ভোট দেওয়ার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় মির্জা ফখরুল বলেন, 'এই নির্বাচনের মাধ্যমে দেশে গণতন্ত্রের নতুন যাত্রা শুরু হলো। জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগের মধ্য দিয়ে দেশকে এগিয়ে নেওয়ার সুযোগ পেয়েছে এবং অভীষ্ট লক্ষ্যে পৌঁছাতে সক্ষম হবে।'
তিনি আরও বলেন, 'অনেক বাধা-বিপত্তি, রক্তপাত ও আত্মত্যাগের পর আজকের এই দিনের সূচনা হয়েছে। এই দিনটির জন্য অনেক ত্যাগ স্বীকার করতে হয়েছে। তাই এই নির্বাচন জাতির জন্য তাৎপর্যপূর্ণ।'
তাঁতিপাড়ার বাসিন্দা হওয়ায় নিজের বাসভবন থেকে কেন্দ্রটির দূরত্ব খুবই কম হওয়ায় হেঁটেই তিন থেকে চার মিনিটে কেন্দ্রে পৌঁছে ভোট দেন তিনি।
জানা গেছে, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রটিতে হিন্দু, মুসলিম ও দলিত সম্প্রদায়ের ভোটাররা একযোগে ভোট দিচ্ছেন। ফখরুলের নিজ এলাকা তাঁতিপাড়াসহ শহরের তিনটি মহল্লা এ কেন্দ্রের আওতাভুক্ত। কেন্দ্রটিতে মোট ভোটার সংখ্যা ৩ হাজার ৩৬৮ জন।