রাজনীতি
গণভোট প্রচারণায় বাংলাদেশ ব্যাংক ১ কোটি টাকা দিয়েছে: রিফাত রশিদ
গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচারণার জন্য সাত দিনের জন্য বাংলাদেশ ব্যাংক থেকে ১ কোটি টাকা দেওয়া হয়েছিল বলে দাবি করেছেন সদ্য জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দেওয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সভাপতি রিফাত রশিদ। শুক্রবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগের জবাব দিতে গিয়ে তিনি এ কথা জানান।
সংস্কার নিয়ে সরকার প্রতারণা করছে, সনদ বাস্তবায়নে তাদের বাধ্য করতে হবে'
অনুষ্ঠানের উদ্বোধনী সেশনে সভাপতিত্ব করেন এনসিপির সদস্য সচিব আখতার হোসেন। স্বাগত বক্তব্য রাখেন এনসিপির যুগ্ম আহবায়ক এবং সংস্কার বাস্তবায়ন কমিটির সহ-প্রধান সারোয়ার তুষার। সেশনটির সঞ্চালনা করেন জাতীয় নারীশক্তির আহবায়ক মনিরা শারমিন। এছাড়া প্যানেলিস্ট হিসেবে আলোচনা করেন এনসিপির সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক এবং এমপি আব্দুল হান্নান মাসউদ, রাষ্ট্রবিজ্ঞানী দিলারা চৌধুরী এবং সমাজবিজ্ঞানী মির্জা হাসান।
যে কারণে নিজের ‘মুক্তিযোদ্ধা সনদ’ ছিঁড়ে ফেলেছেন গয়েশ্বর চন্দ্র রায়
গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘আমার মুক্তিযুদ্ধের সার্টিফিকেট নাই। যুদ্ধের পর একজন মেয়ে আসলো ভর্তি হওয়ার জন্য। আমি বললাম কোন কাইটেরিয়াতেই তোমাকে ভর্তি করা যাবেনা। সে বললো আমার কাছে মুক্তিযোদ্ধার সার্টিফিকেট আছে। সে কলেজে ভর্তি হলো, যার বাবা ছিল একজন কোলাবোরেটর (রাজাকার)। আমি হতভম্ব হয়ে গেলোম সেই দৃশ্য দেখে। এরপর ঘৃণাভরে নিজের সনদ ছিঁড়ে ফেলেছিলাম। আমি মুক্তিযুদ্ধের বিনিময়ে কিছু পাওয়ার আশা করি না।’
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি সাধারণের জন্য ‘মরার ওপর খাঁড়ার ঘা’: জামায়াত আমির
সরকারের জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সিদ্ধান্তে ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করে বিরোধীদলীয় এই নেতা লেখেন, 'বিশ্ববাজারে যখন জ্বালানি তেলের দাম কমে আসছে, তখন বাংলাদেশে দর সমন্বয়ের নামে নতুন করে জ্বালানি তেলের দাম বাড়ানোর যে ঘোষণা দেওয়া হয়েছে, তা খুবই দুঃখজনক।' তিনি আরও লেখেন, 'জনজীবনে মানুষ এমনিতেই জীবনযাত্রার ব্যয় নির্বাহে হাঁসফাঁস করছে। এই চরম সংকটের মুহূর্তে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি মরার ওপর খাঁড়ার ঘা হিসেবেই আবির্ভূত হবে।'
সংরক্ষিত নারী আসনে মনোনয়ন ফরম সংগ্রহ করলেন ডা. উম্মে হানি পৃথ্বী
সংরক্ষিত নারী আসনে সংসদ সদস্য পদে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন বগুড়া জেলা ছাত্রদলের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. উম্মে হানি পৃথ্বী। শনিবার (১১ এপ্রিল) সকালে রাজধানীর নয়াপল্টনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর কেন্দ্রীয় কার্যালয়ে গিয়ে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর কাছ থেকে তিনি এ ফরম গ্রহণ করেন। মনোনয়ন ফরম সংগ্রহের পর থেকেই তাকে ঘিরে দলীয় রাজনীতিতে আলোচনা তীব্র হয়েছে এবং বিভিন্ন মহলে তাকে সংরক্ষিত নারী আসনের সম্ভাব্য প্রার্থী হিসেবে বিবেচনা করা হচ্ছে।
সংস্কার অচলাবস্থা কাটাতে সাংবিধানিক কাউন্সিল গঠন জরুরি: নাহিদ ইসলাম
নাহিদ ইসলাম বলেন, '২০২৪ সালের জুলাইয়ের আন্দোলন ছিল একটি ঐতিহাসিক জাতীয় জাগরণ, যেখানে জনগণ শুধু রাজনৈতিক পরিবর্তন নয়, বরং রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কারের দাবি তুলেছিল। তবে বর্তমান সরকার সেই প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছে।' তিনি বলেন, 'গণভোটের মাধ্যমে অনুমোদিত ‘জুলাই সনদ’ এবং ৪৮ দফা সংস্কার প্রস্তাব বাস্তবায়নে অগ্রগতি হয়নি। বিশেষ করে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা, সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর সংস্কার, সংবিধান সংশোধন প্রক্রিয়া এবং উচ্চকক্ষ গঠনের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে সরকারের অনীহা দেখা যাচ্ছে—যা জনগণের রায়ের প্রতি অবহেলা।'
আজ হুমকির মুখে জননিরাপত্তা, গাজীপুরে ৫ খুনের ঘটনায় গোলাম পরওয়ার
NULL
রাজনীতির ময়দানে ফিরতে মরিয়া আ. লীগ, কী ভাবছে বিএনপি
আইনগত নিষেধাজ্ঞা বহাল থাকা সত্ত্বেও বাংলাদেশ আওয়ামী লীগ আবার রাজনীতির মাঠে সক্রিয় হওয়ার চেষ্টা চালাচ্ছে বলে বিভিন্ন মহলে আলোচনা চলছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বর্তমান পরিস্থিতিতে দলটির স্বাভাবিক রাজনীতিতে ফেরা সহজ নয়, যদিও নেতারা বলছেন—এই প্রক্রিয়া ইতোমধ্যেই শুরু হয়েছে। দলীয় সূত্রে জানা গেছে, সাংস্কৃতিক অঙ্গন, আইনজীবী ও সাংবাদিকসহ বিভিন্ন খাতের সমর্থকরা অনুকূল পরিবেশ তৈরিতে কাজ করছেন। নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং রাজনৈতিক কার্যক্রম পুনরুদ্ধারে দলটির বিভিন্ন অঙ্গসংগঠন সক্রিয় রয়েছে।
সংরক্ষিত আসনে নুসরাতের গেজেট প্রকাশ ঠেকাতে আবেদন মনিরার
জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নুসরাত তাবাসসুমের নাম গেজেট আকারে প্রকাশ না করার আবেদন জানিয়েছেন মনিরা শারমিন। রোববার (৩ মে) তিনি রিটার্নিং কর্মকর্তার কাছে এ বিষয়ে একটি চিঠি দেন। চিঠিতে মনিরা শারমিন উল্লেখ করেন, তার দায়ের করা রিট পিটিশনের শুনানি শেষ না হওয়া পর্যন্ত নুসরাত তাবাসসুমকে নির্বাচিত ঘোষণা করে গেজেট প্রকাশ করা উচিত হবে না। এতে তিনি অপূরণীয় ক্ষতির শিকার হতে পারেন বলেও দাবি করেন।
আরেকটি নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ
নতুন এ দলের সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন অবসরপ্রাপ্ত কর্নেল হাসিনুর রহমান। দলটির মুখপাত্র হিসেবে রয়েছেন কবির হোসেন, এমদাদ বাবু এবং আল আমিন। এছাড়া একটি নীতিনির্ধারণী উপদেষ্টা কমিটি ও নির্বাহী কমিটি গঠন করা হয়েছে, যার পূর্ণাঙ্গ তালিকা পর্যায়ক্রমে গণমাধ্যমে প্রকাশ করা হবে বলে জানানো হয়েছে। ‘জান দেব, জুলাই দেব না’—এই স্লোগানকে সামনে রেখে দলটি ‘ইনসাফ, নৈতিকতা ও গণতন্ত্রভিত্তিক রাষ্ট্রব্যবস্থা’ প্রতিষ্ঠার ঘোষণা দিয়েছে।
অতীতে ছাত্রলীগে থাকলেও এনসিপিতে যোগ দেওয়া যাবে: নাহিদ ইসলাম
নাহিদ ইসলাম বলেন, 'অতীতে কেউ ছাত্রদল, ছাত্রশিবির কিংবা ছাত্রলীগ করুক—এটা আমাদের কাছে মুখ্য বিষয় নয়। আজ থেকে কেউ এনসিপিতে যোগ দিলে তিনি এনসিপির কর্মী হিসেবে দলের আদর্শ ধারণ করে কাজ করবেন।' তিনি আরও বলেন, 'যারা এনসিপির গঠনতন্ত্র অনুযায়ী দায়বদ্ধ ও জনমুখী রাজনীতি প্রতিষ্ঠা করতে চান এবং বৈষম্যহীন গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে আগ্রহী, তাদের নিয়েই দল সামনে এগোতে চায়। ‘জুলাই গণঅভ্যুত্থান’-এর আকাঙ্ক্ষা বাস্তবায়নের লক্ষ্যে সবাইকে একত্রিত হবে।'
জুলাই আহত যোদ্ধা ও শহীদদের পরিবারদের অরাজনৈতিক থাকার আহ্বান সারজিসের
জুলাই গণ-অভ্যুত্থানের শহীদ পরিবার এবং আহত যোদ্ধাদের কোনো রাজনৈতিক দলের ছায়ায় নিজেদের সীমাবদ্ধ না রাখার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। রোববার (১২ এপ্রিল) দুপুরে রাজধানীর একটি মিলনায়তনে জুলাই শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের নিয়ে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এ আহ্বান জানান।