বিএনপির ২২৭৬ নেতাকর্মীকে গুম-খুনের তদন্ত চেয়ে ট্রাইব্যুনালে অভিযোগ

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩১
শেখ হাসিনার শাসনামলে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের গুম এবং ক্রসফায়ারের নামে হত্যার অভিযোগ তুলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল করা হয়েছে।

সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের কাছে অভিযোগটি জমা দেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য এবং গুম, খুন ও মামলা বিষয়ক সমন্বয়ক মোহাম্মদ সালাউদ্দিন।

অভিযোগে বলা হয়, ২০০৮ সাল থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত সময়ে আওয়ামী লীগ সরকারের আমলে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতা-কর্মী এবং সমর্থকদের অপহরণ করে গুম, নির্যাতন ও হত্যার ঘটনা ঘটানো হয়েছে।

এতে দাবি করা হয়, আওয়ামী লীগের অঙ্গ সংগঠন যুবলীগ, ছাত্রলীগ ও কৃষকলীগের কর্মীদের পাশাপাশি কিছু আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সহায়তায় এসব কর্মকাণ্ড পরিচালিত হয়েছে।

অভিযোগে আরও উল্লেখ করা হয়, অনেক নেতাকর্মীকে গোপন স্থানে আটকে রেখে নির্যাতনের পর ক্রসফায়ারের নামে হত্যা করা হয়েছে। কাউকে গুম করা হয়েছে, আবার কাউকে তথাকথিত ‘আয়নাঘরে’ আটকে রাখা হয়েছে। পাশাপাশি বিপুলসংখ্যক নেতাকর্মীর বিরুদ্ধে গায়েবি মামলা দিয়ে আদালতের মাধ্যমে আটক রাখা হয়েছে বলেও দাবি করা হয়।

বিএনপির অভিযোগ অনুযায়ী, ওই সময়ে শুধু ক্রসফায়ারের নামেই ২ হাজার ২৭৬ জনকে হত্যা করা হয়েছে। এর মধ্যে ১ হাজার ৭৭৬ জন বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মী ছিলেন বলে অভিযোগে উল্লেখ করা হয়।

অভিযোগে বলা হয়, বিএনপির মতো বড় রাজনৈতিক দলকে দুর্বল ও নিশ্চিহ্ন করার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে এসব হত্যাকাণ্ড চালানো হয়েছে। মিথ্যা ও কাল্পনিক ঘটনা সাজিয়ে ক্রসফায়ারের নামে নেতাকর্মীদের হত্যা করা হয়েছে বলেও দাবি করা হয়।

এছাড়া ভুক্তভোগী পরিবারগুলো এখনো ন্যায়বিচারের অপেক্ষায় রয়েছে বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে আবারও আলোচনায় ঢাকা-দিল্লি সদ্য. অবশেষে জারি হলো নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন সদ্য. আজ জাতীয় গ্রিডে যুক্ত হবে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস সদ্য. আজই হতে পারে পে-স্কেলের প্রজ্ঞাপন, নতুন কাঠামো নিয়ে যা জানা গেল সদ্য. অপ্রতিমের ময়নাতদন্ত সম্পন্ন, রোববার কুবিতে প্রথম জানাজা সদ্য. ঢাকার তিন স্থানে যাত্রীবাহী বাসে আগুন সদ্য. অপ্রতিম হত্যাকাণ্ডে কুবিতে আগামীকাল সাধারণ শোক, ক্লাস-পরীক্ষা স্থগিত সদ্য. স্বরাষ্ট্রমন্ত্রীর ছয় মাসের ‘সাফল্য’ তুলে ধরে হাসনাতের ফেসবুক পোস্ট সদ্য. অপ্রতিম হত্যার রহস্য উদঘাটনে মাঠে পাঁচ বাহিনী সদ্য. লং মার্চ থেকে ফেরার পথে সিরাজগঞ্জে জামায়াতের সাবেক ইউনিয়ন আমিরকে কুপিয়ে জখম, অভিযোগে বিএনপি সদ্য. প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে আবারও আলোচনায় ঢাকা-দিল্লি সদ্য. অবশেষে জারি হলো নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন সদ্য. আজ জাতীয় গ্রিডে যুক্ত হবে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস সদ্য. আজই হতে পারে পে-স্কেলের প্রজ্ঞাপন, নতুন কাঠামো নিয়ে যা জানা গেল সদ্য. অপ্রতিমের ময়নাতদন্ত সম্পন্ন, রোববার কুবিতে প্রথম জানাজা সদ্য. ঢাকার তিন স্থানে যাত্রীবাহী বাসে আগুন সদ্য. অপ্রতিম হত্যাকাণ্ডে কুবিতে আগামীকাল সাধারণ শোক, ক্লাস-পরীক্ষা স্থগিত সদ্য. স্বরাষ্ট্রমন্ত্রীর ছয় মাসের ‘সাফল্য’ তুলে ধরে হাসনাতের ফেসবুক পোস্ট সদ্য. অপ্রতিম হত্যার রহস্য উদঘাটনে মাঠে পাঁচ বাহিনী সদ্য. লং মার্চ থেকে ফেরার পথে সিরাজগঞ্জে জামায়াতের সাবেক ইউনিয়ন আমিরকে কুপিয়ে জখম, অভিযোগে বিএনপি