বিএনপি মূল সংস্কারগুলো মেনে নিচ্ছে না: নাহিদ ইসলাম

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩০
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম অভিযোগ করেছেন, বিএনপি ঐকমত্য কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী মূল সংস্কারগুলো মেনে নিচ্ছে না। তিনি বলেন, বিএনপি তাদের নিজস্ব ইশতেহার অনুযায়ী সংস্কার করতে চাইছে, যা হলে ঐকমত্য কমিশনের আলোচনা ও উদ্যোগ অর্থহীন হয়ে পড়বে।

সোমবার সন্ধ্যায় রাজধানীর মিরপুর-২ এলাকার ন্যাশনাল বাংলা স্কুল প্রাঙ্গণে এনসিপির ঢাকা মহানগর উত্তর কমিটির আয়োজনে ইফতার ও আলোচনা সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

নাহিদ ইসলাম বলেন, বিএনপি বিষয়টি নিয়ে ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলছে। তিনি জানান, পরবর্তী অধিবেশনে দলটির কাছ থেকে গণভোট বা গণরায় বিষয়ে তাদের অবস্থান আরও স্পষ্টভাবে জানতে চাওয়া হবে। বিএনপির চূড়ান্ত অবস্থান জানার পর এনসিপিও তাদের অবস্থান জানাবে।

তিনি বলেন, বিএনপি এখন গণভোটের পুরো বিষয়টিই অস্বীকার করছে। সরকারের পক্ষ থেকেও গণভোটের আদেশ নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। অথচ ওই গণভোটে যে চারটি প্রশ্ন ছিল, সেগুলোর মধ্যেই গুরুত্বপূর্ণ সংস্কারের বিষয়গুলো অন্তর্ভুক্ত ছিল। এর মধ্যে উচ্চকক্ষ গঠন, বিচার বিভাগের স্বাধীনতা, ডেপুটি স্পিকারের পদ এবং সাংবিধানিক প্রতিষ্ঠানে নিরপেক্ষ নিয়োগের বিষয় ছিল। নাহিদ ইসলাম বলেন, এসব বিষয়ে একটি ঐকমত্যও গড়ে উঠেছিল। তখন অনেকের দ্বিমত থাকলেও সেগুলো মেনে নিয়েই সবাই গণভোটে অংশ নিয়েছিল।

নব্বইয়ের গণ-অভ্যুত্থানের উদাহরণ টেনে তিনি বলেন, সে সময় ত্রিদলীয় জোটের যে রূপরেখা ছিল, বিএনপি সরকারে এসে তা বাস্তবায়ন করেনি। এর ফলেই সংসদীয় রাজনীতিতে স্থিতিশীলতা বজায় থাকেনি এবং দেশ পরে ফ্যাসিবাদের দিকে গেছে। ইতিহাস থেকে শিক্ষা নেবে নাকি একই ভুলের পুনরাবৃত্তি করবে—এ সিদ্ধান্ত বিএনপিকেই নিতে হবে বলে মন্তব্য করেন তিনি।

অনুষ্ঠানে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী অভিযোগ করেন, ফ্যামিলি কার্ড নিয়ে ইতিমধ্যে দুর্নীতি শুরু হয়েছে। একই সঙ্গে ইমাম ও পুরোহিতদের ভাতা দেওয়ার সমালোচনা করে তিনি বলেন, এসব পদক্ষেপের পরিবর্তে কাঠামোগত মৌলিক পরিবর্তন আনা প্রয়োজন। তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সমালোচনা করে বলেন, আগে শেখ হাসিনার নানা কৌশল ছিল, এখন তারেক রহমানের কৌশল চলছে। এসব বন্ধ করে দেশে মৌলিক পরিবর্তন আনার আহ্বান জানান তিনি। এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসের সুস্থতা কামনা করেন নাসীরুদ্দীন পাটওয়ারী।

এনসিপির ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আরিফুল ইসলাম আদীবের সভাপতিত্বে এবং সদস্যসচিব সরদার আমিরুল ইসলাম সাগরের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন এনসিপির যুগ্ম সদস্যসচিব ও জাতীয় নারীশক্তির আহ্বায়ক মনিরা শারমিন এবং জাতীয় যুবশক্তির মুখ্য সংগঠক ফরহাদ সোহেল।

মনিরা শারমিন বলেন, দেশে নতুন সরকার গঠনের পরও বিভ্রান্তি তৈরি হয়েছে। তার ভাষ্য অনুযায়ী, স্বরাষ্ট্রমন্ত্রী প্রায়ই সংবিধান ব্যাখ্যা করছেন এবং আইনমন্ত্রী বলেছেন এনসিপির নেতারা সংবিধান আংশিক বুঝেছেন। এতে প্রশ্ন উঠছে—দেশটি আসলে প্রধানমন্ত্রী চালাচ্ছেন নাকি স্বরাষ্ট্রমন্ত্রী পরিচালনা করছেন।

সভাপতির বক্তব্যে আরিফুল ইসলাম আদীব বলেন, পরিবর্তন ও জুলাই সনদ বাস্তবায়নের লড়াইয়ে এনসিপির ঢাকা মহানগর উত্তর কমিটির নেতাকর্মীরা প্রস্তুত রয়েছে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. স্কুল কমিটি নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে যুবক নিহত, আহত ২৮ সদ্য. তেজগাঁও কলেজ মসজিদে ‘গোপন বৈঠক’, জঙ্গি সন্দেহে আটক ২৩ সদ্য. রাজধানীর চার এলাকায় ৮ ককটেল বিস্ফোরণ সদ্য. কুড়িগ্রামের ফের সার নিয়ে উত্তেজনা, অবরুদ্ধ কৃষি কর্মকর্তা সদ্য. শেখ হাসিনা আমলের ১০১ চুক্তি পর্যালোচনা করবে বাংলাদশে, প্রতিক্রিয়ায় যা বলল ভারত সদ্য. ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী সদ্য. দেশে হাম উপসর্গে মৃত্যু ৯৫০ ছুঁই ছুঁই সদ্য. অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে দুর্নীতি ও নোট বাণিজ্য বরদাশত হবে না: কাজল সদ্য. তারেক রহমানের হাতে গণতন্ত্র ও মানবাধিকার সুরক্ষিত নয়: নাহিদ সদ্য. নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান: দ্য হিন্দু সদ্য. স্কুল কমিটি নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে যুবক নিহত, আহত ২৮ সদ্য. তেজগাঁও কলেজ মসজিদে ‘গোপন বৈঠক’, জঙ্গি সন্দেহে আটক ২৩ সদ্য. রাজধানীর চার এলাকায় ৮ ককটেল বিস্ফোরণ সদ্য. কুড়িগ্রামের ফের সার নিয়ে উত্তেজনা, অবরুদ্ধ কৃষি কর্মকর্তা সদ্য. শেখ হাসিনা আমলের ১০১ চুক্তি পর্যালোচনা করবে বাংলাদশে, প্রতিক্রিয়ায় যা বলল ভারত সদ্য. ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী সদ্য. দেশে হাম উপসর্গে মৃত্যু ৯৫০ ছুঁই ছুঁই সদ্য. অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে দুর্নীতি ও নোট বাণিজ্য বরদাশত হবে না: কাজল সদ্য. তারেক রহমানের হাতে গণতন্ত্র ও মানবাধিকার সুরক্ষিত নয়: নাহিদ সদ্য. নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান: দ্য হিন্দু