রাজনীতি
ভোটের আগমুহূর্তে বিএনপির ৪ নেতাকে বহিষ্কার
রাত পোহালেই শুরু হতে যাওয়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ঠিক আগমুহূর্তে পটুয়াখালীর বাউফল উপজেলায় বিএনপির চার নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। বুধবার বাউফল উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক তসলিম তালুকদার ও সদস্য সচিব আপেল মাহমুদ ফিরোজের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
চাঁদাবাজি বন্ধে পরিবেশমন্ত্রীর হটলাইন চালু
নিজ নির্বাচনী এলাকা ফেনী-৩ (দাগনভূঞা-সোনাগাজী) আসনকে চাঁদাবাজি, সন্ত্রাস ও সব ধরনের অনিয়মমুক্ত রাখার ঘোষণা দিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী ও ফেনী-৩ আসনের সংসদ সদস্য আবদুল আউয়াল মিন্টু। এ লক্ষ্যে অভিযোগ গ্রহণে একটি হটলাইন নম্বরও চালু করেছেন তিনি। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দিবাগত রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে মন্ত্রী এ ঘোষণা দেন। স্ট্যাটাসে তিনি লিখেন, ফেনী-৩ (সোনাগাজী ও দাগনভূঞা) এলাকাকে চাঁদাবাজি, সন্ত্রাস ও যেকোনো ধরনের অনিয়ম থেকে মুক্ত রাখতে তিনি বদ্ধপরিকর।
‘ড. ইউনূস একটি জালেমকে বাংলাদেশে নিয়ে এসেছেন: নাসীরুদ্দীন পাটওয়ারী
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, ‘ড. ইউনূস একটি জালেমকে বাংলাদেশে নিয়ে এসেছেন, আর তাদের মাধ্যমেই আওয়ামী লীগের অফিস উদ্বোধন করা হচ্ছে।’ আজ রোববার রাজধানীতে এক সভায় বক্তব্য দিতে গিয়ে তিনি এ কথা বলেন।
ব্রুনেই রাষ্ট্রদূতের সঙ্গে আমীরে মজলিসের সৌজন্য সাক্ষাৎ
বাংলাদেশ খেলাফত মজলিস-এর আমীর আল্লামা মা মুনুল হক এর নেতৃত্বে একটি প্রতিনিধিদল ঢাকাস্থ ব্রুনেই দারুসসালাম হাইকমিশনের সম্মানিত রাষ্ট্রদূত জনাব হাজী হারিস বিন হাজী ওসমান এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। সাক্ষাৎকালে উভয় পক্ষ ইসলামী শিক্ষা, জনশক্তি খাতে সহযোগিতা ও দক্ষ মানবসম্পদ উন্নয়ন, এবং বাংলাদেশ ও ব্রুনেইয়ের মুসলিম জনগোষ্ঠীর পারস্পরিক সম্পর্ক জোরদারের বিভিন্ন সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। বৈঠকটি ছিল অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ ও ফলপ্রসূ।
শিবিরের কেন্দ্রীয় কমিটিতে ডাকসুর ভিপি-জিএস
এ ছাড়া কেন্দ্রীয় কমিটিতে অফিস সম্পাদক হিসেবে আজিজুর রহমান আজাদ, মিডিয়া সম্পাদক মু’তাসিম বিল্লাহ শাহেদী, সাহিত্য সম্পাদক সাইদুল ইসলাম, প্রকাশনা সম্পাদক আমিরুল ইসলাম, সাংস্কৃতিক সম্পাদক হাফেজ আবু মুসা, ছাত্রকল্যাণ সম্পাদক রেজাউল করিম শাকিল, ছাত্রঅধিকার সম্পাদক মহিবুর রহমান মুহিব এবং সমাজসেবা সম্পাদক হিসেবে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু)–এর ভিপি মোস্তাকুর রহমান জাহিদ দায়িত্ব পেয়েছেন।
মৃত্যু পর্যন্ত মন্ত্রিপরিষদে যোগ দেব না: গয়েশ্বর চন্দ্র রায়
সাম্প্রতিক শপথ অনুষ্ঠানে আসন গ্রহণ নিয়ে বাগবিতণ্ডার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার প্রসঙ্গ টেনে তিনি বলেন, মন্ত্রিসভায় ডাক পেলে তিনি তা আগে থেকেই জানতেন। কিন্তু অনুষ্ঠানে এক কর্মকর্তা তাকে না চিনে আসন ছেড়ে চলে যেতে বলেন এবং স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ) ডাকার হুমকি দেন। এতে অপমানবোধ করে তিনি অনুষ্ঠানস্থল ত্যাগ করেন। গণমাধ্যমে ঘটনাটি ভিন্নভাবে উপস্থাপিত হয়েছে বলেও তিনি অভিযোগ করেন।
নতুন করে গণতন্ত্রের যাত্রা শুরু হয়েছে: মির্জা ফখরুল
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁওয়ের সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোটাধিকার প্রয়োগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৭টা ৪০ মিনিটে নিজের ভোট দেন তিনি। ভোট দেওয়ার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় মির্জা ফখরুল বলেন, 'এই নির্বাচনের মাধ্যমে দেশে গণতন্ত্রের নতুন যাত্রা শুরু হলো। জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগের মধ্য দিয়ে দেশকে এগিয়ে নেওয়ার সুযোগ পেয়েছে এবং অভীষ্ট লক্ষ্যে পৌঁছাতে সক্ষম হবে।'
শপথের পর আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে: এ্যানী
লক্ষ্মীপুর-৩ আসনের নির্বাচিত সংসদ সদস্য ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী জানিয়েছেন, দেশে ছোটখাটো ঘটনা ঘটছে। তবে শপথ দ্রুত হয়ে গেলে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে।
চাঁদাবাজির অভিযোগ তুলে তোপের মুখে সারজিস
পঞ্চগড়ে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) পৌর শাখার সদস্য সচিব আমিনুর রহমান নিলুর বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ তুলে মধ্যরাতে তার বাড়িতে যান দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক ও ১১ দলীয় জোটের ‘শাপলা কলি’ প্রতীকের প্রার্থী সারজিস আলম। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়। বুধবার (১১ ফেব্রুয়ারি) রাত ১১টার পর সামাজিক যোগাযোগমাধ্যমে চাঁদাবাজির অভিযোগ প্রকাশ করেন সারজিস। অভিযোগের পরপরই তিনি আমিনুর রহমান নিলুর বাড়িতে গেলে স্থানীয়রা তাকে ঘিরে তোপের মুখে ফেলেন।
ভোট দিতে কেন্দ্রে নাহিদ ইসলাম
ঢাকা-১১ (বাড্ডা–ভাটারা–রামপুরা) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করতে কেন্দ্রে পৌঁছেছেন এগারো দলীয় জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর আহ্বায়ক নাহিদ ইসলাম। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৭টা ৫০ মিনিটে তিনি বাড্ডা এ.কে.এম রহমত উল্লাহ বিশ্ববিদ্যালয় কলেজ কেন্দ্রে আসেন। এ কেন্দ্রেই তিনি তার ভোটাধিকার প্রয়োগ করবেন বলে জানা গেছে। ঢাকা-১১ আসনে এবার একাধিক প্রার্থীর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে মনোনয়ন পেয়েছেন ড. এম এ কাইয়ুম।
ভোটপ্রদানের পর যা বললেন এ্যানি
বিএনপির যুগ্ম মহাসচিব ও লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের প্রার্থী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি শান্তিপূর্ণ পরিবেশে নিজের ভোটাধিকার প্রয়োগ করেছেন। ভোট দিয়ে তিনি আশা প্রকাশ করেন, এ পরিবেশ অব্যাহত থাকলে দেশবাসী নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টায় লক্ষ্মীপুর পৌরসভার লামচরী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের একটি কক্ষে তিনি ভোট দেন। ওই কক্ষে তিনিই প্রথম ভোটার হিসেবে ভোট প্রদান করেন।
বঙ্গবন্ধুর ছবি রেখে আওয়ামী লীগের সভাপতির কার্যালয় ফটকের সামনে স্লোগান
প্রায় দেড় বছর পর রাজধানীর ধানমণ্ডিতে বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ের ফটকের সামনে বঙ্গবন্ধুর ছবি ও জাতীয় পতাকা নিয়ে স্লোগান দিয়েছেন কার্যক্রম নিষিদ্ধ যুব মহিলা লীগের একদল নেত্রী। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে ধানমণ্ডি ৩/এ সড়কের ৫১ নম্বর বাড়িটির সামনে সংগঠনের ১০-১২ জন নেতাকর্মীকে অবস্থান নিতে দেখা যায়। তারা সেখানে কিছুক্ষণ স্লোগান দেন এবং শেখ মুজিবুর রহমান–এর ছবি প্রদর্শন করেন। পরে তারা সেখান থেকে সরে যান।