হান্নান মাসউদের স্ত্রীর ওপর হামলার অভিযোগ

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৯
নোয়াখালী-৬ (হাতিয়া) থেকে ১১ দলীয় জোটের সংসদ প্রার্থী আব্দুল হান্নান মাসউদের স্ত্রী শ্যামলী সুলতানা জেদনীর ওপর হামলার অভিযোগ উঠেছে।
 
শনিবার (১২ ফেব্রুয়ারি) নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক স্ট্যাটাসে এই তথ্য জানান তিনি।

শ্যামলী জেদনী তার ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন, 'আমাকে রড দিয়ে মারছে বিএনপির সন্ত্রাসীরা। আমার ফোন কেড়ে নিছে। আমাকে মারার ভিডিও ধারণ করা ব্যক্তির ফোন ভেঙে ফেলছে। আমার দেবরকেও কয়েকজন মিলে মারছে। প্রশাসন নিষ্ক্রিয়!'

এই ঘটনায় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, 'এনসিপির সংসদ সদস্য পদপ্রার্থী হান্নান মাসুদের স্ত্রীর ওপর হামলা করা হয়েছে। ভোটকেন্দ্রে ভোট দিতে গিয়ে তার ওপর লোহার রড দিয়ে আক্রমণ চালানো হয়। হামলার ভিডিও ধারণের চেষ্টা করলে তার মোবাইল কেড়ে নেওয়া হয়। পাশাপাশি ভোটারদের কেন্দ্রে পৌঁছানোয় বাধা দেওয়া হচ্ছে। আইনশৃঙ্খলা বাহিনী নিষ্ক্রিয় ছিল।'

এ বিষয়ে হাতিয়া থানার ওসি সাইফুল আলম বলেন, 'আমরা এমন কোনো ঘটনার সংবাদই আমরা পাইনি। সংবাদ পেলে খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।'

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. আওয়ামী লীগের অপতৎপরতায় সরকার মোটেও শঙ্কিত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. নিউইয়র্ক সফরে প্রধানমন্ত্রীর সঙ্গে যাচ্ছেন ৩৫ সফরসঙ্গী সদ্য. প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে আবারও আলোচনায় ঢাকা-দিল্লি সদ্য. প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের বৈঠক অনুষ্ঠিত সদ্য. নতুন ২ বিদ্যুৎ প্রকল্প অনুমোদন, উৎপাদন হবে ২৬৪০ মেগাওয়াট সদ্য. পল্লবীতে দাঁড়িয়ে থাকা বাসে আগুন সদ্য. অপ্রতিমের বাবাকে ফোন করে সমবেদনা জানালেন জামায়াত আমির সদ্য. অপ্রতিম হত্যায় ৪ জন গ্রেপ্তার, স্বীকারোক্তি মিলেছে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. মানবতাবিরোধী অপরাধে ইনুকে ১০ বছরের কারাদণ্ড দিয়ে পূর্ণাঙ্গ রায় প্রকাশ সদ্য. ভারতের কাছে ১১৪ রানে হেরে গেল বাংলাদেশ সদ্য. আওয়ামী লীগের অপতৎপরতায় সরকার মোটেও শঙ্কিত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. নিউইয়র্ক সফরে প্রধানমন্ত্রীর সঙ্গে যাচ্ছেন ৩৫ সফরসঙ্গী সদ্য. প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে আবারও আলোচনায় ঢাকা-দিল্লি সদ্য. প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের বৈঠক অনুষ্ঠিত সদ্য. নতুন ২ বিদ্যুৎ প্রকল্প অনুমোদন, উৎপাদন হবে ২৬৪০ মেগাওয়াট সদ্য. পল্লবীতে দাঁড়িয়ে থাকা বাসে আগুন সদ্য. অপ্রতিমের বাবাকে ফোন করে সমবেদনা জানালেন জামায়াত আমির সদ্য. অপ্রতিম হত্যায় ৪ জন গ্রেপ্তার, স্বীকারোক্তি মিলেছে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. মানবতাবিরোধী অপরাধে ইনুকে ১০ বছরের কারাদণ্ড দিয়ে পূর্ণাঙ্গ রায় প্রকাশ সদ্য. ভারতের কাছে ১১৪ রানে হেরে গেল বাংলাদেশ