রাজনীতি
এবি পার্টির প্রতিটি ধাপে জড়িয়ে আছেন ব্যারিস্টার রাজ্জাকের নাম: মজিবুর রহমান মঞ্জু
এবি পার্টির সাবেক প্রধান উপদেষ্টা ও বিশিষ্ট আইনজ্ঞ ব্যারিস্টার আব্দুর রাজ্জাকের মৃত্যুবার্ষিকী উপলক্ষে রাজধানীর বিজয়নগরস্থ দলীয় কার্যালয়ে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে তাঁর বর্ণাঢ্য কর্মময় জীবন, গণতন্ত্র ও মানবাধিকারের পক্ষে দৃঢ় অবস্থান এবং আইনের শাসন প্রতিষ্ঠায় অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়।
হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে সারজিস আলম
হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক ও স্থানীয় সরকার নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান সারজিস আলম। মঙ্গলবার (২৮ এপ্রিল) বেলা পৌনে ৩টায় হঠাৎ পেট ব্যথা অনুভূত হলে সারজিস আলমকে রাজধানীর ধানমন্ডিতে ইবনে সিনা হাসপাতালে নেওয়া হয়েছে।
মনোনয়ন প্রস্তাব পেয়েও ফিরিয়ে দিলেন আফরোজা আব্বাস: “আমি মির্জা আব্বাসের স্ত্রী—এটাই আমার পরিচয়”
সোমবার (২০ এপ্রিল) সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক বিবৃতিতে তিনি জানান, দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী পর্যায় থেকে তার সঙ্গে যোগাযোগ করা হয়েছিল। তবে শুরু থেকেই সংরক্ষিত নারী আসন থেকে নির্বাচন না করার সিদ্ধান্তে অটল ছিলেন তিনি। বিবৃতিতে আফরোজা আব্বাস বলেন, 'আমি আফরোজা আব্বাস, মির্জা আব্বাসের স্ত্রী—এটাই আমার পরিচয়। আমি কখনোই সংরক্ষিত নারী আসনে মনোনয়ন চাইনি।'
শাপলা চত্বরের ঘটনা: নিরপেক্ষ তদন্ত কমিশন গঠনের দাবি জামায়াত আমিরের
ডা. শফিকুর রহমান ২০১৩ সালের শাপলা চত্বরের ঘটনাকে দেশের ইতিহাসে “বেদনাবিধুর ও কলঙ্কজনক অধ্যায়” হিসেবে উল্লেখ করে বলেন, 'সেদিনের ঘটনা জাতির বিবেককে নাড়া দিয়েছিল এবং তা মানবতা, ন্যায়বিচার ও গণতান্ত্রিক মূল্যবোধের পরিপন্থি।' তিনি আরও বলেন, 'দীর্ঘ সময় পেরিয়ে গেলেও এ ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ বিচার সম্পন্ন হয়নি। ফলে ভুক্তভোগী পরিবারগুলো ন্যায়বিচার থেকে বঞ্চিত হচ্ছে এবং জনমনে হতাশা ও ক্ষোভ তৈরি হয়েছে।'
ফেসবুকে পোস্ট করে যে অভিযোগ করলেন আমির হামজা
চাঁদাবাজির ইস্যু নিয়ে তিনি বলেন, 'আমি এমপি হওয়াতে অনেকেই তাদের চাঁদাবাজি, টেন্ডারবাজি, দখলবাজি, মাদকের সম্রাজ্য আগের মতো নির্বিঘ্নে চালাতে পারছে না। বরং এইসব অপকর্মের সাম্রাজ্য ধ্বংসের আশঙ্কা করছে তারা এখন। এজন্য তারা বিভিন্ন সময় বিভিন্ন রূপ ধারণ করে মিথ্যা বানোয়াট তথ্য ছড়াচ্ছে।'
এক পরিবারে দুই এমপির নীতি না থাকায় মনোনয়ন দেওয়া হয়নি আমিরের স্ত্রীকে
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে হামিদুর রহমান আযাদ বলেন, 'দলটির নীতিমালা অনুযায়ী এক পরিবারের দুইজন সংসদ সদস্য হওয়া অনুমোদিত নয়। অতীতেও এই নীতি অনুসরণ করা হয়েছে এবং এবারও তার ব্যত্যয় ঘটানো হয়নি। দলীয় সিদ্ধান্ত অনুযায়ীই এ পদক্ষেপ নেওয়া হয়েছে।' তিনি আরও বলেন, 'জামায়াতের নারী শাখায় দেশ পরিচালনায় সক্ষম এমন বহু যোগ্য নারী নেতৃত্ব রয়েছে। তবে শুধুমাত্র যোগ্যতার ভিত্তিতে নয়, বরং নীতিগত কারণেই এবার আমিরের স্ত্রীকে মনোনয়ন দেওয়া হয়নি। এর পরিবর্তে শহীদ পরিবারের একজন সদস্যকে অগ্রাধিকার দেওয়া হয়েছে।'
হাসিনার পরামর্শে পশ্চিমবঙ্গে শুভেন্দুকে ক্ষমতায় বসানো হয়েছে: কর্নেল অলি
কর্নেল অলি বলেন, 'কিছুদিন আগে পশ্চিমবঙ্গে নির্বাচন হয়েছে। সেখানে বাংলাদেশ থেকে দীক্ষিত হয়ে এবং হাসিনার পরামর্শে ভোট ইঞ্জিনিয়ারিং করে মমতাকে হারিয়ে শুভেন্দু অধিকারীকে ক্ষমতায় বসানো হয়েছে।' তিনি দাবি করেন, পশ্চিমবঙ্গে নির্বাচনের পর থেকেই সংখ্যালঘু মুসলমানদের ওপর নির্যাতন বৃদ্ধি পেয়েছে। বিভিন্ন গণমাধ্যমে মুসলমানদের ওপর নির্যাতনের খবর প্রকাশিত হচ্ছে বলেও উল্লেখ করেন তিনি।
মির্জা আব্বাসের শারীরিক অবস্থার সবশেষ তথ্য দিলেন তার স্ত্রী
আফরোজা আব্বাস জানান, চিকিৎসকদের তত্ত্বাবধানে মির্জা আব্বাস বর্তমানে মালয়েশিয়ার একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। সিঙ্গাপুরে মাথায় সফল অস্ত্রোপচারের পর তাকে সেখানে স্থানান্তর করা হয়। বর্তমানে তিনি শঙ্কামুক্ত এবং দ্রুত সেরে উঠছেন। তিনি আরও জানান, পূর্ণ সুস্থ হয়ে উঠতে মির্জা আব্বাসের আরও প্রায় দুই মাস সময় লাগতে পারে। তবে চিকিৎসার অগ্রগতি সন্তোষজনক হওয়ায় শিগগিরই তার দেশে ফেরার সম্ভাবনা রয়েছে।
বিএনপির ২২৭৬ নেতাকর্মীকে গুম-খুনের তদন্ত চেয়ে ট্রাইব্যুনালে অভিযোগ
শেখ হাসিনার শাসনামলে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের গুম এবং ক্রসফায়ারের নামে হত্যার অভিযোগ তুলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল করা হয়েছে। সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের কাছে অভিযোগটি জমা দেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য এবং গুম, খুন ও মামলা বিষয়ক সমন্বয়ক মোহাম্মদ সালাউদ্দিন।
দেড় মাসের শিশুসন্তানসহ গ্রেফতার যুব মহিলা লীগের নেত্রীর জামিন
দেড় মাসের শিশুসন্তানসহ গ্রেপ্তার হওয়া যুব মহিলা লীগের নেত্রী শিল্পী বেগমকে জামিন দিয়েছেন আদালত। মঙ্গলবার (২১ এপ্রিল) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আওলাদ হোসেন মোহাম্মদ জোনাইদ এ আদেশ দেন। এদিন দুপুর ২টার দিকে শিল্পী বেগমকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। পরে মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক শেখ নজরুল ইসলাম তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন।
শিবিরকে প্রতিটি ক্যাম্পাসে গুপ্ত পরিচয়েই পরিচিত করানো হবে: নাছির
জাতীয়তাবাদী ছাত্রদল-এর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির বলেছেন, দেশের প্রতিটি ক্যাম্পাসে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির-কে ‘গুপ্ত সংগঠন’ হিসেবে পরিচিত করা হবে। মঙ্গলবার (২১ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে তিনি এ হুঁশিয়ারি দেন। পোস্টে নাছির উদ্দীন নাছির দাবি করেন, চট্টগ্রাম সরকারি সিটি কলেজ-এ সংঘর্ষের ঘটনাকে ঘিরে পরিকল্পিত অপপ্রচার চালানো হচ্ছে। তার ভাষ্য অনুযায়ী, শিবির-সমর্থিত একটি পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে ছাত্রদলের ওপর হামলা চালায় এবং একাধিক ছবিতে শিবিরের কর্মীদের অস্ত্র হাতে দেখা গেছে। তিনি অভিযোগ করেন, ঘটনাটির দায় ছাত্রদলের ওপর চাপিয়ে বিভ্রান্তিকর পরিস্থিতি তৈরি করা হচ্ছে।
তরুণ নেতৃত্ব আসছে স্বেচ্ছাসেবক দলে, যেকোনো সময় ঘোষণা
জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটি পুনর্গঠন নিয়ে রাজনৈতিক অঙ্গনে জোর আলোচনা শুরু হয়েছে। সংগঠনটির বর্তমান কমিটির মেয়াদ শেষ হওয়ায় নতুন নেতৃত্বে কারা আসছেন, তা নিয়ে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা দিয়েছে। বিএনপির জাতীয় কাউন্সিলের আগে সংগঠনটি পুরো কাঠামো ঢেলে সাজানোর পরিকল্পনা করছে বলে জানা গেছে। ইতোমধ্যে পদপ্রত্যাশীদের মধ্যে লবিং-তদবিরও শুরু হয়েছে।