শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এনসিপির কেন্দ্রীয় নেতা তনুকে সাময়িক অব্যাহতি

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৯
দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় সদস্য আহমেদুর রহমান তনুকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে। একই সঙ্গে কেন তাকে স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না, এ মর্মে কারণ দর্শানোর নোটিশও জারি করেছে দলটি।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) রাতে এনসিপির অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দলের আহ্বায়ক মো. নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেনের যৌথ নির্দেশনায় এ সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে।

এতে উল্লেখ করা হয়, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে আহমেদুর রহমান তনুকে দলের সব দায়িত্ব থেকে তাৎক্ষণিকভাবে অব্যাহতি দেওয়া হয়েছে। পাশাপাশি আগামী তিন কার্যদিবসের মধ্যে দলীয় শৃঙ্খলা কমিটির প্রধানের কাছে লিখিত ব্যাখ্যা জমা দিতে তাকে নির্দেশ দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে সন্তোষজনক জবাব দিতে ব্যর্থ হলে তার বিরুদ্ধে স্থায়ী বহিষ্কারসহ আরও কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হতে পারে বলেও জানানো হয়।

দলের শীর্ষ নেতৃত্ব জানিয়েছে, সংগঠনের অভ্যন্তরীণ শৃঙ্খলা ও স্বচ্ছতার প্রশ্নে তারা কোনো ধরনের আপস করবে না। সম্প্রতি দলের অন্যতম নেতা সারজিস আলম ঘোষণা দিয়েছেন, আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে এনসিপি এককভাবে প্রস্তুতি নিচ্ছে। এমন সময়ে কেন্দ্রীয় পর্যায়ের একজন নেতার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ায় রাজনৈতিক অঙ্গনে আলোচনা তৈরি হয়েছে।

দলীয় সূত্রে জানা গেছে, তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত সাংগঠনিক ভিত্তি আরও সুসংহত করার প্রক্রিয়া চলমান রয়েছে। এ প্রেক্ষাপটে শৃঙ্খলাভঙ্গের অভিযোগে নেওয়া এই পদক্ষেপকে দলীয় সংহতি ও নীতিগত অবস্থান স্পষ্ট করার বার্তা হিসেবে দেখা হচ্ছে।

এখন নজর রয়েছে আহমেদুর রহমান তনুর লিখিত ব্যাখ্যার দিকে। তার জবাবের ভিত্তিতেই পরবর্তী সিদ্ধান্ত নেবে এনসিপির শৃঙ্খলা কমিটি।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. দক্ষিণাঞ্চলের বিভিন্ন রুটে বাসভাড়া ৫০ টাকা বাড়ানোর সিদ্ধান্ত সদ্য. গাজী নজরুলের ৪ দিন ও স্ত্রীর ১ দিনের রিমান্ড মঞ্জুর সদ্য. বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম সদ্য. বিআরটিএতে বাস ভাড়া বাড়ানোর মিটিং চলছে সদ্য. স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে বিদায়ী চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ সদ্য. দুবাইয়ে শেখ আহমেদ বিন রশিদ আল মাকতুম আর নেই, ১০ দিনের রাষ্ট্রীয় শোক সদ্য. যুবলীগ হিসেবে আটক, বিজেপি পরিচয়ে মুক্তি সদ্য. ইতালির রোম বিমানবন্দরে মিন্টু-টুকুকে বিএনপি শাখার উষ্ণ অভ্যর্থনা সদ্য. জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করলেন প্রধানমন্ত্রী সদ্য. তেলের দাম বাড়ানোর প্রতিবাদে আজ মাঠে নামছে ইসলামী আন্দোলন সদ্য. দক্ষিণাঞ্চলের বিভিন্ন রুটে বাসভাড়া ৫০ টাকা বাড়ানোর সিদ্ধান্ত সদ্য. গাজী নজরুলের ৪ দিন ও স্ত্রীর ১ দিনের রিমান্ড মঞ্জুর সদ্য. বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম সদ্য. বিআরটিএতে বাস ভাড়া বাড়ানোর মিটিং চলছে সদ্য. স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে বিদায়ী চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ সদ্য. দুবাইয়ে শেখ আহমেদ বিন রশিদ আল মাকতুম আর নেই, ১০ দিনের রাষ্ট্রীয় শোক সদ্য. যুবলীগ হিসেবে আটক, বিজেপি পরিচয়ে মুক্তি সদ্য. ইতালির রোম বিমানবন্দরে মিন্টু-টুকুকে বিএনপি শাখার উষ্ণ অভ্যর্থনা সদ্য. জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করলেন প্রধানমন্ত্রী সদ্য. তেলের দাম বাড়ানোর প্রতিবাদে আজ মাঠে নামছে ইসলামী আন্দোলন