রাজনীতি

এনসিপিতে রুমিন ফারহানা, জুনায়েদ-রাফেসহ অর্ধশত জুলাইয়ের পরিচিত মুখ যোগ দেওয়ার গুঞ্জন

এনসিপিতে রুমিন ফারহানা, জুনায়েদ-রাফেসহ অর্ধশত জুলাইয়ের পরিচিত মুখ যোগ দেওয়ার গুঞ্জন

এনসিপি সূত্র জানায়, দলটি জুলাই আন্দোলনের বিভিন্ন প্ল্যাটফর্ম, রাজনৈতিক দল ও সংগঠনগুলোর সঙ্গে ধারাবাহিক যোগাযোগ রাখছে। এর মধ্যে উল্লেখযোগ্য আপ বাংলাদেশ ও এবি পার্টি। সূত্রের তথ্যমতে, আপ বাংলাদেশের শীর্ষ তিন নেতাসহ প্রায় ২৫-৩০ জন প্রাথমিকভাবে এনসিপিতে যোগ দিতে চলেছেন। এছাড়া এবি পার্টি থেকে একটি অংশ যোগদানের সম্ভাবনা রয়েছে। নয় দফার ঘোষক, ২০২৫ সালের ডাকসু নির্বাচনে ভিপি প্রার্থী আব্দুল কাদের এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সমন্বয়ক হাসিব আল হাসানসহ আরও অনেকের সঙ্গে কথাবার্তাও চূড়ান্ত পর্যায়ে রয়েছে।

২৫ জুলাই, ২০২৬
জ্বালানি ও বিদ্যুৎমন্ত্রী টুকু আপাদমস্তক নাস্তিক ও ইসলামবিদ্বেষী: মুফতি আমির হামজা

জ্বালানি ও বিদ্যুৎমন্ত্রী টুকু আপাদমস্তক নাস্তিক ও ইসলামবিদ্বেষী: মুফতি আমির হামজা

শুক্রবার (২৭ মার্চ) কুষ্টিয়া সদর উপজেলার হাটশ হরিপুর বড় মসজিদে জুমার নামাজের আগে এক আলোচনায় তিনি এ মন্তব্য করেন। ভিডিওতে তাকে বলতে শোনা যায়, 'মন্ত্রী টুকু জামায়াতে ইসলামী বা অন্য কোনো দলের প্রতি বিদ্বেষী নন, তিনি ইসলামবিদ্বেষী।' মন্ত্রী টুকুর একটি বক্তব্যের প্রসঙ্গ টেনে তিনি বলেন, 'এই দেশে ধর্ম প্রতিষ্ঠার জন্য নাকি মুক্তিযুদ্ধ হয়নি—এমন মন্তব্য করা হয়েছে। তাহলে মুক্তিযুদ্ধ কেন হয়েছিল, তা মুক্তিযোদ্ধাদের কাছেই জানতে হবে।'

২৫ জুলাই, ২০২৬
পদ ছাড়ছেন জোনায়েদ সাকি, শনিবার গণসংহতির সংবাদ সম্মেলন

পদ ছাড়ছেন জোনায়েদ সাকি, শনিবার গণসংহতির সংবাদ সম্মেলন

গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারীর পদ ছাড়ছেন জোনায়েদ সাকি। এ বিষয়ে বিস্তারিত জানাতে শনিবার (৪ এপ্রিল) সংবাদ সম্মেলনের ডাক দিয়েছে গণসংহতি আন্দোলন। শুক্রবার (৩ এপ্রিল) দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য বাচ্চু ভূঁইয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

২৫ জুলাই, ২০২৬
এনসিপি ছাড়লেন কেন্দ্রীয় নেতা আরজু

এনসিপি ছাড়লেন কেন্দ্রীয় নেতা আরজু

ব্যক্তিগত কারণে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগ করেছেন কেন্দ্রীয় সদস্য আরজু আহমাদ। শুক্রবার (৩ এপ্রিল) পদত্যাগপত্র এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম-এর হোয়াটসঅ্যাপে জমা দেন তিনি। এ ছাড়া নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতেও পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেন।

২৫ জুলাই, ২০২৬
এবার মূল্যায়ন পেলেন সেই বিএনপি নেতা

এবার মূল্যায়ন পেলেন সেই বিএনপি নেতা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোলা-১ আসনে বিএনপির দলীয় প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন গোলাম নবী আলমগীর। তবে নির্বাচনের চূড়ান্ত পর্যায়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে তিনি মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন। একই সঙ্গে বিএনপি জোটের প্রার্থী বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি) চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থের পক্ষে কাজ করতে দলীয় নেতাকর্মীদের আহ্বান জানান।

২৫ জুলাই, ২০২৬
সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন ফরম বিক্রি শুরু, প্রথম দিনেই ৬০০ বিক্রি

সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন ফরম বিক্রি শুরু, প্রথম দিনেই ৬০০ বিক্রি

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে দলীয় প্রার্থী বাছাইয়ে মনোনয়ন ফরম বিক্রি ও জমা গ্রহণ কার্যক্রম শুরু করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। প্রথম দিনেই ৬০০টি মনোনয়ন ফরম বিক্রি হয়েছে বলে জানা গেছে। শুক্রবার (১০ এপ্রিল) রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সকাল ১১টা থেকে আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রম শুরু হয়। মনোনয়ন ফরম বিক্রির উদ্বোধন করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

২৫ জুলাই, ২০২৬
মুক্তিযুদ্ধের চেতনা হৃদয়ে ধারণ করে দেশকে নতুনভাবে গড়তে হবে: মির্জা ফখরুল

মুক্তিযুদ্ধের চেতনা হৃদয়ে ধারণ করে দেশকে নতুনভাবে গড়তে হবে: মির্জা ফখরুল

মুক্তিযুদ্ধের চেতনা হৃদয়ে ধারণ করে দেশের পুনর্গঠন করতে হবে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার (৪ এপ্রিল) হবিগঞ্জের মাধবপুরের তেলিয়াপাড়া চা বাগানে ঐতিহাসিক ‘তেলিয়াপাড়া দিবস-২০২৬’ উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিক।

২৫ জুলাই, ২০২৬
বিএনপি মূল সংস্কারগুলো মেনে নিচ্ছে না: নাহিদ ইসলাম

বিএনপি মূল সংস্কারগুলো মেনে নিচ্ছে না: নাহিদ ইসলাম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম অভিযোগ করেছেন, বিএনপি ঐকমত্য কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী মূল সংস্কারগুলো মেনে নিচ্ছে না। তিনি বলেন, বিএনপি তাদের নিজস্ব ইশতেহার অনুযায়ী সংস্কার করতে চাইছে, যা হলে ঐকমত্য কমিশনের আলোচনা ও উদ্যোগ অর্থহীন হয়ে পড়বে। সোমবার সন্ধ্যায় রাজধানীর মিরপুর-২ এলাকার ন্যাশনাল বাংলা স্কুল প্রাঙ্গণে এনসিপির ঢাকা মহানগর উত্তর কমিটির আয়োজনে ইফতার ও আলোচনা সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

২৫ জুলাই, ২০২৬
শুধু জুলাই সনদ নয়, সরকার ৩১ দফা বাস্তবায়নের নীতিও মানছে না: এবি পার্টি চেয়ারম্যান মঞ্জু

শুধু জুলাই সনদ নয়, সরকার ৩১ দফা বাস্তবায়নের নীতিও মানছে না: এবি পার্টি চেয়ারম্যান মঞ্জু

এবি পার্টি-এর চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বলেছেন, শুধু জুলাই সনদ নয়, ক্ষমতায় আসার পর বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সরকার তাদের ঘোষিত ৩১ দফা রাষ্ট্র মেরামত কর্মসূচি বাস্তবায়নের নীতিও মানছে না। তাদের প্রাথমিক কার্যক্রমে মনে হচ্ছে, ক্রমশ তারা পুরোনো দলীয়করণ নীতিতেই চলছে এবং ভবিষ্যতেও চলবে।

২৫ জুলাই, ২০২৬
যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈষম্যমূলক বাণিজ্যচুক্তি বাতিল এবং পররাষ্ট্রমন্ত্রীর অপসারণের দাবি গণতান্ত্রিক যুক্তফ্রন্টের

যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈষম্যমূলক বাণিজ্যচুক্তি বাতিল এবং পররাষ্ট্রমন্ত্রীর অপসারণের দাবি গণতান্ত্রিক যুক্তফ্রন্টের

রাজধানীতে বিক্ষোভ সমাবেশ করে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পাদিত একটি বাণিজ্যচুক্তি বাতিল এবং পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের অপসারণ দাবি জানিয়েছে বামপন্থী দলগুলোর জোট গণতান্ত্রিক যুক্ত ফ্রন্ট। তারা চুক্তিটিকে ‘বৈষম্যমূলক’ ও ‘জাতীয় স্বার্থবিরোধী’ আখ্যা দিয়েছে। সোমবার (১৬ মার্চ) বিকেলে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত বিক্ষোভ সমাবেশ থেকে এ দাবি জানানো হয়। সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজ।

২৫ জুলাই, ২০২৬
খুব দ্রুত আমরা দলকে কাউন্সিলের দিকে নিয়ে যেতে চেষ্টা করব : মির্জা ফখরুল

খুব দ্রুত আমরা দলকে কাউন্সিলের দিকে নিয়ে যেতে চেষ্টা করব : মির্জা ফখরুল

বৈঠকে পুরো বিষয়টাই সাংগঠনিক ছিল জানিয়ে মির্জা ফখরুল বলেন, ‘রেগুলার কাজকর্ম চালু রাখার জন্য আমাদের দলের চেয়ারম্যান এবং প্রধানমন্ত্রী স্থায়ী কমিটির বৈঠক ডেকেছিলেন। আমাদের দল সরকার গঠনের পর যে কর্মসূচি নিয়েছে, সেগুলো সম্পর্কে তিনি দলের মতামত অর্থাৎ স্থায়ী কমিটির মতামত নিয়েছেন। সেই সঙ্গে অনেক সদস্য তাদের কিছু কিছু পরামর্শ দিয়েছেন।’

২৫ জুলাই, ২০২৬
বন্ধুত্বের পরিচয় দিয়ে চলেছে চীন: জামায়াত আমির

বন্ধুত্বের পরিচয় দিয়ে চলেছে চীন: জামায়াত আমির

সংসদে বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, চীন আজ পর্যন্ত বাংলাদেশের অভ্যন্তরীণ কোনো বিষয়ে হস্তক্ষেপ করেনি। তিনি বলেন, 'অনেকে বাংলাদেশকে কিছু না দিয়েই হস্তক্ষেপ করে, কিন্তু চীন বন্ধুত্বের পরিচয় দিয়েই চলেছে। আশা করি, তারা আরও বেশি উদ্যোগী হয়ে বাংলাদেশের মানুষের কল্যাণে কাজ করবে।' মঙ্গলবার (১৭ মার্চ) বেলা ১১টায় মিরপুরের আদর্শ স্কুল মাঠে চীনের সহায়তায় অসহায় মানুষের মধ্যে ফুডপ্যাক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ডা. শফিকুর রহমান।

২৫ জুলাই, ২০২৬

শিরোনাম:
সদ্য. স্কুল কমিটি নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে যুবক নিহত, আহত ২৮ সদ্য. তেজগাঁও কলেজ মসজিদে ‘গোপন বৈঠক’, জঙ্গি সন্দেহে আটক ২৩ সদ্য. রাজধানীর চার এলাকায় ৮ ককটেল বিস্ফোরণ সদ্য. কুড়িগ্রামের ফের সার নিয়ে উত্তেজনা, অবরুদ্ধ কৃষি কর্মকর্তা সদ্য. শেখ হাসিনা আমলের ১০১ চুক্তি পর্যালোচনা করবে বাংলাদশে, প্রতিক্রিয়ায় যা বলল ভারত সদ্য. ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী সদ্য. দেশে হাম উপসর্গে মৃত্যু ৯৫০ ছুঁই ছুঁই সদ্য. অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে দুর্নীতি ও নোট বাণিজ্য বরদাশত হবে না: কাজল সদ্য. তারেক রহমানের হাতে গণতন্ত্র ও মানবাধিকার সুরক্ষিত নয়: নাহিদ সদ্য. নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান: দ্য হিন্দু সদ্য. স্কুল কমিটি নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে যুবক নিহত, আহত ২৮ সদ্য. তেজগাঁও কলেজ মসজিদে ‘গোপন বৈঠক’, জঙ্গি সন্দেহে আটক ২৩ সদ্য. রাজধানীর চার এলাকায় ৮ ককটেল বিস্ফোরণ সদ্য. কুড়িগ্রামের ফের সার নিয়ে উত্তেজনা, অবরুদ্ধ কৃষি কর্মকর্তা সদ্য. শেখ হাসিনা আমলের ১০১ চুক্তি পর্যালোচনা করবে বাংলাদশে, প্রতিক্রিয়ায় যা বলল ভারত সদ্য. ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী সদ্য. দেশে হাম উপসর্গে মৃত্যু ৯৫০ ছুঁই ছুঁই সদ্য. অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে দুর্নীতি ও নোট বাণিজ্য বরদাশত হবে না: কাজল সদ্য. তারেক রহমানের হাতে গণতন্ত্র ও মানবাধিকার সুরক্ষিত নয়: নাহিদ সদ্য. নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান: দ্য হিন্দু