নবগঠিত সরকারকে স্বাগত জানালো এবি পার্টি, সঙ্গে সতর্কবার্তা

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৯
নবগঠিত সরকারের কার্যক্রম ও দেশের সমসাময়িক বিষয় নিয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করেছে আমার বাংলাদেশ (এবি) পার্টি। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন দলের সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) রাজধানীর বিজয়নগরে কেন্দ্রীয় কার্যালয়ে এই সংবাদ সম্মেলন আয়োজিত হয়।

সংবাদ সম্মেলনে ব্যারিস্টার ফুয়াদ বলেন, 'দুই যুগ পর বাংলাদেশে একটি গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। জিয়াউর রহমানের পর ইউনুস সরকারের সময়কাল তুলনামূলকভাবে ভালো ছিল। আমরা নতুন সরকারের প্রতি শুভকামনা জানাই।'

বিশেষ করে তারেক রহমানের নেতৃত্বে গঠিত নতুন সরকারকে অভিনন্দন জানিয়ে তিনি উল্লেখ করেন, বিএনপি ও জিয়া পরিবার রাজনৈতিকভাবে সবচেয়ে বেশি লাভবান হয়েছে।

ফুয়াদ বলেন, 'গণভোটের ম্যান্ডেট মানতে হবে এবং অবিলম্বে জুলাই সনদ কার্যকর করতে হবে। বিচার ও সংস্কারের ক্ষেত্রে কোনো আপস হবে না। জালেমদের বিচার ব্যতীত ক্ষমা জনগণ গ্রহণ করবে না।'

টিআইবি’র প্রতিবেদন উদাহরণ হিসেবে তুলে ধরে তিনি অভিযোগ করেন, নির্বাচনে কেন্দ্র দখলের মতো অনিয়ম হয়েছে এবং প্রাতিষ্ঠানিক ও জবাবদিহিমূলক নির্বাচনী ব্যবস্থা গড়ে তোলার আহ্বান জানান।

তিনি আরও বলেন, 'গত ১৭ বছরে যারা আত্মগোপনে ছিল, তারা নতুন করে বিরোধী দলের ওপর মামলা-হামলা চালাচ্ছে। মাদক কারবারি, মামলাবাজ ও চাঁদাবাজদের কঠোরভাবে নিয়ন্ত্রণ করতে হবে। রমজান সামনে রেখে বাজারে অস্থিরতা ও সিন্ডিকেট ভাঙতে হবে, প্রয়োজনে যৌথ বাহিনীও কাজে লাগাতে হবে।'

দলের চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বলেন, 'আওয়ামী লীগ একটি নিষিদ্ধ সংগঠন; তারা আইন অনুযায়ী কার্যক্রম চালাতে পারে না। তবে আমরা চাই সরকার সফল হোক। গণভোটে প্রায় ৬৮ শতাংশ মানুষ সরকারের পক্ষে রায় দিয়েছে। জনগণের চাওয়ার কারণে আওয়ামী লীগকে দেশ ছাড়তে হয়েছে।” তিনি আরও বলেন, “উপদেষ্টাদের সরাসরি মন্ত্রী হওয়া নীতি-নৈতিকতার দিক থেকে অনুচিত, তবে আইনগত বাধা না থাকলে নিয়োগে আপত্তি নেই।'

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক সেলিম খান, শ্রম বিষয়ক সম্পাদক শাহ আব্দুর রহমান, স্বেচ্ছাসেবক পার্টির আহ্বায়ক কেফায়েত হোসাইন তানভীর, ঢাকা মহানগর দক্ষিণের সদস্য সচিব বারকাজ নাসির আহমদ, স্বেচ্ছাসেবক পার্টির সদস্য সচিব তোফাজ্জল হোসাইন রমিজ, রমনা থানা আহ্বায়ক আবদুল কাদের মুন্সী সহ অন্যান্য নেতৃবৃন্দ।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিলেন প্রধানমন্ত্রী সদ্য. ১০০০ টাকার নোট বাতিল চেয়ে আইনি নোটিশ সদ্য. সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা সদ্য. বিশ্বমঞ্চে দেশের জনগণের অধিকার ও উন্নয়নের বার্তা দেবেন প্রধানমন্ত্রী সদ্য. কয়েক দফা কমার পর বিশ্ববাজারে আবার বাড়ল তেলের দাম সদ্য. যুক্তরাষ্ট্রে একাধিক বিমানবন্দর বন্ধ হয়ে শত শত ফ্লাইট বাতিল সদ্য. আরও ১১টি বোয়িং কেনার প্রস্তুতি নিচ্ছে বিমান! সদ্য. শিগগিরই ভেঙে চার ভাগে বিভক্ত হবে উত্তরপ্রদেশ: ভারতীয় মন্ত্রী সদ্য. রাজউকের প্ল্যান পাসে আসছে ওয়ানস্টপ সেবা সদ্য. পাটওয়ারীকে গ্রেপ্তার করে রিমান্ডে নিলেই বের হবে, বাসে ককটেল মারছে কারা: রাশেদ খান সদ্য. জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিলেন প্রধানমন্ত্রী সদ্য. ১০০০ টাকার নোট বাতিল চেয়ে আইনি নোটিশ সদ্য. সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা সদ্য. বিশ্বমঞ্চে দেশের জনগণের অধিকার ও উন্নয়নের বার্তা দেবেন প্রধানমন্ত্রী সদ্য. কয়েক দফা কমার পর বিশ্ববাজারে আবার বাড়ল তেলের দাম সদ্য. যুক্তরাষ্ট্রে একাধিক বিমানবন্দর বন্ধ হয়ে শত শত ফ্লাইট বাতিল সদ্য. আরও ১১টি বোয়িং কেনার প্রস্তুতি নিচ্ছে বিমান! সদ্য. শিগগিরই ভেঙে চার ভাগে বিভক্ত হবে উত্তরপ্রদেশ: ভারতীয় মন্ত্রী সদ্য. রাজউকের প্ল্যান পাসে আসছে ওয়ানস্টপ সেবা সদ্য. পাটওয়ারীকে গ্রেপ্তার করে রিমান্ডে নিলেই বের হবে, বাসে ককটেল মারছে কারা: রাশেদ খান