চাঁদাবাজি করলে খুঁটির সঙ্গে বেঁধে রেখে পুলিশে দিন: হাসনাত আবদুল্লাহ

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৯
কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা দিয়েছেন। কেউ চাঁদা তুলতে এলে তাকে আটক করে পুলিশে সোপর্দ করার আহ্বান জানিয়েছেন তিনি।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) শপথ গ্রহণের পর রাতে কুমিল্লার দেবিদ্বারে এসে ক্ষুদ্র ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময়কালে এ কথা বলেন তিনি।

হাসনাত আবদুল্লাহ বলেন, 'দেবিদ্বারে কোনো চাঁদাবাজের ঠাঁই হবে না। নির্ধারিত এলাকার বাইরে কেউ চাঁদা তুলতে এলে তাকে খুঁটির সঙ্গে বেঁধে রেখে পুলিশে খবর দিবেন।'

ব্যবসায়ীদের উদ্দেশে তিনি বলেন, 'যে ব্যক্তি ইজারার চাঁদা তোলে তার নাম শাহ আলম। তিনি যদি নির্ধারিত সীমানার বাইরে গিয়ে চাঁদা আদায়ের চেষ্টা করেন, তাহলে তাকে আটক করে পুলিশের হাতে তুলে দিতে হবে। পাশাপাশি যারা চাঁদাবাজদের আশ্রয়-প্রশ্রয় দেবে, তাদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে।'

এ সময় হাসনাত জানান, কাঁচাবাজারের ইজারা নেওয়া হয়েছে। ইজারাদারকে নির্দিষ্ট বাজার এলাকার ভেতরেই ইজারার টাকা তুলতে হবে। নির্ধারিত সীমানার বাইরে চাঁদা আদায় করলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

এমনকি এক ইজারাদারকে মোবাইল ফোনে সতর্ক করে তিনি বলেন, 'নির্ধারিত এলাকার বাইরে চাঁদা তুলতে এলে জনগণ ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখাতে পারে—তখন আমার কিছুই করার থাকবে না।'

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিলেন প্রধানমন্ত্রী সদ্য. ১০০০ টাকার নোট বাতিল চেয়ে আইনি নোটিশ সদ্য. সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা সদ্য. বিশ্বমঞ্চে দেশের জনগণের অধিকার ও উন্নয়নের বার্তা দেবেন প্রধানমন্ত্রী সদ্য. কয়েক দফা কমার পর বিশ্ববাজারে আবার বাড়ল তেলের দাম সদ্য. যুক্তরাষ্ট্রে একাধিক বিমানবন্দর বন্ধ হয়ে শত শত ফ্লাইট বাতিল সদ্য. আরও ১১টি বোয়িং কেনার প্রস্তুতি নিচ্ছে বিমান! সদ্য. শিগগিরই ভেঙে চার ভাগে বিভক্ত হবে উত্তরপ্রদেশ: ভারতীয় মন্ত্রী সদ্য. রাজউকের প্ল্যান পাসে আসছে ওয়ানস্টপ সেবা সদ্য. পাটওয়ারীকে গ্রেপ্তার করে রিমান্ডে নিলেই বের হবে, বাসে ককটেল মারছে কারা: রাশেদ খান সদ্য. জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিলেন প্রধানমন্ত্রী সদ্য. ১০০০ টাকার নোট বাতিল চেয়ে আইনি নোটিশ সদ্য. সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা সদ্য. বিশ্বমঞ্চে দেশের জনগণের অধিকার ও উন্নয়নের বার্তা দেবেন প্রধানমন্ত্রী সদ্য. কয়েক দফা কমার পর বিশ্ববাজারে আবার বাড়ল তেলের দাম সদ্য. যুক্তরাষ্ট্রে একাধিক বিমানবন্দর বন্ধ হয়ে শত শত ফ্লাইট বাতিল সদ্য. আরও ১১টি বোয়িং কেনার প্রস্তুতি নিচ্ছে বিমান! সদ্য. শিগগিরই ভেঙে চার ভাগে বিভক্ত হবে উত্তরপ্রদেশ: ভারতীয় মন্ত্রী সদ্য. রাজউকের প্ল্যান পাসে আসছে ওয়ানস্টপ সেবা সদ্য. পাটওয়ারীকে গ্রেপ্তার করে রিমান্ডে নিলেই বের হবে, বাসে ককটেল মারছে কারা: রাশেদ খান