বন্ধুত্বের পরিচয় দিয়ে চলেছে চীন: জামায়াত আমির

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩০
সংসদে বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, চীন আজ পর্যন্ত বাংলাদেশের অভ্যন্তরীণ কোনো বিষয়ে হস্তক্ষেপ করেনি। তিনি বলেন, 'অনেকে বাংলাদেশকে কিছু না দিয়েই হস্তক্ষেপ করে, কিন্তু চীন বন্ধুত্বের পরিচয় দিয়েই চলেছে। আশা করি, তারা আরও বেশি উদ্যোগী হয়ে বাংলাদেশের মানুষের কল্যাণে কাজ করবে।'

মঙ্গলবার (১৭ মার্চ) বেলা ১১টায় মিরপুরের আদর্শ স্কুল মাঠে চীনের সহায়তায় অসহায় মানুষের মধ্যে ফুডপ্যাক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ডা. শফিকুর রহমান। অনুষ্ঠানে চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। ঢাকা-১৫ নির্বাচনি এলাকার দরিদ্র সহস্রাধিক মানুষের মধ্যে এই ফুডপ্যাক বিতরণ করা হয়।

জামায়াত আমির বলেন, 'এটা স্বল্প আয়ের প্রিয় ভাই-বোনদের জন্য সামান্য উপহার। এর আগে গত বছর গাজীপুরে এ ধরনের সহায়তা দিয়েছিলেন চীনা রাষ্ট্রদূত। এবার ঢাকা-১৫ আসনের মানুষের জন্য এগিয়ে এসেছেন। এই উপহার তাদের ঈদের দিনে খুশির ঝিলিক এনে দেবে।'

তিনি আরও বলেন, 'চীনের সঙ্গে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক ৫০ বছরের। চীন আমাদের অন্যতম বৃহত্তম আন্তরিক পার্টনার ও উন্নয়নের অংশীদার। তাদের অংশীদারিত্বে দেশে অনেক বড় প্রতিষ্ঠান গড়ে উঠেছে। মৈত্রী সম্মেলন কেন্দ্রও চীনের অর্থায়নে বাংলাদেশের জন্য উপহার।'

ডা. শফিকুর রহমান তিস্তা প্রকল্প ও স্বাস্থ্যখাতে চীনের অবদানের কথাও উল্লেখ করেন।
 
তিনি বলেন, 'তিস্তা প্রকল্প বাংলাদেশের উত্তরাঞ্চলের কান্না। আমরা চাই এই কান্নার অবসান হোক। এছাড়া চীন ইতোমধ্যে এক হাজার বেডের দুটি হাসপাতাল এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি হল নির্মাণের বাজেট দিয়েছে। এগুলো বন্ধুত্বের নিদর্শন।'

তিনি বলেন, 'আমরা সারা দুনিয়ার সভ্য দেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখতে চাই, তবে কোনো দেশের আধিপত্য সহ্য করব না। আমাদের যুবসমাজ গর্বিত বাংলাদেশ হিসেবে বিশ্বের বুকে দাঁড়াতে চায়।'

চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, 'আমি এখানে আসতে পেরে খুব খুশি। আসন্ন ঈদুল ফিতরে সবাইকে শুভেচ্ছা। ঈদুল ফিতর হলো ভালোবাসা, ঐক্য ও ভ্রাতৃত্বের উৎসব। আমরা আশা করি, আমাদের উপহার মিরপুরের মানুষের ঈদের আনন্দ আরও বাড়াবে।'

অনুষ্ঠানে ঢাকা মহানগর উত্তর জামায়াতের সেক্রেটারি ড. রেজাউল করিম, নায়েবে আমির আব্দুর রহমান মুসাসহ মহানগর ও স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. স্কুল কমিটি নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে যুবক নিহত, আহত ২৮ সদ্য. তেজগাঁও কলেজ মসজিদে ‘গোপন বৈঠক’, জঙ্গি সন্দেহে আটক ২৩ সদ্য. রাজধানীর চার এলাকায় ৮ ককটেল বিস্ফোরণ সদ্য. কুড়িগ্রামের ফের সার নিয়ে উত্তেজনা, অবরুদ্ধ কৃষি কর্মকর্তা সদ্য. শেখ হাসিনা আমলের ১০১ চুক্তি পর্যালোচনা করবে বাংলাদশে, প্রতিক্রিয়ায় যা বলল ভারত সদ্য. ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী সদ্য. দেশে হাম উপসর্গে মৃত্যু ৯৫০ ছুঁই ছুঁই সদ্য. অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে দুর্নীতি ও নোট বাণিজ্য বরদাশত হবে না: কাজল সদ্য. তারেক রহমানের হাতে গণতন্ত্র ও মানবাধিকার সুরক্ষিত নয়: নাহিদ সদ্য. নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান: দ্য হিন্দু সদ্য. স্কুল কমিটি নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে যুবক নিহত, আহত ২৮ সদ্য. তেজগাঁও কলেজ মসজিদে ‘গোপন বৈঠক’, জঙ্গি সন্দেহে আটক ২৩ সদ্য. রাজধানীর চার এলাকায় ৮ ককটেল বিস্ফোরণ সদ্য. কুড়িগ্রামের ফের সার নিয়ে উত্তেজনা, অবরুদ্ধ কৃষি কর্মকর্তা সদ্য. শেখ হাসিনা আমলের ১০১ চুক্তি পর্যালোচনা করবে বাংলাদশে, প্রতিক্রিয়ায় যা বলল ভারত সদ্য. ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী সদ্য. দেশে হাম উপসর্গে মৃত্যু ৯৫০ ছুঁই ছুঁই সদ্য. অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে দুর্নীতি ও নোট বাণিজ্য বরদাশত হবে না: কাজল সদ্য. তারেক রহমানের হাতে গণতন্ত্র ও মানবাধিকার সুরক্ষিত নয়: নাহিদ সদ্য. নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান: দ্য হিন্দু