এনসিপিতে রুমিন ফারহানা, জুনায়েদ-রাফেসহ অর্ধশত জুলাইয়ের পরিচিত মুখ যোগ দেওয়ার গুঞ্জন

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩০
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নিয়ে রাজনৈতিক মহলে গুঞ্জন উঠেছে স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা, আপ বাংলাদেশের আহ্বায়ক আলী আহসান জুনায়েদ এবং প্রধান সমন্বয়কারী রাফে সালমান রিফাত এর সম্ভাব্য যোগদানের। একই সঙ্গে জুলাই আন্দোলনের প্রায় অর্ধশত পরিচিত মুখও দলটিতে অন্তর্ভুক্ত হতে পারেন। চলতি মাসে আনুষ্ঠানিকভাবে তাদের যোগদান হতে পারে বলে জানা গেছে।

এনসিপি সূত্র জানায়, দলটি জুলাই আন্দোলনের বিভিন্ন প্ল্যাটফর্ম, রাজনৈতিক দল ও সংগঠনগুলোর সঙ্গে ধারাবাহিক যোগাযোগ রাখছে। এর মধ্যে উল্লেখযোগ্য আপ বাংলাদেশ ও এবি পার্টি। সূত্রের তথ্যমতে, আপ বাংলাদেশের শীর্ষ তিন নেতাসহ প্রায় ২৫-৩০ জন প্রাথমিকভাবে এনসিপিতে যোগ দিতে চলেছেন। এছাড়া এবি পার্টি থেকে একটি অংশ যোগদানের সম্ভাবনা রয়েছে। নয় দফার ঘোষক, ২০২৫ সালের ডাকসু নির্বাচনে ভিপি প্রার্থী আব্দুল কাদের এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সমন্বয়ক হাসিব আল হাসানসহ আরও অনেকের সঙ্গে কথাবার্তাও চূড়ান্ত পর্যায়ে রয়েছে।

সাবেক বিএনপি নেত্রী ও স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা-এর যোগদানের বিষয় এখনও চূড়ান্ত হয়নি। এবি পার্টির ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার খান আজম, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন রানা ও শাহাদাতুল্লাহ টুটুলেরও যোগদানের বিষয়ে আলোচনা চলছে।

এনসিপি দ্রুত আনুষ্ঠানিকভাবে তাদেরকে বরণ করার প্রস্তুতি নিচ্ছে। প্রাথমিকভাবে ১২ এপ্রিল একটি যোগদানের তারিখ নির্ধারণ করা হয়েছে। তবে যোগদানে কিছুটা সময় লাগতে পারে।

এই প্রসঙ্গে আব্দুল কাদের জানান, তার যোগদানের বিষয় এখনও নিশ্চিত নয়। আপ বাংলাদেশের একজন শীর্ষ নেতা বলেন, আলোচনাগুলো চলমান, তবে চূড়ান্ত হয়নি। এনসিপির যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আবিদ বলেন, অনেকের সঙ্গে কথা হচ্ছে, তবে রুমিন আপার যোগদানের বিষয় চূড়ান্ত নয়; আপ বাংলাদেশের একটি অংশের যোগদান সম্ভব। সূত্র: দ্য ডেইলি ক্যাম্পাস

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে আবারও আলোচনায় ঢাকা-দিল্লি সদ্য. নতুন ২ বিদ্যুৎ প্রকল্প অনুমোদন, উৎপাদন হবে ২৬৪০ মেগাওয়াট সদ্য. দেশের ১৫ অঞ্চলে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা জারি সদ্য. কুবির কেন্দ্রীয় মাঠে অপ্রতিমের জানাজা অনুষ্ঠিত সদ্য. সৌদির জ্বালানি স্থাপনা লক্ষ্য করে আবারও হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা সদ্য. নতুন দরে মিলছে স্বর্ণ-রুপা, ভরি কত? সদ্য. ভাত চুরির অপবাদে শিক্ষার্থীকে পিটিয়ে হত্যা, খুবির ৪ শিক্ষার্থী আসামি সদ্য. খিলক্ষেতে ১২ বছরের শিশু নিখোঁজ, পরিবারের কাছে অজ্ঞাত ব্যক্তির ফোন সদ্য. অবশেষে জারি হলো নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন সদ্য. আজ জাতীয় গ্রিডে যুক্ত হবে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস সদ্য. প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে আবারও আলোচনায় ঢাকা-দিল্লি সদ্য. নতুন ২ বিদ্যুৎ প্রকল্প অনুমোদন, উৎপাদন হবে ২৬৪০ মেগাওয়াট সদ্য. দেশের ১৫ অঞ্চলে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা জারি সদ্য. কুবির কেন্দ্রীয় মাঠে অপ্রতিমের জানাজা অনুষ্ঠিত সদ্য. সৌদির জ্বালানি স্থাপনা লক্ষ্য করে আবারও হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা সদ্য. নতুন দরে মিলছে স্বর্ণ-রুপা, ভরি কত? সদ্য. ভাত চুরির অপবাদে শিক্ষার্থীকে পিটিয়ে হত্যা, খুবির ৪ শিক্ষার্থী আসামি সদ্য. খিলক্ষেতে ১২ বছরের শিশু নিখোঁজ, পরিবারের কাছে অজ্ঞাত ব্যক্তির ফোন সদ্য. অবশেষে জারি হলো নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন সদ্য. আজ জাতীয় গ্রিডে যুক্ত হবে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস