গণভোট প্রচারণায় বাংলাদেশ ব্যাংক ১ কোটি টাকা দিয়েছে: রিফাত রশিদ

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩১
গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচারণার জন্য সাত দিনের জন্য বাংলাদেশ ব্যাংক থেকে ১ কোটি টাকা দেওয়া হয়েছিল বলে দাবি করেছেন সদ্য জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দেওয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সভাপতি রিফাত রশিদ।

শুক্রবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগের জবাব দিতে গিয়ে তিনি এ কথা জানান।

পোস্টে রিফাত রশিদ বলেন, বৃহস্পতিবার মধুর ক্যান্টিনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনের সাবেক মুখপাত্র সিনথিয়া জাহিন আয়েশা তাদের বিরুদ্ধে গণভোটের অর্থ তছরুপের অভিযোগ এনেছেন, যা তিনি ‘মিথ্যা ও ভিত্তিহীন’ বলে উল্লেখ করেন। কোনো সুনির্দিষ্ট প্রমাণ ছাড়া এ ধরনের অভিযোগ আনা হয়েছে বলেও দাবি করেন তিনি।

আত্মপক্ষ সমর্থনে রিফাত বলেন, গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচারণার জন্য অর্থের প্রয়োজন ছিল। এ উদ্দেশ্যে তারা বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করেন এবং শেষ পর্যন্ত বাংলাদেশ ব্যাংক অর্থায়নে সম্মত হয়। তবে সংগঠনটি নিবন্ধিত না হওয়ায় সরাসরি অর্থ গ্রহণে জটিলতা তৈরি হয়, ফলে একটি ফাউন্ডেশন গঠন করতে হয়।

তিনি জানান, ওই ফাউন্ডেশনে শুরুতে সিনথিয়া জাহিন আয়েশাও যুক্ত ছিলেন এবং প্রয়োজনীয় তথ্য ও স্বাক্ষর প্রদান করেছিলেন। তবে পরে তিনি কার্যক্রম থেকে সরে দাঁড়ান এবং দায়িত্ব নিতে অস্বীকৃতি জানান। পরবর্তীতে তাকে বাদ দিয়েই ফাউন্ডেশনের নিবন্ধন সম্পন্ন করা হয়।

রিফাত রশিদ বলেন, গণভোট প্রচারণার জন্য বাংলাদেশ ব্যাংকের সঙ্গে ৫ কোটি টাকার একটি চুক্তি হয়েছিল। তবে সময়স্বল্পতার কারণে ভোটের আগে নিবন্ধিত ফাউন্ডেশনকে সাত দিনের প্রচারণার জন্য ১ কোটি টাকা দেওয়া হয় এবং সেই অর্থে সারাদেশে প্রচারণা চালানো হয়।

তিনি দাবি করেন, প্রচারণার পুরো আর্থিক হিসাব বাংলাদেশ ব্যাংকের তালিকাভুক্ত একটি নিরীক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে যাচাই করা হয়েছে এবং প্রতিবেদন সংশ্লিষ্ট দপ্তরে জমা দেওয়া হয়েছে।

রিফাত অভিযোগ করেন, সিনথিয়াসহ কয়েকজন সাবেক নেতা তাদের হেয়প্রতিপন্ন করতে উদ্দেশ্যপ্রণোদিতভাবে এসব অভিযোগ এনেছেন। তিনি বলেন, এসব অভিযোগ তারা প্রত্যাখ্যান করছেন এবং কোনো তদন্ত সংস্থা তদন্ত করতে চাইলে সর্বোচ্চ সহযোগিতা করবেন।

এ ছাড়া সংগঠনের ভেতরে গত কয়েক মাসে নেতৃত্বসংকট তৈরি হয়েছিল বলেও উল্লেখ করেন তিনি। তার ভাষ্য, সে সময় পূর্ববর্তী নেতৃত্ব নতুন কাঠামো নির্ধারণ না করায় সাংগঠনিক জটিলতা তৈরি হয়। পরে সাবেক নেতাদের সমন্বয়ে নির্বাচন কমিশন গঠন করে নতুন কমিটি করা হয়।

তিনি আরও বলেন, পরবর্তী সময়ে কেন্দ্রীয় কমিটির সাধারণ সভায় সাংগঠনিক প্রক্রিয়া সুস্পষ্ট করতে সিনথিয়া জাহিন আয়েশাকে গঠনতন্ত্র প্রণয়ন কমিটির দায়িত্ব দেওয়া হলেও তিনি সময়ক্ষেপণ করেন। এর পরিপ্রেক্ষিতে বর্তমান উপদেষ্টা পর্ষদ গঠন করা হয়েছে বলে জানান তিনি। সূত্র: এনপিবি

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করলেন প্রধানমন্ত্রী সদ্য. বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম সদ্য. পুলিশের চার এসপি-ডিসিকে বদলি সদ্য. ৬ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়ার আশঙ্কা সদ্য. জ্বালানি তেলের বাজারে আগুন, লোকসান কমাতে দাম সমন্বয়ের দাবি বিপিসির সদ্য. মধ্যরাতে আফগানিস্তানে বিমান হামলা চালাল পাকিস্তান, প্রাণ গেল ৩ জনের সদ্য. অপ্রতিম হত্যাকাণ্ডে আটক আনাসকে ছেড়ে দিল এসআরবি সদ্য. আন্তর্জাতিক অপরাধ আদালতের ওপর নিষেধাজ্ঞার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র সদ্য. তেলের দাম বাড়ানোর প্রতিবাদে পোস্ট, ছাত্রদল নেতাকে শোকজ সদ্য. আত্মহত্যার প্ররোচনা মামলায় গাজী নজরুল ও তার স্ত্রী গ্রেপ্তার সদ্য. জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করলেন প্রধানমন্ত্রী সদ্য. বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম সদ্য. পুলিশের চার এসপি-ডিসিকে বদলি সদ্য. ৬ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়ার আশঙ্কা সদ্য. জ্বালানি তেলের বাজারে আগুন, লোকসান কমাতে দাম সমন্বয়ের দাবি বিপিসির সদ্য. মধ্যরাতে আফগানিস্তানে বিমান হামলা চালাল পাকিস্তান, প্রাণ গেল ৩ জনের সদ্য. অপ্রতিম হত্যাকাণ্ডে আটক আনাসকে ছেড়ে দিল এসআরবি সদ্য. আন্তর্জাতিক অপরাধ আদালতের ওপর নিষেধাজ্ঞার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র সদ্য. তেলের দাম বাড়ানোর প্রতিবাদে পোস্ট, ছাত্রদল নেতাকে শোকজ সদ্য. আত্মহত্যার প্ররোচনা মামলায় গাজী নজরুল ও তার স্ত্রী গ্রেপ্তার