আরেকটি নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩১
দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন দল হিসেবে আত্মপ্রকাশ করেছে বাংলাদেশ আজাদ পার্টি (বিএপি)।

রোববার (১৯ এপ্রিল) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে দলটি।

নতুন এ দলের সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন অবসরপ্রাপ্ত কর্নেল হাসিনুর রহমান। দলটির মুখপাত্র হিসেবে রয়েছেন কবির হোসেন, এমদাদ বাবু এবং আল আমিন। এছাড়া একটি নীতিনির্ধারণী উপদেষ্টা কমিটি ও নির্বাহী কমিটি গঠন করা হয়েছে, যার পূর্ণাঙ্গ তালিকা পর্যায়ক্রমে গণমাধ্যমে প্রকাশ করা হবে বলে জানানো হয়েছে।

‘জান দেব, জুলাই দেব না’—এই স্লোগানকে সামনে রেখে দলটি ‘ইনসাফ, নৈতিকতা ও গণতন্ত্রভিত্তিক রাষ্ট্রব্যবস্থা’ প্রতিষ্ঠার ঘোষণা দিয়েছে। ঘোষিত নীতি ও আদর্শে রাষ্ট্রীয় কাঠামো, অর্থনীতি, বিচারব্যবস্থা, শিক্ষা, পররাষ্ট্রনীতি এবং সামাজিক উন্নয়নসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ খাতের রূপরেখা তুলে ধরা হয়েছে।

ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গঠন এবং ভারতীয় আধিপত্যবাদমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্যে ১৭ দফা কর্মসূচিও ঘোষণা করেছে দলটি।

আত্মপ্রকাশ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এলডিপির সভাপতি কর্নেল (অব.) অলি আহমেদ, বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার এ এস এম শাহরিয়ার কবির এবং জাতীয় নাগরিক পার্টির সহসভাপতি রাশেদ প্রধান।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করলেন প্রধানমন্ত্রী সদ্য. বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম সদ্য. পুলিশের চার এসপি-ডিসিকে বদলি সদ্য. জ্বালানি তেলের বাজারে আগুন, লোকসান কমাতে দাম সমন্বয়ের দাবি বিপিসির সদ্য. মধ্যরাতে আফগানিস্তানে বিমান হামলা চালাল পাকিস্তান, প্রাণ গেল ৩ জনের সদ্য. অপ্রতিম হত্যাকাণ্ডে আটক আনাসকে ছেড়ে দিল এসআরবি সদ্য. আন্তর্জাতিক অপরাধ আদালতের ওপর নিষেধাজ্ঞার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র সদ্য. তেলের দাম বাড়ানোর প্রতিবাদে পোস্ট, ছাত্রদল নেতাকে শোকজ সদ্য. আত্মহত্যার প্ররোচনা মামলায় গাজী নজরুল ও তার স্ত্রী গ্রেপ্তার সদ্য. আশুলিয়ায় গ্যাসের সিলিন্ডার বোঝাই গাড়িতে বিস্ফোরণে নিহত বেড়ে ৭, আহত ১৫ সদ্য. জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করলেন প্রধানমন্ত্রী সদ্য. বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম সদ্য. পুলিশের চার এসপি-ডিসিকে বদলি সদ্য. জ্বালানি তেলের বাজারে আগুন, লোকসান কমাতে দাম সমন্বয়ের দাবি বিপিসির সদ্য. মধ্যরাতে আফগানিস্তানে বিমান হামলা চালাল পাকিস্তান, প্রাণ গেল ৩ জনের সদ্য. অপ্রতিম হত্যাকাণ্ডে আটক আনাসকে ছেড়ে দিল এসআরবি সদ্য. আন্তর্জাতিক অপরাধ আদালতের ওপর নিষেধাজ্ঞার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র সদ্য. তেলের দাম বাড়ানোর প্রতিবাদে পোস্ট, ছাত্রদল নেতাকে শোকজ সদ্য. আত্মহত্যার প্ররোচনা মামলায় গাজী নজরুল ও তার স্ত্রী গ্রেপ্তার সদ্য. আশুলিয়ায় গ্যাসের সিলিন্ডার বোঝাই গাড়িতে বিস্ফোরণে নিহত বেড়ে ৭, আহত ১৫