সব তেল সংসদে, বাইরে নেই: বিরোধীদলীয় নেতা

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩১
জাতীয় সংসদের অধিবেশনে জ্বালানি পরিস্থিতি নিয়ে মুলতবি প্রস্তাবের নোটিশ ঘিরে বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের মধ্যে বাকবিতণ্ডা হয়েছে। ৬২ বিধিতে আনা প্রস্তাব নিয়ে আলোচনার প্রয়োজনীয়তা নিয়ে উভয় পক্ষের মধ্যে এ বিতর্ক তৈরি হয়।

সোমবার সংসদে জ্বালানি পরিস্থিতি নিয়ে মন্ত্রীর ৩০০ বিধিতে দেওয়া বিবৃতির পর নতুন করে আলোচনা জরুরি কি না—সে প্রশ্ন তোলেন স্বরাষ্ট্রমন্ত্রী। জবাবে বিরোধীদলীয় নেতা বলেন, সংসদের ভেতরে তেলের প্রাচুর্যের কথা বলা হলেও বাস্তবে পরিস্থিতি ভিন্ন। তিনি বলেন, জ্বালানি ইস্যুটি বর্তমানে দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় এবং এটি উপেক্ষা করা হলে সংসদে থাকার সার্থকতা থাকে না।

৭১ বিধির নোটিশ নিষ্পত্তির পর বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান ও চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সদস্য নুরুল ইসলামের ৬২ বিধির দুটি প্রস্তাবের প্রসঙ্গ তোলেন ডেপুটি স্পিকার কায়সার কামাল। দুটি প্রস্তাবের বিষয়বস্তু প্রায় একই হওয়ায় তিনি বিরোধীদলীয় নেতার প্রস্তাবটি পড়ে শোনান।

বিরোধীদলীয় নেতার প্রস্তাবে দেশব্যাপী জ্বালানি সংকট, বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হওয়া, শিল্পকারখানায় অচলাবস্থা এবং জনজীবনের বহুমাত্রিক সংকট নিয়ে আলোচনা চাওয়া হয়। তবে ৬৩ বিধি অনুযায়ী নোটিশটি নাকচ করেন ডেপুটি স্পিকার।

এরপর বক্তব্য দিয়ে বিরোধীদলীয় নেতা বলেন, কাউকে দোষারোপ নয়, বাস্তব পরিস্থিতি জানার জন্যই আলোচনা চান তারা। গুরুত্বপূর্ণ এ বিষয়টি আলোচনার সুযোগ না পেলে সংসদের কার্যকারিতা নিয়েও প্রশ্ন ওঠে বলে মন্তব্য করেন তিনি। তিনি আরও বলেন, সরকার একদিকে সংকট না থাকার কথা বলছে, অন্যদিকে বাস্তব পরিস্থিতি ভিন্ন হওয়ায় জনগণের মধ্যে অসন্তোষ তৈরি হয়েছে।

এর জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রস্তাবটি গুরুত্বপূর্ণ হলেও ইতোমধ্যে জ্বালানি মন্ত্রী ৩০০ বিধিতে পরিসংখ্যানসহ বিবৃতি দিয়েছেন। তিনি উল্লেখ করেন, দেশে জ্বালানি তেল ও গ্যাসের কোনো সংকট নেই এবং এ বিষয়ে তথ্য দেওয়া হয়েছে। তিনি আরও বলেন, বিরোধীদলীয় নেতা সংসদের বাইরে বক্তব্য দিচ্ছেন—এটা তার গণতান্ত্রিক অধিকার।

পাল্টা বক্তব্যে শফিকুর রহমান বলেন, সংসদের ভেতরে সংকট না থাকলেও বাইরে বাস্তবতা ভিন্ন। তিনি উদাহরণ দিয়ে বলেন, জ্বালানি সাশ্রয়ের জন্য হাইকোর্টের মতো গুরুত্বপূর্ণ স্থানে ভার্চুয়ালি আদালত পরিচালনা করা হচ্ছে, যা পরিস্থিতির ইঙ্গিত দেয়।

তিনি ৬৮ বিধিতে আলোচনার প্রস্তাবের বিষয়ে বলেন, সেখানে সময় সীমিত থাকে, যা গুরুত্বপূর্ণ বিষয় আলোচনার জন্য যথেষ্ট নয়। সংসদ নেতার উপস্থিতিতে তিন দিনের মধ্যে আলোচনার সময় নির্ধারণেরও অনুরোধ জানান তিনি।

এ সময় ডেপুটি স্পিকার প্রস্তাব দেন, সংসদ মুলতবি না করে চলমান অধিবেশনের মধ্যেই সাধারণ আলোচনা হতে পারে এবং সময় বাড়িয়ে এক ঘণ্টা বা দেড় ঘণ্টা করা যেতে পারে। এ প্রস্তাবে সম্মতি জানান বিরোধীদলীয় নেতা।

পরে স্বরাষ্ট্রমন্ত্রী এক ঘণ্টার মধ্যে আলোচনা সীমিত রাখার প্রস্তাব দিলে বিরোধীদলীয় নেতা বলেন, তিনি আরও সময় প্রত্যাশা করেছিলেন। তবে শেষ পর্যন্ত স্পিকারের সিদ্ধান্তের ওপর আস্থা রাখার কথা জানান তিনি।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. স্কুল কমিটি নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে যুবক নিহত, আহত ২৮ সদ্য. তেজগাঁও কলেজ মসজিদে ‘গোপন বৈঠক’, জঙ্গি সন্দেহে আটক ২৩ সদ্য. রাজধানীর চার এলাকায় ৮ ককটেল বিস্ফোরণ সদ্য. কুড়িগ্রামের ফের সার নিয়ে উত্তেজনা, অবরুদ্ধ কৃষি কর্মকর্তা সদ্য. শেখ হাসিনা আমলের ১০১ চুক্তি পর্যালোচনা করবে বাংলাদশে, প্রতিক্রিয়ায় যা বলল ভারত সদ্য. ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী সদ্য. দেশে হাম উপসর্গে মৃত্যু ৯৫০ ছুঁই ছুঁই সদ্য. অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে দুর্নীতি ও নোট বাণিজ্য বরদাশত হবে না: কাজল সদ্য. তারেক রহমানের হাতে গণতন্ত্র ও মানবাধিকার সুরক্ষিত নয়: নাহিদ সদ্য. নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান: দ্য হিন্দু সদ্য. স্কুল কমিটি নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে যুবক নিহত, আহত ২৮ সদ্য. তেজগাঁও কলেজ মসজিদে ‘গোপন বৈঠক’, জঙ্গি সন্দেহে আটক ২৩ সদ্য. রাজধানীর চার এলাকায় ৮ ককটেল বিস্ফোরণ সদ্য. কুড়িগ্রামের ফের সার নিয়ে উত্তেজনা, অবরুদ্ধ কৃষি কর্মকর্তা সদ্য. শেখ হাসিনা আমলের ১০১ চুক্তি পর্যালোচনা করবে বাংলাদশে, প্রতিক্রিয়ায় যা বলল ভারত সদ্য. ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী সদ্য. দেশে হাম উপসর্গে মৃত্যু ৯৫০ ছুঁই ছুঁই সদ্য. অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে দুর্নীতি ও নোট বাণিজ্য বরদাশত হবে না: কাজল সদ্য. তারেক রহমানের হাতে গণতন্ত্র ও মানবাধিকার সুরক্ষিত নয়: নাহিদ সদ্য. নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান: দ্য হিন্দু