মানুষ উন্নয়নের স্বার্থে ধানের শীষের পক্ষে রায় দেবে: সালাহউদ্দিন আহমদ

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৯
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও কক্সবাজার-১ আসনের ধানের শীষের প্রার্থী সালাহউদ্দিন আহমদ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তার ভোটাধিকার প্রয়োগ করেছেন।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সোয়া ৮টার দিকে জি এম সি ইনিস্টিটিউট কেন্দ্র থেকে ভোট দেন।

ভোট দেওয়ার পর সালাহউদ্দিন আহমদ বলেন, 'ভোট দিতে পেরে আমি খুবই আনন্দিত। এই মুহূর্তটি আমার জন্য খুবই আবেগঘন। ইনশাআল্লাহ, আমি আশাবাদী যে এই এলাকার মানুষ উন্নয়ন ও সমৃদ্ধির স্বার্থে ধানের শীষের পক্ষে রায় দেবে।'

তিনি আরও জানান, 'এই আসনে যতবার নির্বাচন করেছি, এই এলাকার মানুষ আমাকে সমর্থন করেছেন। তারা আমাকে ভালোবাসে, আমার ওপর আস্থা রাখে এবং বন্ধু হিসেবে গণ্য করে। জনগণের প্রতি আমারও তাদের মতোই অকৃত্রিম ভালোবাসা রয়েছে।'

সালাহউদ্দিন আহমদ বলেন, 'দীর্ঘ ১৭ বছর ধরে আমি এমন একটি মুহূর্তের জন্য অপেক্ষা করেছি, যখন সবাই উৎসবমুখর পরিবেশে স্বাধীনভাবে ভোট দিতে পারবে। এটি আমার জন্য এবং আমাদের দলের জন্য খুবই আনন্দের মুহূর্ত।'

তিনি আরও স্মরণ করান, '২০০৮ সালে যখন আমি কারাগারে ছিলাম, তখন আমার স্ত্রী এখানে প্রতিদ্বন্দ্বিতা করে আমার চেয়ে বেশি ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন। আজও সেই উৎসাহ ও উদ্দীপনা আমাদের সঙ্গে রয়েছে।'

ভোটের সময় কক্সবাজার-১ আসনের বিভিন্ন এলাকা থেকে উৎসাহী ভোটাররা কেন্দ্রে উপস্থিত ছিলেন। সালাহউদ্দিন আহমদের উপস্থিতি কেন্দ্রে ভোটারদের মধ্যে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করেছে।

বিএনপি নেতা জানান, ভোটের প্রতিটি মুহূর্তে স্বচ্ছতা বজায় রাখা হবে এবং জনগণ তাদের স্বাধীনভাবে ভোটাধিকার প্রয়োগ করবেন।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে আবারও আলোচনায় ঢাকা-দিল্লি সদ্য. প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের বৈঠক অনুষ্ঠিত সদ্য. নতুন ২ বিদ্যুৎ প্রকল্প অনুমোদন, উৎপাদন হবে ২৬৪০ মেগাওয়াট সদ্য. পল্লবীতে দাঁড়িয়ে থাকা বাসে আগুন সদ্য. অপ্রতিমের বাবাকে ফোন করে সমবেদনা জানালেন জামায়াত আমির সদ্য. অপ্রতিম হত্যায় ৪ জন গ্রেপ্তার, স্বীকারোক্তি মিলেছে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. মানবতাবিরোধী অপরাধে ইনুকে ১০ বছরের কারাদণ্ড দিয়ে পূর্ণাঙ্গ রায় প্রকাশ সদ্য. জাফর ইকবাল ও মাকসুদ কামালের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি সদ্য. হাইকোর্টের সামনে বিকট শব্দ, ককটেল বিস্ফোরণ সদ্য. দেশের ১৫ অঞ্চলে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা জারি সদ্য. প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে আবারও আলোচনায় ঢাকা-দিল্লি সদ্য. প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের বৈঠক অনুষ্ঠিত সদ্য. নতুন ২ বিদ্যুৎ প্রকল্প অনুমোদন, উৎপাদন হবে ২৬৪০ মেগাওয়াট সদ্য. পল্লবীতে দাঁড়িয়ে থাকা বাসে আগুন সদ্য. অপ্রতিমের বাবাকে ফোন করে সমবেদনা জানালেন জামায়াত আমির সদ্য. অপ্রতিম হত্যায় ৪ জন গ্রেপ্তার, স্বীকারোক্তি মিলেছে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. মানবতাবিরোধী অপরাধে ইনুকে ১০ বছরের কারাদণ্ড দিয়ে পূর্ণাঙ্গ রায় প্রকাশ সদ্য. জাফর ইকবাল ও মাকসুদ কামালের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি সদ্য. হাইকোর্টের সামনে বিকট শব্দ, ককটেল বিস্ফোরণ সদ্য. দেশের ১৫ অঞ্চলে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা জারি