রাজনীতি

৭৯ এমপি নিয়ে ২১২ জনকে ‘তীরের মতো সোজা’ রাখার ঘোষণা আমির হামজার

৭৯ এমপি নিয়ে ২১২ জনকে ‘তীরের মতো সোজা’ রাখার ঘোষণা আমির হামজার

কুষ্টিয়া-৩ (সদর) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও ইসলামি বক্তা মুফতি আমির হামজা বলেছেন, বিরোধী দলের ৭৯ জন সংসদ সদস্য মিলেও তিনি সরকারি দলের ২১২ জন এমপিকে তীরের মতো সোজা রাখার চেষ্টা করবেন। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) কুষ্টিয়া শহরতলীর ত্রিমোহনী কেন্দ্রীয় জামে মসজিদ–এ খুতবার আগে দেওয়া বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

২৫ জুলাই, ২০২৬
আহসান এইচ মনসুরকে সরিয়ে লুটপাটের পথ উন্মুক্ত করল সরকার: এনসিপি আহ্বায়ক

আহসান এইচ মনসুরকে সরিয়ে লুটপাটের পথ উন্মুক্ত করল সরকার: এনসিপি আহ্বায়ক

নাহিদ ইসলামের ভাষ্য অনুযায়ী, বাংলাদেশ ব্যাংককে সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলে কেন্দ্রীয় ব্যাংকের স্বায়ত্তশাসন নিশ্চিত করার উদ্যোগও নেন আহসান এইচ মনসুর। এই উদ্যোগ বাস্তবায়িত হলে ব্যাংকিং সেক্টরে সরকারদলীয় ব্যবসায়ীদের নগ্ন হস্তক্ষেপ বন্ধ করা সম্ভব হতো। এসব সংস্কারের ফলে বিএনপি ও আওয়ামী লীগের সুবিধাভোগী গোষ্ঠীর লুটপাটের পথ সংকুচিত হয়, যা তাদের ক্ষুব্ধ করে তোলে।

২৫ জুলাই, ২০২৬
ভোট ডাকাতি হলে মির্জা আব্বাসের রাজত্ব খানখান করে দিবো: নাসীরুদ্দীন পাটওয়ারী

ভোট ডাকাতি হলে মির্জা আব্বাসের রাজত্ব খানখান করে দিবো: নাসীরুদ্দীন পাটওয়ারী

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনে ভোট ডাকাতির অভিযোগ উঠলে বিএনপি নেতা মির্জা আব্বাসের বিরুদ্ধে কঠোর প্রতিরোধের হুঁশিয়ারি দিয়েছেন জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১-দলীয় ঐক্যের প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

২৫ জুলাই, ২০২৬
সংবিধান সংস্কার পরিষদের শপথ নেয়নি বিএনপি

সংবিধান সংস্কার পরিষদের শপথ নেয়নি বিএনপি

সংবিধান সংস্কার পরিষদের শপথ অনুষ্ঠানে অংশ নেয়নি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সংসদ ভবনে নির্ধারিত শপথ অনুষ্ঠান শুরুর আগে দলটির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ সাংবাদিকদের জানান, দলীয়ভাবে তারা আজ সংবিধান সংস্কার পরিষদের শপথ নিচ্ছেন না। এ সময় সেখানে দলের চেয়ারম্যান তারেক রহমান-সহ নির্বাচনে জয়ী দলীয় সংসদ সদস্যরা উপস্থিত ছিলেন।

২৫ জুলাই, ২০২৬
মিছিল-স্লোগান নয়, জয়ী হলে সেজদায় লুটিয়ে পড়বে জামায়াত

মিছিল-স্লোগান নয়, জয়ী হলে সেজদায় লুটিয়ে পড়বে জামায়াত

নির্বাচনে জয়ী হলে মিছিল, স্লোগান বা কোনো ধরনের উচ্ছ্বাস প্রকাশ না করে সেজদায় পড়ে আল্লাহর শোকর আদায় করবেন বলে জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) ভোটগ্রহণ শেষে বিকেল ৫টার দিকে দেওয়া এক ফেসবুক পোস্টে এ কথা জানান তিনি। ডা. শফিকুর রহমান বলেন, 'মহান রাব্বুল ইজ্জত একান্ত মেহেরবানিতে মজলুমদেরকে বিজয় দান করলে মিছিল নয়, স্লোগান নয়, উচ্ছ্বাসও নয়—আমরা সবাই সেজদায় পড়ব।

২৫ জুলাই, ২০২৬
বিএনপি সংবিধান সংস্কার পরিষদে শপথ না নিলে জামায়াত কোন শপথই নেবে না: তাহের

বিএনপি সংবিধান সংস্কার পরিষদে শপথ না নিলে জামায়াত কোন শপথই নেবে না: তাহের

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের বলেছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ না নিলে জামায়াতের নবনির্বাচিত সংসদ সদস্যরাও কোনো শপথ নেবেন না। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) গণমাধ্যমে দেওয়া এক বক্তব্যে এ কথা জানান তিনি। তাহের বলেন, 'দুপুর ১২টায় আমাদের নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণের সময় নির্ধারিত রয়েছে এবং আমরা নির্ধারিত সময়েই সেখানে উপস্থিত হবো।

২৫ জুলাই, ২০২৬
বিএনপিকে বলব, নেতাকর্মীদের নিয়ন্ত্রণ না করলে পরিণতি ভয়াবহ: রুমিন ফারহানা

বিএনপিকে বলব, নেতাকর্মীদের নিয়ন্ত্রণ না করলে পরিণতি ভয়াবহ: রুমিন ফারহানা

আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবসের প্রথম প্রহরে শহীদ মিনারে ফুল দেওয়ার সময় বিএনপির কিছু নেতাকর্মীর সঙ্গে সংঘর্ষের মুখোমুখি হন ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ ও বিজয়নগরের আংশিক) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা। পরে তিনি এ ঘটনার বিষয়ে প্রকাশ্যে কথা বলেন। রুমিন ফারহানা বলেন, 'বিএনপির কিছু লোক আমার নেতাকর্মীদের ওপর রীতিমতো হামলা চালিয়েছে। এমনকি আমাকে একপাশে ঠেলে দেওয়ার পরিস্থিতি তৈরি হয়।'

২৫ জুলাই, ২০২৬
এক কেন্দ্রে এগিয়ে জামায়াত আমির

এক কেন্দ্রে এগিয়ে জামায়াত আমির

ঢাকা-১৫ আসনের একটি কেন্দ্রের ফলাফলে এগিয়ে রয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। প্রাপ্ত ফল অনুযায়ী, তিনি পেয়েছেন ১ হাজার ৩১০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষ প্রতীকে বিএনপি মনোনীত প্রার্থী শফিকুল ইসলাম খান পেয়েছেন ১ হাজার ৭৫ ভোট। ঢাকা-১৫ আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৫১ হাজার ৭১৮ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৭৯ হাজার ৬১৬ জন, নারী ভোটার ১ লাখ ৭২ হাজার ৯৮ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ৪ জন।

২৫ জুলাই, ২০২৬
প্রধানমন্ত্রী ও সংসদ নেতা হলেন তারেক রহমান

প্রধানমন্ত্রী ও সংসদ নেতা হলেন তারেক রহমান

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রাপ্ত বিরাট জয়ের পর বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র চেয়ারম্যান তারেক রহমান আজ সংসদীয় দলের বৈঠকে সর্বসম্মতিক্রমে সংসদ নেতা নির্বাচিত হয়েছেন। এর মাধ্যমে তিনি আনুষ্ঠানিকভাবে দেশের পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে চূড়ান্ত হয়ে গেলেন। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্যদের প্রথম বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। এর আগে সকাল পৌনে ১১টায় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন-এর কাছে নবনির্বাচিত এমপিরা শপথ গ্রহণ করেন।

২৫ জুলাই, ২০২৬
শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এনসিপির কেন্দ্রীয় নেতা তনুকে সাময়িক অব্যাহতি

শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এনসিপির কেন্দ্রীয় নেতা তনুকে সাময়িক অব্যাহতি

দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় সদস্য আহমেদুর রহমান তনুকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে। একই সঙ্গে কেন তাকে স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না, এ মর্মে কারণ দর্শানোর নোটিশও জারি করেছে দলটি। বুধবার (২৫ ফেব্রুয়ারি) রাতে এনসিপির অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

২৫ জুলাই, ২০২৬
ডিউটি ফ্রি গাড়ি ও সরকারি প্লট না নেওয়ার সিদ্ধান্ত বিএনপি সংসদ সদস্যদের

ডিউটি ফ্রি গাড়ি ও সরকারি প্লট না নেওয়ার সিদ্ধান্ত বিএনপি সংসদ সদস্যদের

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী বিএনপির সংসদ সদস্যরা ডিউটি ফ্রি গাড়ি ও সরকারি প্লট গ্রহণ করবেন না বলে দলের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকালে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, সংসদীয় দলের প্রথম সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি বলেন, 'বিএনপির কোনো সংসদ সদস্য ডিউটি ফ্রি গাড়ি নেবেন না। এছাড়া সরকারিভাবে কোনো প্লটও নেবেন না।' এর আগে সকাল পৌনে ১১টার পর জাতীয় সংসদ ভবনের শপথকক্ষে প্রথম দফায় নবনির্বাচিত বিএনপির সংসদ সদস্যরা শপথ নেন।

২৫ জুলাই, ২০২৬
নিজের কলেজেই পাটওয়ারীর কাছে হারলেন আব্বাস

নিজের কলেজেই পাটওয়ারীর কাছে হারলেন আব্বাস

ঢাকা-৮ আসনের শাহজাহানপুর মির্জা আব্বাস মহিলা কলেজ (মহিলা ভোটার কেন্দ্র-২) কেন্দ্রে হাড্ডাহাড্ডি লড়াই শেষে বেসরকারিভাবে জয় পেয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী মো. নাসীরুদ্দীন পাটওয়ারী। কেন্দ্রটির প্রাপ্ত ফলাফলে দেখা যায়, শাপলা কলি প্রতীকে তিনি পেয়েছেন ৫২৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী মির্জা আব্বাস উদ্দিন আহমেদ ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৫১৬ ভোট। মাত্র ৭ ভোটের ব্যবধানে জয়-পরাজয় নির্ধারিত হওয়ায় কেন্দ্রটিতে ছিল টানটান উত্তেজনা।

২৫ জুলাই, ২০২৬

শিরোনাম:
সদ্য. আওয়ামী লীগের অপতৎপরতায় সরকার মোটেও শঙ্কিত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. নিউইয়র্ক সফরে প্রধানমন্ত্রীর সঙ্গে যাচ্ছেন ৩৫ সফরসঙ্গী সদ্য. প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে আবারও আলোচনায় ঢাকা-দিল্লি সদ্য. প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের বৈঠক অনুষ্ঠিত সদ্য. নতুন ২ বিদ্যুৎ প্রকল্প অনুমোদন, উৎপাদন হবে ২৬৪০ মেগাওয়াট সদ্য. পল্লবীতে দাঁড়িয়ে থাকা বাসে আগুন সদ্য. অপ্রতিমের বাবাকে ফোন করে সমবেদনা জানালেন জামায়াত আমির সদ্য. অপ্রতিম হত্যায় ৪ জন গ্রেপ্তার, স্বীকারোক্তি মিলেছে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. মানবতাবিরোধী অপরাধে ইনুকে ১০ বছরের কারাদণ্ড দিয়ে পূর্ণাঙ্গ রায় প্রকাশ সদ্য. ভারতের কাছে ১১৪ রানে হেরে গেল বাংলাদেশ সদ্য. আওয়ামী লীগের অপতৎপরতায় সরকার মোটেও শঙ্কিত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. নিউইয়র্ক সফরে প্রধানমন্ত্রীর সঙ্গে যাচ্ছেন ৩৫ সফরসঙ্গী সদ্য. প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে আবারও আলোচনায় ঢাকা-দিল্লি সদ্য. প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের বৈঠক অনুষ্ঠিত সদ্য. নতুন ২ বিদ্যুৎ প্রকল্প অনুমোদন, উৎপাদন হবে ২৬৪০ মেগাওয়াট সদ্য. পল্লবীতে দাঁড়িয়ে থাকা বাসে আগুন সদ্য. অপ্রতিমের বাবাকে ফোন করে সমবেদনা জানালেন জামায়াত আমির সদ্য. অপ্রতিম হত্যায় ৪ জন গ্রেপ্তার, স্বীকারোক্তি মিলেছে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. মানবতাবিরোধী অপরাধে ইনুকে ১০ বছরের কারাদণ্ড দিয়ে পূর্ণাঙ্গ রায় প্রকাশ সদ্য. ভারতের কাছে ১১৪ রানে হেরে গেল বাংলাদেশ