রাজনীতি

হাসপাতালে মির্জা আব্বাসের শারীরিক খোঁজখবর নিলেন জামায়াত আমির

হাসপাতালে মির্জা আব্বাসের শারীরিক খোঁজখবর নিলেন জামায়াত আমির

হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য, প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও সংসদ সদস্য মির্জা আব্বাসকে দেখতে গেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।

২৫ জুলাই, ২০২৬
মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার, আপাতত নেওয়া হচ্ছে না সিঙ্গাপুর

মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার, আপাতত নেওয়া হচ্ছে না সিঙ্গাপুর

তিনি জানান, বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ড রোগীর সর্বশেষ শারীরিক অবস্থা পর্যালোচনা করে এই সিদ্ধান্ত নেয়। বেলা ৩টা ১০ মিনিটে মির্জা আব্বাসকে অপারেশন থিয়েটারে নেওয়া হয়। এর আগে সকালে তার সিটি স্ক্যান করা হয়েছিল। ওই রিপোর্টে অবস্থার অবনতি ধরা পড়লে দ্রুত একটি ভার্চুয়াল মেডিকেল বোর্ড বৈঠক করে এবং পরিবারের সদস্যদের সম্মতি নিয়ে অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেয়।

২৫ জুলাই, ২০২৬
আসছে ছাত্রদলের নতুন কমিটি, আলোচনায় যারা

আসছে ছাত্রদলের নতুন কমিটি, আলোচনায় যারা

ছাত্রদলের নতুন কেন্দ্রীয় কমিটি গঠনকে ঘিরে সংগঠনটির নেতাকর্মীদের মধ্যে চলছে নানা আলোচনা ও বিশ্লেষণ। দুঃসময়ে ত্যাগী ভূমিকা রাখা এবং জুলাই-আগস্ট পরবর্তী সময়ে ক্লিন ইমেজ ধরে রাখা ছাত্রনেতারাই নতুন কমিটিতে স্থান পেতে পারেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। সংশ্লিষ্ট সূত্র অনুযায়ী, নেতৃত্বের দৌড়ে ২০০৮–২০০৯ সেশন থেকে এগিয়ে রয়েছেন কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতি মঞ্জুরুল রিয়াদ, সহ-সভাপতি ইজ্জাজুল কবির রুয়েল এবং সহ-সভাপতি খোরশেদ আলম সোহেল।

২৫ জুলাই, ২০২৬
সরকার নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছে: দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী

সরকার নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছে: দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি বলেছেন, দেশের জনগণ উন্নয়ন ও সমৃদ্ধির আশায় বিএনপিকে বিপুল ভোট দিয়ে বিজয়ী করেছে এবং তারা সঠিক কাজটি করছে। নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী সরকার ইতিমধ্যেই ১৮০ দিনের কর্মসূচি গ্রহণ করেছে। এর মধ্যে রয়েছে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, হেলথ কার্ড, খাল খনন এবং বৃক্ষরোপণ কর্মসূচি।

২৫ জুলাই, ২০২৬
সংসদে চুপ্পুকে বক্তব্য দিয়ে জনগণের আকাঙ্ক্ষার সঙ্গে প্রতারণা হয়েছে: নাহিদ ইসলাম

সংসদে চুপ্পুকে বক্তব্য দিয়ে জনগণের আকাঙ্ক্ষার সঙ্গে প্রতারণা হয়েছে: নাহিদ ইসলাম

নাহিদ ইসলাম বলেন, "অনেক সমালোচনা সত্ত্বেও আমরা সংসদে গিয়েছি। জনগণ এগারো দলীয় জোটের প্রার্থীদের বিজয়ী করেছে, আমরা সংসদে গিয়েছি সংস্কার বাস্তবায়ন এবং সংবিধান সংস্কারের জন্য। তবে ফ্যাসিবাদী রাষ্ট্রপতিকে ভাষণ দেওয়ার সুযোগ দিয়ে জনগণের আকাঙ্ক্ষার সঙ্গে প্রতারণা করা হয়েছে। দ্রুত রাষ্ট্রপতিকে অপসারণ ও নতুন রাষ্ট্রপতি নির্বাচনের ব্যবস্থা নিতে হবে।"

২৫ জুলাই, ২০২৬
২০২৯ সাল পর্যন্ত ক্ষমতায় থাকার প্রস্তাব দিয়েছিল ‘ডিপ স্টেট’: আসিফ মাহমুদ

২০২৯ সাল পর্যন্ত ক্ষমতায় থাকার প্রস্তাব দিয়েছিল ‘ডিপ স্টেট’: আসিফ মাহমুদ

জাতীয় নাগরিক পার্টির মুখপাত্র ও সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া দাবি করেছেন, ‘ডিপ স্টেট’ ২০২৯ সাল পর্যন্ত ক্ষমতায় থাকার প্রস্তাব দিয়েছিল। তিনি বলেন, অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পরপরই শক্তিশালী কিছু প্রতিষ্ঠান, যাদের তিনি ‘ডিপ স্টেট’ হিসেবে উল্লেখ করেন, তাদের পক্ষ থেকে শেখ হাসিনার মেয়াদ শেষ হওয়া পর্যন্ত ক্ষমতায় থাকার প্রস্তাব দেওয়া হয়েছিল এবং এ ক্ষেত্রে সহযোগিতার আশ্বাসও দেওয়া হয়।

২৫ জুলাই, ২০২৬
‘আমি হানজালা বিএনপিকে খোঁচাখুঁচি করলে এ দেশে থাকতে পারবে না’

‘আমি হানজালা বিএনপিকে খোঁচাখুঁচি করলে এ দেশে থাকতে পারবে না’

ভিডিওতে হানজালা বলেন, 'আমার জায়গায় যদি অন্য কেউ হতো, তাহলে আপনাদের বাড়িঘরে কাউকে থাকতে দিত না। আমি আপনাদের বাকস্বাধীনতা দিয়েছি। আগের এমপির বিরুদ্ধে এ দেশের একজনও কলম ধরতে পারেনি। আমি শিবচরের মানুষকে সেই স্বাধীনতা দিয়েছি। আর যদি আমি বিএনপিকে খোঁচাখুঁচি করি, তারা এ দেশে থাকতে পারবে না।'

২৫ জুলাই, ২০২৬
বিসিবি এখন বাপের দোয়া ক্রিকেট বোর্ড: হাসনাত আবদুল্লাহ

বিসিবি এখন বাপের দোয়া ক্রিকেট বোর্ড: হাসনাত আবদুল্লাহ

জাতীয় সংসদে হামের বিস্তার ও টিকার সংকট নিয়ে উদ্বেগ প্রকাশ করা স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানার বক্তব্যের জবাবে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, “ডোন্ট গেট নার্ভাস, আই এম ফিট।” তিনি প্যানিক ছড়ানো না রেখে তথ্য যাচাই করে কথা বলার আহ্বান জানিয়েছেন। বুধবার (৮ এপ্রিল) সংসদে হামের মৃত্যু ও টিকার ঘাটতির পরিসংখ্যান তুলে ধরে রুমিন ফারহানা বলেন, তার বক্তব্য কোনো আতঙ্ক ছড়ানোর উদ্দেশ্যে নয়, বরং জনস্বাস্থ্যের একটি গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরা ছিল।

২৫ জুলাই, ২০২৬
অনলাইন ক্লাসের সিদ্ধান্ত জাতিকে মেধাশূন্য করার ষড়যন্ত্র: গোলাম পরওয়ার

অনলাইন ক্লাসের সিদ্ধান্ত জাতিকে মেধাশূন্য করার ষড়যন্ত্র: গোলাম পরওয়ার

গোলাম পরওয়ার অনলাইন শিক্ষাব্যবস্থার নেতিবাচক প্রভাবগুলো তুলে ধরে বলেন, 'দরিদ্র শিক্ষার্থীরা উচ্চমূল্যের ইন্টারনেট ব্যবহারের কারণে মূল শিক্ষা কার্যক্রম থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ছেন। এছাড়া স্মার্টফোন ও ডিজিটাল ডিভাইসে আসক্তির ঝুঁকি এবং নৈতিক অবক্ষয়ও বাড়ছে। সরাসরি শ্রেণিকক্ষভিত্তিক শিক্ষার অভাব শিক্ষার্থীদের নিয়মিত পড়ার অভ্যাসকে প্রভাবিত করছে।'

২৫ জুলাই, ২০২৬
মির্জা আব্বাসকে রোববার নেওয়া হচ্ছে সিঙ্গাপুর

মির্জা আব্বাসকে রোববার নেওয়া হচ্ছে সিঙ্গাপুর

প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়ার প্রস্তুতি নেওয়া হয়েছে।শনিবার (১৪ মার্চ) তার ব্যক্তিগত সচিব মিজানুর রহমান সোহেল জানান, রোববার (১৫ মার্চ) সকাল ১১টায় এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে সিঙ্গাপুরে নেওয়া হবে। এ সময় তার সঙ্গে যাবেন সহধর্মিণী ও জাতীয়তাবাদী মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাস এবং তাদের জ্যেষ্ঠ সন্তান মির্জা ইয়াসির আব্বাস।

২৫ জুলাই, ২০২৬
নয়ছয় না করে রাষ্ট্রপতিকে বিদায় করতে হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী

নয়ছয় না করে রাষ্ট্রপতিকে বিদায় করতে হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, 'রাষ্ট্রপতি এখানে এসেছেন, মুসল্লিরা প্রতিবাদ করেছেন। আমরা সরকারকে জানাচ্ছি, নয়ছয় না করে রাষ্ট্রপতির অভিশংসন জরুরি। তাকে অবিলম্বে বাদ দিতে হবে। সরকারের কোনো বিকল্প নেই। যদি বাদ না দেওয়া হয়, আমাদের আন্দোলনে যেতে হবে।' এক প্রশ্নের জবাবে তিনি বলেন, '৫ আগস্ট বিএনপিও ক্যান্টনমেন্টে গিয়েছে। যদি তখন বিপ্লবী সরকার হতো, তারা সেখানে যেত কি? বিএনপির ক্যান্টনমেন্ট যাত্রার কারণে ওই সময় বিপ্লবী সরকার গঠন হয়নি।'

২৫ জুলাই, ২০২৬
৫০ কোটি টাকার ঘুষ প্রস্তাবকারীদের নাম প্রকাশ করতে আমির হামজাকে লিগ্যাল নোটিশ

৫০ কোটি টাকার ঘুষ প্রস্তাবকারীদের নাম প্রকাশ করতে আমির হামজাকে লিগ্যাল নোটিশ

কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য ও জামায়াতে ইসলামী নেতা আমির হামজা কে কুষ্টিয়া জেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটির নেতা হৃদয় হাসান আইনি নোটিশ পাঠিয়ে ৫০ কোটি টাকার ঘুষ প্রস্তাবকারীদের নাম প্রকাশ করার দাবি জানিয়েছেন। নোটিশে বলা হয়েছে, এমপি সাহেব সাত দিনের মধ্যে ঘুষ প্রস্তাবকারীদের নাম জনসমক্ষে প্রকাশ বা তাদের আইনের হাতে হস্তান্তর করবেন। নোটিশটি কুষ্টিয়া আদালতের আইনজীবী আব্দুল মজিদ এর মাধ্যমে বুধবার (১ এপ্রিল) পাঠানো হয়েছে।

২৫ জুলাই, ২০২৬

শিরোনাম:
সদ্য. স্কুল কমিটি নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে যুবক নিহত, আহত ২৮ সদ্য. তেজগাঁও কলেজ মসজিদে ‘গোপন বৈঠক’, জঙ্গি সন্দেহে আটক ২৩ সদ্য. রাজধানীর চার এলাকায় ৮ ককটেল বিস্ফোরণ সদ্য. কুড়িগ্রামের ফের সার নিয়ে উত্তেজনা, অবরুদ্ধ কৃষি কর্মকর্তা সদ্য. শেখ হাসিনা আমলের ১০১ চুক্তি পর্যালোচনা করবে বাংলাদশে, প্রতিক্রিয়ায় যা বলল ভারত সদ্য. ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী সদ্য. দেশে হাম উপসর্গে মৃত্যু ৯৫০ ছুঁই ছুঁই সদ্য. অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে দুর্নীতি ও নোট বাণিজ্য বরদাশত হবে না: কাজল সদ্য. তারেক রহমানের হাতে গণতন্ত্র ও মানবাধিকার সুরক্ষিত নয়: নাহিদ সদ্য. নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান: দ্য হিন্দু সদ্য. স্কুল কমিটি নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে যুবক নিহত, আহত ২৮ সদ্য. তেজগাঁও কলেজ মসজিদে ‘গোপন বৈঠক’, জঙ্গি সন্দেহে আটক ২৩ সদ্য. রাজধানীর চার এলাকায় ৮ ককটেল বিস্ফোরণ সদ্য. কুড়িগ্রামের ফের সার নিয়ে উত্তেজনা, অবরুদ্ধ কৃষি কর্মকর্তা সদ্য. শেখ হাসিনা আমলের ১০১ চুক্তি পর্যালোচনা করবে বাংলাদশে, প্রতিক্রিয়ায় যা বলল ভারত সদ্য. ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী সদ্য. দেশে হাম উপসর্গে মৃত্যু ৯৫০ ছুঁই ছুঁই সদ্য. অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে দুর্নীতি ও নোট বাণিজ্য বরদাশত হবে না: কাজল সদ্য. তারেক রহমানের হাতে গণতন্ত্র ও মানবাধিকার সুরক্ষিত নয়: নাহিদ সদ্য. নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান: দ্য হিন্দু