রাজনীতি
মানুষ উন্নয়নের স্বার্থে ধানের শীষের পক্ষে রায় দেবে: সালাহউদ্দিন আহমদ
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও কক্সবাজার-১ আসনের ধানের শীষের প্রার্থী সালাহউদ্দিন আহমদ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তার ভোটাধিকার প্রয়োগ করেছেন। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সোয়া ৮টার দিকে জি এম সি ইনিস্টিটিউট কেন্দ্র থেকে ভোট দেন। ভোট দেওয়ার পর সালাহউদ্দিন আহমদ বলেন, 'ভোট দিতে পেরে আমি খুবই আনন্দিত। এই মুহূর্তটি আমার জন্য খুবই আবেগঘন। ইনশাআল্লাহ, আমি আশাবাদী যে এই এলাকার মানুষ উন্নয়ন ও সমৃদ্ধির স্বার্থে ধানের শীষের পক্ষে রায় দেবে।'
ভোট দিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চরমোনাই পীর ও ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম ভোট প্রদান করেছেন। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে বরিশালের চরমোনাই ইউনিয়ন মাধ্যামিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন তিনি। বরিশাল জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, বরিশাল জেলার ছয়টি আসনের মধ্যে:
শপথ ভঙ্গ করেছেন রাষ্ট্রপতি: জামায়াত
মিয়া গোলাম পরওয়ার বলেন, 'একজন রাষ্ট্রপতি হিসেবে তাঁর বক্তব্য জাতির সামনে নতুন বিতর্ক ও অনিশ্চয়তার জন্ম দিয়েছে। সংবিধান, রাষ্ট্রীয় শপথ এবং সাংবিধানিক ধারাবাহিকতার প্রশ্নে তিনি জাতিকে বিভ্রান্তির মধ্যে ফেলে দিয়েছেন। ‘রাষ্ট্রপতি’ পদে থেকে এমন বক্তব্য প্রদান করে তিনি শপথ ভঙ্গ করেছেন, যা রাষ্ট্রের মর্যাদা ও ভাবমর্যাদার সঙ্গে একেবারেই অসামঞ্জস্যপূর্ণ।'
ভোট সুষ্ঠু হলে ফলাফল আমরা মেনে নিবো: জামায়াত আমির
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট সুষ্ঠু হলে ফলাফল মেনে নেবেন বলে ঘোষণা করেছেন বাংলাদেশ জামায়েত ইসলামীর আমির ড. শফিকুর রহমান। তিনি জানিয়েছেন, ছোটখাটো বিষয়ে কিছুটা ছাড় দেওয়া হতে পারে, তবে বড় কোনো অনিয়ম হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে মিরপুরের মনিপুর বয়েজ হাই স্কুল মাঠে ভোট দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন জামায়াত আমির। তিনি বলেন, 'বহু বছর ধরে দেশবাসী ভোট দিতে পারতেন না।
যে কোনো সময় ছাত্রদলের নতুন কমিটি, আলোচনায় যারা
অভ্যন্তরীণ দ্বন্দ্ব, ছাত্র সংসদ নির্বাচনে ভরাডুবি এবং নানা বিতর্কের মধ্যে মেয়াদ শেষ হয়েছে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির। এখন সংগঠনটির নতুন কমিটি গঠন নিয়ে জোর আলোচনা চলছে। শীর্ষ পদপ্রত্যাশী নেতারা ইতোমধ্যে তদবির শুরু করেছেন। দলীয় সূত্রে জানা গেছে, কেন্দ্রীয় কমিটি ঘোষণার প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে এবং যে কোনো সময় নতুন কমিটি ঘোষণা করা হতে পারে।
পরিবারকে সঙ্গে নিয়ে ভোট দিলেন তারেক রহমান
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিয়েছেন বিএনপির চেয়ারম্যান ও ঢাকা-১৭ আসনের প্রার্থী তারেক রহমান। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে ৯টা ৪৫ মিনিটে তিনি গুলশান মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দেন। এ সময় তার সঙ্গে ভোট প্রদান করেন তার স্ত্রী ডা. জুবাইদা রহমান এবং মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান। একই কেন্দ্রে ভোট দেন তারেক রহমানের সহকর্মী আরাফাত রহমান কোকোর পরিবারও।
সংরক্ষিত নারী আসনে বিএনপি থেকে আলোচনায় যারা
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সাধারণ আসনে জয়লাভের ভিত্তিতে ৫০টি সংরক্ষিত নারী আসনের মধ্যে ৩৫টি আসন পেতে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। নির্বাচন কমিশনের তফশিল অনুযায়ী শিগগিরই দলীয় মনোনয়নপত্র বিতরণ শুরু হবে। ইতোমধ্যেই সম্ভাব্য প্রার্থীরা মনোনয়ন পাওয়ার আশায় সরগরম হয়ে উঠেছেন। দলীয় সূত্রের খবর, শতাধিক নেত্রী মনোনয়নপ্রত্যাশী হিসেবে সক্রিয় রয়েছেন। কেউ শীর্ষ নেতাদের সঙ্গে যোগাযোগ বাড়াচ্ছেন, কেউ ঢাকায় অবস্থান করছেন।
ভারতের সঙ্গে সুসম্পর্ককে অগ্রাধিকার দেবে জামায়াত; এনডিটিভিকে জামায়াত আমির
বাংলাদেশ জামায়াতে ইসলামী ভারতের সঙ্গে সুসম্পর্ক গড়ে তোলাকে ‘অগ্রাধিকার’ দেবে বলে জানিয়েছেন দলটির আমির ড. শফিকুর রহমান। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভিকে দেয়া এক সাক্ষাৎকারে জামায়াত আমির বলেন, বাংলাদেশে প্রত্যেক নাগরিকের মর্যাদা সমান এবং এখানে সংখ্যালঘু বলে কোনো কিছু নেই। শফিকুর রহমান বলেন, 'ভারতের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা জামায়াতের জন্য অগ্রাধিকার। ভারত আমাদের নিকটতম প্রতিবেশী। তাদের সঙ্গে সুসম্পর্ক আমাদের জন্য গুরুত্বপূর্ণ।'
পাটওয়ারীর বিরুদ্ধে মামলা করা নেতাকে বিএনপির শোকজ
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মামলা দায়ের করায় রমনা থানা বিএনপির সভাপতি আশরাফুল ইসলামকে শোকজ করা হয়েছে। তাকে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে একটি লিখিত জবাব দলের নয়াপল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়ে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
দেশে অরাজকতা নয়, সরকারকে কাজ করতে দিন: মির্জা আব্বাস
রাজধানীতে এক ইফতার মাহফিলে বক্তব্য দিতে গিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, দেশে কোনো ধরনের অরাজকতা বা বিশৃঙ্খলা সৃষ্টি না করে সরকারকে কাজ করার সুযোগ দিতে হবে। তিনি বলেন, যারা সরকার পতনের জন্য বিভিন্নভাবে উসকানি দিচ্ছেন, তাদের ধৈর্য ধরতে হবে এবং দেশের স্থিতিশীলতার কথা ভাবতে হবে।
হান্নান মাসউদের স্ত্রীর ওপর হামলার অভিযোগ
নোয়াখালী-৬ (হাতিয়া) থেকে ১১ দলীয় জোটের সংসদ প্রার্থী আব্দুল হান্নান মাসউদের স্ত্রী শ্যামলী সুলতানা জেদনীর ওপর হামলার অভিযোগ উঠেছে। শনিবার (১২ ফেব্রুয়ারি) নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক স্ট্যাটাসে এই তথ্য জানান তিনি। শ্যামলী জেদনী তার ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন, 'আমাকে রড দিয়ে মারছে বিএনপির সন্ত্রাসীরা। আমার ফোন কেড়ে নিছে। আমাকে মারার ভিডিও ধারণ করা ব্যক্তির ফোন ভেঙে ফেলছে। আমার দেবরকেও কয়েকজন মিলে মারছে। প্রশাসন নিষ্ক্রিয়!'
আজই জুলাই সনদে স্বাক্ষর করবে এনসিপি
আজ জুলাই সনদে স্বাক্ষর করবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। সোমবার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টায় যমুনা রাষ্ট্রীয় অতিথি ভবনে জুলাই সনদে স্বাক্ষর করবে তারা। দলের আহ্বায়ক নাহিদ ইসলাম এর নেতৃত্বে ৬ সদস্যের একটি টিম জুলাই সনদে স্বাক্ষরে অংশ নেবে। তাদের মধ্যে রয়েছেন সদস্য সচিব আখতার হোসেন, যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, যুগ্ম আহ্বায়ক জাভেদ রাসিন, যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন এবং যুগ্ম সচিব জহিরুল ইসলাম।