মুক্তিযুদ্ধের চেতনা হৃদয়ে ধারণ করে দেশকে নতুনভাবে গড়তে হবে: মির্জা ফখরুল

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩০
মুক্তিযুদ্ধের চেতনা হৃদয়ে ধারণ করে দেশের পুনর্গঠন করতে হবে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার (৪ এপ্রিল) হবিগঞ্জের মাধবপুরের তেলিয়াপাড়া চা বাগানে ঐতিহাসিক ‘তেলিয়াপাড়া দিবস-২০২৬’ উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিক। এতে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান এবং প্রতিমন্ত্রী ইশরাক হোসেন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে মন্ত্রী তেলিয়াপাড়া স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করেন।

মির্জা ফখরুল বলেন, 'মুক্তিযুদ্ধ আমাদের জাতীয় পরিচয়, গর্ব, ঐতিহ্য ও অস্তিত্বের অবিচ্ছেদ্য অংশ। ঐতিহাসিক তেলিয়াপাড়া থেকেই মুক্তিযুদ্ধের মূল সামরিক পরিকল্পনা গ্রহণ করা হয়েছিল। এ পরিকল্পনার পরই দেশের স্বাধীনতার সশস্ত্র লড়াই সুসংগঠিতভাবে শুরু হয়, যা বিজয়ের পথে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।'

অনুষ্ঠানে বক্তারা মুক্তিযুদ্ধের ইতিহাস সংরক্ষণ এবং তা নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার গুরুত্বের ওপর জোর দেন। তারা তেলিয়াপাড়া দিবসের তাৎপর্য তুলে ধরে দেশের উন্নয়ন ও অগ্রগতিতে মুক্তিযুদ্ধের চেতনা ধারণের আহ্বান জানান।

অনুষ্ঠানে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইশতিয়াক আজিজ উলফাত, স্থানীয় সংসদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে আবারও আলোচনায় ঢাকা-দিল্লি সদ্য. নতুন ২ বিদ্যুৎ প্রকল্প অনুমোদন, উৎপাদন হবে ২৬৪০ মেগাওয়াট সদ্য. দেশের ১৫ অঞ্চলে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা জারি সদ্য. কুবির কেন্দ্রীয় মাঠে অপ্রতিমের জানাজা অনুষ্ঠিত সদ্য. সৌদির জ্বালানি স্থাপনা লক্ষ্য করে আবারও হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা সদ্য. নতুন দরে মিলছে স্বর্ণ-রুপা, ভরি কত? সদ্য. ভাত চুরির অপবাদে শিক্ষার্থীকে পিটিয়ে হত্যা, খুবির ৪ শিক্ষার্থী আসামি সদ্য. খিলক্ষেতে ১২ বছরের শিশু নিখোঁজ, পরিবারের কাছে অজ্ঞাত ব্যক্তির ফোন সদ্য. প্রতিবাদ মিছিলে হৃদরোগে আক্রান্ত হয়ে প্রাণ গেল জামায়াত কর্মীর সদ্য. অবশেষে জারি হলো নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন সদ্য. প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে আবারও আলোচনায় ঢাকা-দিল্লি সদ্য. নতুন ২ বিদ্যুৎ প্রকল্প অনুমোদন, উৎপাদন হবে ২৬৪০ মেগাওয়াট সদ্য. দেশের ১৫ অঞ্চলে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা জারি সদ্য. কুবির কেন্দ্রীয় মাঠে অপ্রতিমের জানাজা অনুষ্ঠিত সদ্য. সৌদির জ্বালানি স্থাপনা লক্ষ্য করে আবারও হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা সদ্য. নতুন দরে মিলছে স্বর্ণ-রুপা, ভরি কত? সদ্য. ভাত চুরির অপবাদে শিক্ষার্থীকে পিটিয়ে হত্যা, খুবির ৪ শিক্ষার্থী আসামি সদ্য. খিলক্ষেতে ১২ বছরের শিশু নিখোঁজ, পরিবারের কাছে অজ্ঞাত ব্যক্তির ফোন সদ্য. প্রতিবাদ মিছিলে হৃদরোগে আক্রান্ত হয়ে প্রাণ গেল জামায়াত কর্মীর সদ্য. অবশেষে জারি হলো নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন