রাজনীতি
জুলাই সনদ নিয়ে বিএনপি ও সরকার দ্বিচারিতা করছে: গোলাম পরওয়ার
গোলাম পরওয়ার আরও বলেন, জুলাই সনদকে চ্যালেঞ্জ না করার প্রতিশ্রুতি থাকা সত্ত্বেও পরোক্ষভাবে একটি পক্ষকে দিয়ে আদালতে রিট করানো হয়েছে। এটি “সাব-জুডিস” বা বিচারাধীন হিসেবে উপস্থাপন করা হয়েছে এবং সরকারের পরোক্ষ মদদে এটি সম্পন্ন হওয়ায় অত্যন্ত দুর্ভাগ্যজনক। একদিকে জনগণের কথা বলা, অন্যদিকে নেপথ্যে ভিন্ন কৌশল নেওয়াকে তিনি দ্বিচারিতা হিসেবে আখ্যা দিয়েছেন।
সম্মতি ছাড়াই পররাষ্ট্রমন্ত্রীকে চিঠি: পদ হারালেন জামায়াত আমিরের উপদেষ্টা
বিবৃতিতে জানানো হয়, সম্প্রতি গণমাধ্যমে এ সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশিত হলে বিভ্রান্তি এড়াতে দলের পক্ষ থেকে ব্যাখ্যা দেওয়া হয়েছে। একই সঙ্গে নতুন পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হিসেবে ঢাকা–১৪ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার মীর আহমাদ বিন কাসেম আরমান–কে নিয়োগ দেওয়া হয়েছে। জামায়াতের বিবৃতিতে বলা হয়, আলোচিত ঘটনাটি প্রায় দুই সপ্তাহ আগের। সে সময় অধ্যাপক মাহমুদুল হাসান জামায়াত আমিরের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তিনি সংশ্লিষ্ট চিঠির বিষয়ে আমিরকে অবহিত করলেও বিষয়টি ভিন্ন প্রেক্ষাপটে উপস্থাপন করেছিলেন।
জুলাই গণঅভ্যুত্থানের অঙ্গীকার পূরণে সরকারের টালবাহানা দুঃখজনক: মজিবুর রহমান মঞ্জু
আমার বাংলাদেশ (এবি পার্টি)–এর চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বলেছেন, নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে সরকারের তৎপরতা দেখা গেলেও জুলাই গণঅভ্যুত্থানের অঙ্গীকার পূরণে টালবাহানা দুঃখজনক। তিনি অভিযোগ করেন, নির্বাচনের দিন আঙুলে লাগানো কালির দাগ মোছার আগেই ফ্যামিলি কার্ড, ইমাম-পুরোহিত ভাতা ও খাল খনন কর্মসূচিসহ বিভিন্ন প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকার সক্রিয় হলেও জুলাই অঙ্গীকার পূরণ এবং গণভোটের রায় কার্যকরে কোনো আগ্রহ দেখা যাচ্ছে না; বরং নানা সাংবিধানিক বিতর্ক তুলে জনরায়কে অবজ্ঞা করা হচ্ছে।
৪ ঘণ্টা লাইনে দাঁড়িয়েও তেল পেলেন না নাসীরুদ্দীন পাটওয়ারী
মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির প্রভাব দেশের জ্বালানি তেলের সরবরাহে অনিশ্চয়তা সৃষ্টি করায় রাজধানী ঢাকাসহ বিভিন্ন জেলায় পেট্রোল পাম্পগুলোতে দীর্ঘ যানবাহনের সারি লক্ষ্য করা যাচ্ছে। এই পরিস্থিতিতে দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে তেল না পাওয়ায় ক্ষোভ ও হতাশার মুখে পড়েছেন সাধারণ মানুষ থেকে শুরু করে বিশিষ্ট ব্যক্তিরাও। এরই মধ্যে সোমবার (২৩ মার্চ) জনপ্রিয় ব্যবসায়ী নাসীরুদ্দীন পাটওয়ারী নিজের ভেরিফায়েড ফেসবুক স্ট্যাটাসে লিখেন, '৪ ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থেকেও তেল পেলাম না।'
গণভোট বাতিল হলে নির্বাচিত সংসদ আইনগত হুমকিতে পড়বে: শিশির মনির
সোমবার (৩০ মার্চ) হাইকোর্ট প্রাঙ্গণে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, 'বিদ্যমান আইন অনুযায়ী স্বয়ংক্রিয়ভাবে গণভোট বাতিলের কোনো সুযোগ নেই। নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী যদি কোনো গণভোট অনুষ্ঠিত হয় এবং পরে তা বাতিল করা হয়, তাহলে সাধারণ নির্বাচনের ফলাফলও ঝুঁকির মধ্যে পড়তে পারে।' তিনি আরও উল্লেখ করেন, গুম কমিশন, দুর্নীতি দমন কমিশন (দুদক) সংস্কার কমিশন ও সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ সংক্রান্ত অধ্যাদেশসহ প্রায় ২০টি অধ্যাদেশ বাতিলের উদ্যোগ উদ্বেগজনক। এসব সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানান শিশির মনির।
ফ্যাসিস্ট রাষ্ট্রপতির ভাষণ শুনতে নয়, সংস্কার বাস্তবায়ন করতে সংসদে যাবো: নাহিদ ইসলাম
বক্তব্যে তিনি বলেন, ১২ তারিখ সংসদের অধিবেশন শুরু হবে। সেদিন রাষ্ট্রপতির ভাষণ থাকার কথা শোনা যাচ্ছে। তবে তারা রাষ্ট্রপতির বক্তব্য শোনার জন্য সংসদে যাচ্ছেন না; বরং সংস্কার আদায় এবং জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে সংসদে যাবেন। একই সঙ্গে উচ্চ কক্ষ কবে গঠন করা হবে, সেটিও তারা দেখতে চান বলে উল্লেখ করেন।
ঐতিহ্যবাহী মোহামেডানে নতুন নেতৃত্বের সংযোজন: পরিচালক ড. নীলুফার চৌধুরী মনি
বাংলাদেশের ক্রীড়া ইতিহাসে গৌরবময় ঐতিহ্যের ধারক ও বাহক হিসেবে সুপরিচিত মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড আবারও নতুন নেতৃত্বের হাত ধরে এক সম্ভাবনাময় অধ্যায়ের দিকে এগিয়ে যাচ্ছে। সাম্প্রতিক সময়ে অনুষ্ঠিত ক্লাবটির দ্বিবার্ষিক সাধারণ সভা ও নির্বাচনের মধ্য দিয়ে পরিচালনা পর্ষদের পরিচালক হিসেবে নির্বাচিত হয়েছেন বিশিষ্ট রাজনীতিবিদ, সমাজসেবী ও সংগঠক ড. নীলুফার চৌধুরী মনি।
জ্বালানি মন্ত্রীকে ‘নাস্তিক’ আখ্যা; এমপি আমির হামজার বিরুদ্ধে ১০০ কোটি টাকার মানহানির মামলা
মামলার এজাহারে উল্লেখ করা হয়, ইকবাল হাসান মাহমুদ টুকু একটি সম্ভ্রান্ত মুসলিম পরিবারের সন্তান এবং দীর্ঘদিন ধরে বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে অবদান রেখে আসছেন। গত ২৬ মার্চ বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান অনুষ্ঠানে দেওয়া এক বক্তব্যকে কেন্দ্র করে মুফতি আমির হামজা তাকে ‘নাস্তিক’ আখ্যা দিয়ে ব্যক্তিগতভাবে আক্রমণ করেন। এতে তার ধর্মীয় ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে এবং ১০০ কোটি টাকার মানহানি হয়েছে বলে দাবি করা হয়।
২৪ এর অর্জন রক্ষা না করলে নতুন আরেকটি অভ্যুত্থানের ইঙ্গিত আসিফের
চব্বিশের গণ-অভ্যুত্থানের অর্জন রক্ষা করা না গেলে ২০২৬-২৭ সালে আরেকটি অভ্যুত্থান ঘটতে পারে বলে সতর্ক করেছেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। রোববার রাজধানীর বাংলামোটরের রূপায়ণ ট্রেড সেন্টারে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
বিএনপির স্থায়ী কমিটিতে আসছে নতুন মুখ, আলোচনায় যে নেতারা
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত সব কমিটি পুনর্গঠনের উদ্যোগ নিয়েছে। স্থানীয় সরকার নির্বাচন এবং ভবিষ্যৎ রাজনৈতিক আন্দোলনের প্রস্তুতির অংশ হিসেবে নিষ্ক্রিয় নেতাদের বাদ দিয়ে তরুণ, ত্যাগী ও সাহসী নেতৃত্বকে সামনে আনার পাশাপাশি অভিজ্ঞ নেতাদেরও গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে।
প্রয়োজনে আবারও পাশে থাকবেন ‘মনির মেম্বার'
পোস্টে তিনি জানান, নির্বাচনের প্রস্তুতিকালে একটি ভিডিওতে তিনি প্রথম মনির মেম্বারকে দেখেন। সেখানে অন্য একটি রাজনৈতিক দলের একজন ব্যক্তি তাকে বোঝানোর চেষ্টা করছিলেন—‘হাসনাতের দল করে লাভ কী? তিনি তো কেন্দ্রে এজেন্টও দিতে পারবেন না।’ জবাবে মনির মেম্বার বলেন, ‘হাসনাত যদি দুটি ভোট পায়, একটি হবে তার নিজের, আরেকটি আমার। আর যদি একটি ভোটও পায়, সেটিও হবে মনির মেম্বারের।’
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতে জুলাই সনদ বাস্তবায়ন ও আইনশৃঙ্খলা রক্ষায় যৌথ অভিযানের দাবি এবি পার্টির
প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছে এবি পার্টির একটি প্রতিনিধি দল। দুপুরে দলের চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জুর নেতৃত্বে নেতৃবৃন্দ প্রধানমন্ত্রীর সংসদ ভবন কার্যালয়ে সাক্ষাৎ করতে যান। দীর্ঘদিনের রাজনৈতিক বঞ্চনা, স্বৈরশাসন ও আগস্ট বিপ্লব-পরবর্তী অন্তর্বর্তী সরকারের মেয়াদ শেষে জাতীয় নির্বাচনের মাধ্যমে দেশের দায়িত্ব গ্রহণ করায় তারেক রহমানকে অভিনন্দন জানান মজিবুর রহমান মঞ্জু।