রাজনীতি
বিএনপির আসলাম চৌধুরী ও সরোয়ার আলমগীরের ফলাফল স্থগিত
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০টি আসনের মধ্যে ২৯৯টি আসনে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। এর মধ্যে ২৯৭টি আসনের বেসরকারি ফলাফল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। তবে আদালতে চলমান মামলার কারণে তিনটি আসনের চূড়ান্ত ফলাফল স্থগিত রাখা হয়েছে। গতকাল বৃহস্পতিবার এ বিষয়ে নির্বাচন কমিশন পৃথক তিনটি চিঠি জারি করে। স্থগিত থাকা আসনগুলো হলো চট্টগ্রাম-২, চট্টগ্রাম-৪ ও শেরপুর-২।
নবগঠিত সরকারকে স্বাগত জানালো এবি পার্টি, সঙ্গে সতর্কবার্তা
নবগঠিত সরকারের কার্যক্রম ও দেশের সমসাময়িক বিষয় নিয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করেছে আমার বাংলাদেশ (এবি) পার্টি। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন দলের সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। বুধবার (১৮ ফেব্রুয়ারি) রাজধানীর বিজয়নগরে কেন্দ্রীয় কার্যালয়ে এই সংবাদ সম্মেলন আয়োজিত হয়। সংবাদ সম্মেলনে ব্যারিস্টার ফুয়াদ বলেন, 'দুই যুগ পর বাংলাদেশে একটি গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। জিয়াউর রহমানের পর ইউনুস সরকারের সময়কাল তুলনামূলকভাবে ভালো ছিল। আমরা নতুন সরকারের প্রতি শুভকামনা জানাই।'
সাকিব আল হাসানকে খেলতে না দেওয়া দুর্নীতি হলে শাস্তি পেতে রাজি: আসিফ মাহমুদ
দুর্নীতি দমন কমিশন (দুদক) কার্যালয়ে গিয়ে ক্রিকেটার সাকিব আল হাসানের ভক্তদের অভিযোগ প্রসঙ্গে প্রতিক্রিয়া জানিয়েছেন সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের ক্রীড়া উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। অভিযোগ প্রমানিত হলে মেনে নেয়ার কথা বলেছেন তিনি। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজধানীর শ্যামপুর থানায় জাতীয় নাগরিক পার্টি আয়োজিত ইফতার মাহফিল শেষে এ কথা বলেন আসিফ মাহমুদ।
হাসপাতালে সেলিমা রহমানকে দেখতে গেলেন এমপি জয়নুল আবেদীন
হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর স্থায়ী কমিটির সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী সেলিমা রহমানকে দেখতে গেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও বরিশাল-৩ (মুলাদী–বাবুগঞ্জ) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট জয়নুল আবেদীন। রোববার (২২ ফেব্রুয়ারি) রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন সেলিমা রহমানের শারীরিক অবস্থার খোঁজখবর নেন তিনি। এ সময় তিনি দায়িত্বপ্রাপ্ত চিকিৎসকদের সঙ্গে তার চিকিৎসা প্রক্রিয়া নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
জুলাই জাতীয় সনদ অক্ষরে অক্ষরে পালন করা হবে: সালাহউদ্দিন
বিএনপির ৩১ দফার আলোকে রাষ্ট্র ও সংবিধানের সংস্কার করা হবে জানিয়ে দলটির স্থায়ী কমিটির সদস্য ও কক্সবাজার-১ আসন থেকে নবনির্বাচিত সংসদ সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, ইতোমধ্যে জুলাই জাতীয় সনদ স্বাক্ষরিত হয়েছে। এটি একটি রাজনৈতিক সমঝোতার দলিল এবং তা অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করা হবে।
কারাগারে থেকেই আইনজীবী সমিতি নির্বাচনের প্রার্থী ব্যারিস্টার সুমন
বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ২০২৬–২৭ মেয়াদের নির্বাচন আগামী ১১ ও ১২ মার্চ অনুষ্ঠিত হবে। এবারের নির্বাচনে আওয়ামী লীগ–সমর্থিত প্যানেল থেকে সম্পাদক পদে প্রার্থী হয়েছেন দেশের আলোচিত আইনজীবী ও সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন।
ক্ষমতাসীন রাজনৈতিক দলকে স্পষ্ট বার্তা দিলেন সাদিক কায়েম
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল ঘোষণার পর দেশের বিভিন্ন স্থানে হামলা ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ তুলে ক্ষমতাসীন রাজনৈতিক দল ও নির্বাচিত প্রতিনিধিদের প্রতি কড়া বার্তা দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের ভিপি সাদিক কায়েম। শুক্রবার নিজের ফেসবুক পোস্টে তিনি এ প্রতিক্রিয়া জানান।
বাধ্য করা হলে রাজপথে নামব: জামায়াত আমির
বৈঠক শেষে জামায়াত আমির বলেন, গতকাল কয়েকটি কেন্দ্রে ফলাফল আটকে রাখা হয়েছে এবং কিছু ক্ষেত্রে ছাড় দিয়ে প্রার্থীকে নির্বাচিত ঘোষণা করা হয়েছে। তাঁর দাবি, তাঁদের কাছে প্রমাণ রয়েছে যে রেজাল্ট শিট পরিবর্তন করা হয়েছে। তিনি বলেন, তাঁদের জোটের প্রার্থী নাসীরউদ্দীন পাটওয়ারীর আসনে যা ঘটেছে, তা দেশবাসী দেখেছে। একজন নেতার আপনজনের নেতৃত্বে সেখানে যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে, তা গ্রহণ করা হয়েছে। অথচ একই ধরনের বিষয় তাঁদের জোটের আরেক প্রার্থী মামুনুল হকের ক্ষেত্রে গ্রহণ করা হয়নি, বরং নাসীরউদ্দীন পাটওয়ারীর প্রতিপক্ষের ক্ষেত্রে তা মেনে নেওয়া হয়েছে।
জাপা মহাসচিব ব্যারিস্টার শামীমের জামানত বাজেয়াপ্ত
গাইবান্ধায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বড় ধরনের ভরাডুবির মুখে পড়েছেন ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী। গাইবান্ধা-৫ (সাঘাটা-ফুলছড়ি) আসনে লাঙল প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করে তিনি প্রয়োজনীয় ভোটের ন্যূনতম সীমাও স্পর্শ করতে পারেননি। এই আসনে তিনি পেয়েছেন মাত্র ৩ হাজার ৩৭৫ ভোট, ফলে নির্বাচনি আইন অনুযায়ী তাঁর জামানত বাজেয়াপ্ত হয়েছে।
চাঁদাবাজি করলে খুঁটির সঙ্গে বেঁধে রেখে পুলিশে দিন: হাসনাত আবদুল্লাহ
কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা দিয়েছেন। কেউ চাঁদা তুলতে এলে তাকে আটক করে পুলিশে সোপর্দ করার আহ্বান জানিয়েছেন তিনি। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) শপথ গ্রহণের পর রাতে কুমিল্লার দেবিদ্বারে এসে ক্ষুদ্র ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময়কালে এ কথা বলেন তিনি। হাসনাত আবদুল্লাহ বলেন, 'দেবিদ্বারে কোনো চাঁদাবাজের ঠাঁই হবে না। নির্ধারিত এলাকার বাইরে কেউ চাঁদা তুলতে এলে তাকে খুঁটির সঙ্গে বেঁধে রেখে পুলিশে খবর দিবেন।'
লন্ডন ষড়যন্ত্রের হোতা খলিলুর, রিজওয়ানা ভোট কারচুপির ‘রাজসাক্ষী’: জামায়াত
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির ও জাতীয় সংসদে বিরোধীদলীয় উপনেতা ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের এমপি বলেছেন, জামায়াতকে ষড়যন্ত্রের মাধ্যমে রাষ্ট্রক্ষমতায় আসা থেকে বঞ্চিত করা হয়েছে। তিনি নির্বাচনী ইঞ্জিনিয়ারিং ও অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষপাতমূলক আচরণের তীব্র সমালোচনা করেছেন। বৃহস্পতিবার (৫ মার্চ) রাজধানীর একটি মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন তিনি।
শেখ হাসিনাকে ফেরত চাইবে বিএনপি : সালাহউদ্দিন
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও কক্সবাজার-১ আসন থেকে নবনির্বাচিত সংসদ সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারতের কাছ থেকে ফেরত আনার উদ্যোগ নেওয়া হবে। তার বিরুদ্ধে তদন্ত চলমান এবং আওয়ামী লীগের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ থাকায়, ভারত সরকারের সঙ্গে বিদ্যমান প্রত্যর্পণ চুক্তির আওতায় তাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার প্রক্রিয়া শুরু করা হবে। এই কার্যক্রম পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে সম্পূর্ণ আইনি পথেই সম্পন্ন হবে বলে তিনি জানান।