রাজনীতি
১০০ উপজেলা ও পৌরসভায় প্রার্থী ঘোষণা করল এনসিপি
ঘোষিত তালিকা অনুযায়ী, পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় চেয়ারম্যান পদে মো. হাবিবুর রহমান হাবিব, বোদায় শিশির আসাদ এবং দেবীগঞ্জ পৌরসভায় মেয়র পদে মাসুদ পারভেজ প্রার্থী হয়েছেন। ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে উপজেলা চেয়ারম্যান পদে গোলাম মর্তুজা সেলিম, দিনাজপুরের ফুলবাড়িতে ইমরান চৌধুরী নিশাত, বোচাগঞ্জে মাওলানা এম এ তাফসির হাসান এবং ফুলবাড়ি পৌরসভায় শিহাব হোসেন মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন। এছাড়া ঘোড়াঘাট পৌরসভায় মো. আব্দুল মান্নান এবং হাকিমপুরে রায়হান কবির মেয়র প্রার্থী হয়েছেন।
এনসিপির মনিরা শারমিনের মনোনয়ন বাতিল বহাল রাখল আদালত
নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার সাংবাদিকদের জানান, শুনানিতে মনিরা শারমিনের প্রার্থিতা পুনর্বহালের মতো কোনো যৌক্তিক কারণ পাওয়া যায়নি। আপিল শুনানিতে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনসহ চার নির্বাচন কমিশনার উপস্থিত ছিলেন। এর আগে, গত ২৩ এপ্রিল রিটার্নিং কর্মকর্তা তার মনোনয়নপত্র বাতিল করেন। বাতিলের কারণ হিসেবে উল্লেখ করা হয়, গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ অনুযায়ী সরকারি চাকরি থেকে অবসরের পর তিন বছর পূর্ণ না হলে কেউ নির্বাচনে অংশ নিতে পারেন না।
তাপস ও তার স্ত্রীর ৬ ক্রেডিট কার্ডের ডেবিট কার্যক্রম বন্ধের নির্দেশ
আবেদনে উল্লেখ করা হয়, তাপস ও তার স্ত্রী আফরিনের নামে থাকা এসব ক্রেডিট কার্ডের মাধ্যমে যেন তদন্ত চলাকালে কোনো অর্থ উত্তোলন বা লেনদেন না করা যায়, সে কারণে কার্ডগুলোর ডেবিট কার্যক্রম ‘ব্লক’ করার প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। দুদক জানিয়েছে, শেখ ফজলে নূর তাপস সংসদ সদস্য ও মেয়র হিসেবে দায়িত্ব পালনকালে ক্ষমতার অপব্যবহার করে প্রায় ৭৩ কোটি ১৯ লাখ টাকারও বেশি সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে, যা তার জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ বলে দাবি করা হয়েছে।
বার কাউন্সিল নির্বাচনে অংশ নিতে চান কারাবন্দী ব্যারিস্টার সুমন
আগামী ১৯ মে অনুষ্ঠিতব্য বাংলাদেশ বার কাউন্সিল নির্বাচনে অংশ নিতে চান কারাগারে থাকা হবিগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন। এ লক্ষ্যে রোববার (১২ এপ্রিল) তিনি ঢাকা জেলা প্রশাসকের সহযোগিতা চেয়েছেন। সংশ্লিষ্ট সূত্র জানায়, বার কাউন্সিল নির্বাচনে অংশ নিতে প্রয়োজনীয় মনোনয়ন ফরমে ব্যারিস্টার সুমনের স্বাক্ষর প্রয়োজন। সেই স্বাক্ষর গ্রহণে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ঢাকা জেলা প্রশাসকের কাছে আবেদন করা হয়েছে। তার পক্ষে আইনজীবী অ্যাডভোকেট লিটন আহমেদ আবেদনটি জমা দেন।
সংরক্ষিত নারী আসনে বিএনপির তালিকা প্রকাশ: বাদ পড়লেন আলোচিত নেত্রী পাপিয়া
ঘোষিত তালিকায় স্থান পাননি আলোচিত বিএনপি নেত্রী অ্যাডভোকেট সৈয়দা আসিফা আশরাফী পাপিয়া। বিষয়টি নিয়ে দলের অভ্যন্তরে আলোচনা সৃষ্টি হয়েছে। এর আগে, সংরক্ষিত নারী আসনের নির্বাচনকে সামনে রেখে গত ১০ এপ্রিল মনোনয়ন ফরম সংগ্রহ করেছিলেন পাপিয়া। তার পক্ষে চাঁপাইনবাবগঞ্জ জেলা যুবদলের দপ্তর সম্পাদক নুরউদ্দীন জামিল রাজু ফরমটি সংগ্রহ করেন।
বিএনপির এমপি হচ্ছেন ‘আওয়ামী লীগ নেত্রী’ সুবর্ণা
গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সম্পাদকমণ্ডলীর এক সদস্য নাম প্রকাশ না করার শর্তে বলেন, 'সুবর্ণা ঠাকুর উপজেলা আওয়ামী লীগের পদে ছিলেন। এখন তিনি তা অস্বীকার করছেন, যা সঠিক নয়। নতুন পদ পাওয়ার জন্য তিনি দলের সঙ্গে প্রতারণা করছেন।' উল্লেখ্য, সুবর্ণা ঠাকুর মতুয়া সম্প্রদায়ের একজন সদস্য এবং ওড়াকান্দির হরিচাঁদ ঠাকুর পরিবারের সঙ্গে তার সম্পর্ক রয়েছে। পেশাগতভাবে তিনি একজন শিক্ষক।
এনসিপির নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্র গ্রহণে ইসিকে হাইকোর্টের নির্দেশ
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, 'অবৈধ সিসা লাউঞ্জগুলো যাতে নাম-ঠিকানা পরিবর্তন করে পুনরায় কার্যক্রম চালাতে না পারে, সে লক্ষ্যে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। পাশাপাশি এসব প্রতিষ্ঠানের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে।' তিনি আরও বলেন, 'অবৈধ সিসা লাউঞ্জ বন্ধে ঢাকা উত্তর সিটি করপোরেশনও কঠোর অবস্থানে রয়েছে এবং বিষয়টি গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করা হচ্ছে।'
আওয়ামী লীগ নেত্রীর মেয়ে পেলেন বিএনপির মনোনয়ন
সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলা মহিলা আওয়ামী লীগের সাবেক সভাপতির মেয়ে নাদিয়া পাঠান পাপন। বিষয়টি সামনে আসার পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে ব্যাপক আলোচনা ও সমালোচনা। সোমবার (২০ এপ্রিল) বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে সংরক্ষিত নারী আসনে মনোনীত ৩৬ জনের তালিকা প্রকাশ করা হয়। এতে ৩২ নম্বরে স্থান পান নাদিয়া পাঠান পাপন। বর্তমানে তিনি ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য।
জামায়াত সংসদে নিচ্ছে জুলাই শহীদ শিশু জাবির ইব্রাহিমের মাকে
জুলাই গণঅভ্যুত্থানে নিহত শিশু জাবির ইব্রাহিমের মা রোকেয়া বেগমকে সংসদের সংরক্ষিত নারী আসনে মনোনয়ন দিয়েছে জামায়াতে ইসলামী। একক প্রার্থী হওয়ায় তার সংসদ সদস্য হওয়া প্রায় নিশ্চিত। ছয় বছর বয়সী জাবির ইব্রাহিম ২০২৪ সালের ৫ আগস্ট উত্তরায় পুলিশের গুলিতে নিহত হয়। উত্তরার কেসি মডেল স্কুল অ্যান্ড কলেজের নার্সারির শিক্ষার্থী জাবির সেদিন বাবা কবির হোসাইনের সঙ্গে মিছিলে গিয়ে প্রাণ হারায়।
সব তেল সংসদে, বাইরে নেই: বিরোধীদলীয় নেতা
জাতীয় সংসদের অধিবেশনে জ্বালানি পরিস্থিতি নিয়ে মুলতবি প্রস্তাবের নোটিশ ঘিরে বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের মধ্যে বাকবিতণ্ডা হয়েছে। ৬২ বিধিতে আনা প্রস্তাব নিয়ে আলোচনার প্রয়োজনীয়তা নিয়ে উভয় পক্ষের মধ্যে এ বিতর্ক তৈরি হয়। সোমবার সংসদে জ্বালানি পরিস্থিতি নিয়ে মন্ত্রীর ৩০০ বিধিতে দেওয়া বিবৃতির পর নতুন করে আলোচনা জরুরি কি না—সে প্রশ্ন তোলেন স্বরাষ্ট্রমন্ত্রী। জবাবে বিরোধীদলীয় নেতা বলেন, সংসদের ভেতরে তেলের প্রাচুর্যের কথা বলা হলেও বাস্তবে পরিস্থিতি ভিন্ন। তিনি বলেন, জ্বালানি ইস্যুটি বর্তমানে দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় এবং এটি উপেক্ষা করা হলে সংসদে থাকার সার্থকতা থাকে না।
রাজধানীতে জামায়াতে ইসলামীর বৈশাখী শোভাযাত্রা
শোভাযাত্রায় গ্রামীণ ঐতিহ্যের প্রতীক হিসেবে পলো, ঢেঁকি, খেওয়া জাল ও কুলসহ নানা লোকজ উপকরণ প্রদর্শন করা হয়। বাঙালিয়ানার ঐতিহ্যবাহী সাজে শিশুদের অংশগ্রহণ উৎসবমুখর পরিবেশকে আরও প্রাণবন্ত করে তোলে। পুরো শোভাযাত্রাজুড়ে দেশাত্মবোধক গান, জারি, সারি ও ভাটিয়ালি গানের পরিবেশনায় তৈরি হয় উৎসবের আবহ। অংশগ্রহণকারীরা গান ও আনন্দের মধ্য দিয়ে বাংলা নববর্ষকে বরণ করেন।
জ্বালানি তেলের দাম বাড়ানো হয়েছে জনগণের দাবিতে: রিজভী
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, জনগণের দাবির পরিপ্রেক্ষিতেই জ্বালানি তেলের দাম কিছুটা বাড়ানো হয়েছে। তিনি দাবি করেন, এ সিদ্ধান্ত না নিলে পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করা সম্ভব হতো না। সোমবার (২০ এপ্রিল) নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সাবেক বিএনপি নেতা ইলিয়াস আলীর সন্ধানের দাবিতে আয়োজিত আলোচনা ও দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন।