুস সালাম পিন্টু এবং টাঙ্গাইল-৫ (সদর) আসনে কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বেসরকারি ফলাফলে বিজয়ী হয়েছেন। টাঙ্গাইল-২ আসনে আবদুস সালাম পিন্টু ধানের শীষ প্রতীক নিয়ে ১ লাখ ৯৮ হাজার ২১৩ ভোট পেয়ে জয়লাভ করেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত প্রার্থী হুমায়ুন কবির পান ৬০ হাজার ৮৭১ ভোট।
বিপুল ব্যবধানে পরাজিত হলেন তাহেরী
হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আলোচিত ইসলামিক বক্তা মুফতি গিয়াস উদ্দিন তাহেরী পরাজিত হয়েছেন। ইসলামি ঐক্য ফ্রন্টের প্রার্থী হিসেবে মোমবাতি প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করলেও শেষ পর্যন্ত তিনি বড় ব্যবধানে পরাজিত হয়েছেন। বেসরকারিভাবে এ আসনে নির্বাচিত হয়েছেন বিএনপির প্রার্থী ও জেলা বিএনপির সাবেক সভাপতি, শিল্পপতি এসএম ফয়সল। ধানের শীষ প্রতীকে তিনি পেয়েছেন ১ লাখ ৮৮ হাজার ৭২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী তাহেরী পেয়েছেন ৮৪ হাজার ৩২৩ ভোট।
সাবেক এমপিসহ ৩ আ.লীগ নেতার জামিন
গ্রেপ্তারের দীর্ঘ প্রায় নয় মাস পর রাজনৈতিক মামলায় জামিন পেয়েছেন বরিশাল সদর আসনের সাবেক সংসদ সদস্য জেবুন্নেছা আফরোজ। একই সঙ্গে নিষিদ্ধ সংগঠন বরিশাল মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি ও সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান জসিম উদ্দিনসহ আরও দুজনকে জামিন দিয়েছেন আদালত।
বিপুল ভোটে ব্যারিস্টার ফুয়াদের পরাজয়
বরিশাল-৩ (মুলাদী-বাবুগঞ্জ) আসনে বিপুল ভোটের ব্যবধানে পরাজিত হয়েছেন আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক ও ১১ দলীয় জোটের প্রার্থী ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। বেসরকারি ফলাফলে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী অ্যাডভোকেট জয়নাল আবেদীনের কাছে প্রায় ২১ হাজার ভোটে হেরে যান তিনি। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দিবাগত রাতে বাবুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা আসমা উল হুসনা এ ফলাফল ঘোষণা করেন।
চট্টগ্রাম-১ আসনে জিতেছেন ধানের শীষের নুরুল আমিন
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনে বেসরকারি ফলাফলে বিএনপি মনোনীত প্রার্থী নুরুল আমিন বিপুল ভোটে জয়ী হয়েছেন। এ আসনে ১০৬ কেন্দ্রের ফলাফলে ধানের শীষ প্রতীকে ১ লাখ ২৭ হাজার ৬৪৫ ভোট পেয়েছেন তিনি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী অ্যাড. ছাইফুর রহমান দাঁড়িপাল্লা প্রতীকের পেয়েছেন ৮১ হাজার ২২৭ ভোট।
শরীয়তপুরের তিন আসনেই বিএনপি প্রার্থীর জয়
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শরীয়তপুরের তিনটি সংসদীয় আসনেই বিএনপি মনোনীত প্রার্থীরা বিজয়ী হয়েছেন। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দিনগত মধ্যরাতে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে ফলাফল ঘোষণা শেষে তাদের বিজয়ী ঘোষণা করেন জেলা রিটার্নি কর্মকর্তা ও জেলা প্রশাসক তাহসিনা বেগম। জেলা রিটার্নি কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শরীয়তপুর জেলার তিনটি আসন থেকে ১০ টি রাজনৈতিক দলের দলীয় প্রতীক নিয়ে ১৭ জন নির্বাচনে অংশগ্রহণ করে। এছাড়া স্বতন্ত্র প্রার্থী অংশ নেয় ৪ জন।