রাজনীতি
সকালে না, দুপুরে হ্যাঁ: শপথ নিলেন জামায়াতের সংসদ সদস্যরা
সকালে বিএনপি সংবিধান সংস্কার পরিষদে শপথ না নিলে নিজেরাও শপথ গ্রহণ না করার ঘোষণা দেয়ার পর দুপুরেই সংসদ ও সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ গ্রহণ করেছেন জামায়াতে ইসলামীর সংসদ সদস্যরা। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) তাদের শপথ পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। এর আগে সকাল পৌনে ১১টায় বিএনপির সংসদ সদস্যরা শুধুমাত্র সংসদ সদস্য হিসেবে শপথ নেন, তবে সংবিধান সংস্কার পরিষদের শপথ গ্রহণ করেননি তারা।
ঠাকুরগাঁও-১ আসনে দুই কেন্দ্রে এগিয়ে মির্জা ফখরুল
ঠাকুরগাঁও-১ (সদর) আসনের দুইটি কেন্দ্রের ফলাফলে এগিয়ে রয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টায় ভোটগ্রহণ শুরু হয়ে বিকেল সাড়ে ৪টায় শেষ হয়। ভোট শেষে কেন্দ্রভিত্তিক ফলাফল ঘোষণা করা হয়। ঠাকুরগাঁও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ধানের শীষ প্রতীকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর পেয়েছেন ১ হাজার ৭৭৭ ভোট।
নতুন মন্ত্রিপরিষদে শপথের জন্য ডাক পেলেন যারা
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী সদস্যরা আজ জাতীয় সংসদ ভবনে শপথ গ্রহণ করেছেন। এর পরপরই অনুষ্ঠিত বিএনপির সংসদীয় দলের বৈঠকে দলীয় সর্বসম্মতিক্রমে তারেক রহমান কে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী নির্বাচিত করা হয়। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে নতুন মন্ত্রিপরিষদ ঘোষণা করবেন তিনি। বৈঠকে অংশগ্রহণকারী দলটির শীর্ষ নেতারা ইতিমধ্যেই মন্ত্রিপরিষদে ডাক পেয়েছেন।
বুয়েটে রাজনৈতিক স্লোগান: আবরার ফাহাদের ভাইয়ের অভিযোগ, জবাবে নাসীরুদ্দীন পাটওয়ারী
অরাজনৈতিক ক্যাম্পাস হিসেবে পরিচিত বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়- বুয়েটে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী রাজনৈতিক কর্মসূচি পালন করেছেন এবং রাজনৈতিক স্লোগান দিয়েছেন অভিযোগ করেছেন ছাত্রলীগের হাতে নিহত শিক্ষার্থী আবরার ফাহাদের ভাই আবরার ফাইয়াজ। তবে অভিযোগ অস্বীকার করে নিজের অবস্থান ব্যাখ্যা করেছেন নাসীরুদ্দীন পাটওয়ারী। বুধবার (২৫ ফেব্রুয়ারি) রাতে বুয়েট ক্যাম্পাসে তারাবির নামাজ আদায় করতে যান নাসীরুদ্দীন পাটওয়ারী।
৫ম বারের মতো এমপি হিসেবে শপথ নিলেন আমান উল্লাহ আমান
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নেতা ও সাবেক ডাকসুর ভিপি, সাবেক এমপি, মন্ত্রী ও ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক আহ্বায়ক আমান উল্লাহ আমান পঞ্চমবারের মতো সংসদ সদস্য (এমপি) হিসেবে শপথ গ্রহণ করেছেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-২ আসন থেকে প্রায় ৮৪ হাজার ভোটের ব্যবধানে নির্বাচিত হন তিনি। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকাল ১০টা ৪৫ মিনিটের দিকে রাজধানীর সংসদ ভবন কমপ্লেক্সে নবনির্বাচিত এমপিদের শপথ অনুষ্ঠানের মধ্যে আমান উল্লাহ আমান সহ অন্যান্য এমপিরা শপথ বাক্য পাঠ করেন। শপথ পাঠ অনুষ্ঠান পরিচালনা করেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন।
মির্জা আব্বাস ও নাসীরুদ্দীন পাটোয়ারীর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই
ঢাকা-৮ আসনে ভোট গণনার প্রাথমিক ফলাফলে দেখা গেছে, ধানের শীষ প্রতীকের মনোনীত বিএনপি প্রার্থী মির্জা আব্বাস ও শাপলা কলি প্রতীকের এনসিপি প্রার্থী নাসীরুদ্দীন পাটোয়ারী প্রায় সমানভাবে ভোট সংগ্রহ করেছেন। এখন পর্যন্ত ছয়টি কেন্দ্রের গণনা অনুযায়ী মির্জা আব্বাস পেয়েছেন ২ হাজার ৯১৫ ভোট, আর নাসীরুদ্দীন পাটোয়ারী পেয়েছেন ২ হাজার ৮৮৮ ভোট, যা দেখাচ্ছে খুবই ঘনিষ্ঠ লড়াই।
ঝিনাইদহ-১ আসনে ধানের শীষের প্রথম জয়
ঝিনাইদহ-১ আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকধারী প্রার্থী ও সাবেক অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান জয়লাভ করেছেন। মঙ্গলবার (১২ ফেব্রুয়ারি) ভোট গণনা শেষে প্রাথমিক বেসরকারিভাবে এ তথ্য জানা গেছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী, আসনটিতে মোট ১১৭টি কেন্দ্রে ভোট গণনা সম্পন্ন হয়েছে। এতে আসাদুজ্জামান ১ লাখ ৭১ হাজার ৫৯৮ ভোট লাভ করেছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী, দাঁড়িপাল্লার প্রার্থী আবু সালেহ মো. মতিয়ার রহমান পেয়েছেন ৫৫ হাজার ৫৭৭ ভোট।
যমুনায় উঠছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, মন্ত্রী-প্রতিমন্ত্রীরা কে কোথায় উঠছেন
নির্বাচনে জয়ী হয়ে সরকার গঠনের পর থেকেই আলোচনায় ছিল—প্রধানমন্ত্রী কোথায় থাকবেন। অবশেষে সিদ্ধান্ত হয়েছে, রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনাই হবে প্রধানমন্ত্রী তারেক রহমান–এর সরকারি বাসভবন। বর্তমানে তিনি গুলশানের নিজস্ব বাসা থেকে আবদুল গণি রোডের সচিবালয় ও তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে যাতায়াত করছেন। তবে নিরাপত্তা ও দাপ্তরিক সুবিধা বিবেচনায় রাজধানীর হেয়ার রোডে অবস্থিত যমুনাকে বেছে নেওয়া হয়েছে সরকারপ্রধানের আবাস হিসেবে।
হাসনাত আব্দুল্লাহ-র হাত ধরে এনসিপির প্রথম জয়
কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগণনা সম্পন্ন হয়েছে। ভোটগণনার প্রাথমিক ফলাফলে দেখা গেছে, এনসিপির প্রার্থী হাসনাত আবদুল্লাহ প্রাপ্ত ভোটের বড় ব্যবধানে বিজয়ী হয়েছেন। ১১৬টি কেন্দ্রে গণনা শেষে হাসনাত আবদুল্লাহ ১,৭২,০০০ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী, ট্রাক প্রতীকের জসীমউদ্দীন কেবল ২৬,০০০ ভোট পেয়েছেন। এ হিসেবে হাসনাত আবদুল্লাহর বিজয় ব্যবধান বিশাল এবং এটি এনসিপির জন্য প্রথম সুস্পষ্ট বিজয় হিসেবে গণ্য হচ্ছে।
নিজ কেন্দ্রেই হেরে গেলেন জামায়াত আমির
ঢাকা-১৫ আসনে প্রার্থী জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান তার নিজ কেন্দ্রে মাত্র ৫ ভোটের ব্যবধানে হেরে গেছেন। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় মনিপুর উচ্চ বিদ্যালয় কেন্দ্রে পাওয়া চূড়ান্ত ফলাফলের তথ্য অনুযায়ী, জামায়াত আমির দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৫৬০ ভোট, যেখানে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষের শফিকুল ইসলাম খান পেয়েছেন ৫৬৫ ভোট।
ঢাকা-১৩: মাওলানা মামুনুল হকের চেয়ে সামান্য এগিয়ে ববি হাজ্জাজ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৩ আসনে ভোটের ফলাফল এখন পর্যন্ত হাড্ডাহাড্ডি লড়াইয়ের ছবি ফুটিয়ে তুলেছে। ১৩৮টি কেন্দ্রে ভোটগ্রহণ হয়েছে, যার মধ্যে ৫৮ কেন্দ্রের ফলাফল প্রকাশিত হয়েছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী, ধানের শীষ প্রতীক নিয়ে বিএনপি মনোনীত প্রার্থী ববি হাজ্জাজ পেয়েছেন ৩৩ হাজার ৭৬৪ ভোট। অন্যদিকে, রিকশা প্রতীকে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক পেয়েছেন ৩৩ হাজার ৪৩৩ ভোট।
রংপুর-৪: ৮০টি কেন্দ্রে এগিয়ে এনসিপির আখতার হোসেন
রংপুর-৪ আসনের ৮০টি কেন্দ্রে ভোটের প্রাথমিক ফলাফলে এগিয়ে রয়েছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মনোনীত প্রার্থী আখতার হোসেন। ১৬৩টি কেন্দ্রের মধ্যে এই ৮০ কেন্দ্রের ফলাফলের ভিত্তিতে জানা গেছে, আখতার হোসেন ৭৪ হাজার ৮০০ ভোট পেয়ে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রার্থী মোহাম্মদ এমদাদুল হক ভরসাকে ৫৯ হাজার ৫১২ ভোটের ব্যবধানে ছাড়িয়ে গেছেন।