প্রয়োজনে আবারও পাশে থাকবেন ‘মনির মেম্বার'

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩০
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৪ আসনে ১১ দলীয় জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহকে সমর্থন দিয়ে আলোচনায় আসেন মনির মেম্বার নামের এক ব্যক্তি। নির্বাচনে জয়লাভের পর সেই মনির মেম্বারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন হাসনাত।

মঙ্গলবার (২৪ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে হাসনাত আব্দুল্লাহ মনির মেম্বারের সঙ্গে তোলা একটি ছবি শেয়ার করে নিজের অনুভূতি তুলে ধরেন।

পোস্টে তিনি জানান, নির্বাচনের প্রস্তুতিকালে একটি ভিডিওতে তিনি প্রথম মনির মেম্বারকে দেখেন। সেখানে অন্য একটি রাজনৈতিক দলের একজন ব্যক্তি তাকে বোঝানোর চেষ্টা করছিলেন—‘হাসনাতের দল করে লাভ কী? তিনি তো কেন্দ্রে এজেন্টও দিতে পারবেন না।’

জবাবে মনির মেম্বার বলেন, ‘হাসনাত যদি দুটি ভোট পায়, একটি হবে তার নিজের, আরেকটি আমার। আর যদি একটি ভোটও পায়, সেটিও হবে মনির মেম্বারের।’

এই ঘটনার পরই মনির মেম্বারের সঙ্গে তার পরিচয় হয় বলে জানান হাসনাত।

নির্বাচনে জয়লাভের পর মনির মেম্বারের সঙ্গে দেখা হলে তাকে না আসার কারণ জানতে চান হাসনাত।

উত্তরে মনির মেম্বার বলেন, ‘খেলোয়াড় ট্রফি দেখতে আসে না, ট্রফি জিততে আসে। আমাদের জেতা শেষ, এখন আমরা পরের ম্যাচের প্রস্তুতি নিচ্ছি, যাতে দর্শক দেখতে পারে।’

হাসনাত আব্দুল্লাহ আরও জানান, মনির মেম্বার তাকে আশ্বস্ত করে বলেছেন, ‘আবার যখন আপনার প্রয়োজন হবে, আপনাকে আমাদের খুঁজতে হবে না। মাঠে যদি একজন মানুষও আপনার পাশে দাঁড়িয়ে থাকে, বুঝবেন—সেই মানুষটি মনির মেম্বার।’

পোস্টে হাসনাত লেখেন, 'সমাজে এমন অনেক মনির মেম্বার আছেন যারা নিরব, অনুচ্চারিত থেকেও সঠিক পথ দেখান। কোনো ঘোষণা বা প্রত্যাশা ছাড়াই কঠিন সময়ে পাশে দাঁড়িয়ে থাকেন। তাদের এই নিঃস্বার্থ সমর্থনই জয় এনে দেয়।'

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. আজ জাতীয় গ্রিডে যুক্ত হবে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস সদ্য. জাতিসংঘের সাধারণ অধিবেশনে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী, তুলে ধরবেন যেসব বিষয় সদ্য. আট দফা দাবি নিয়ে রংপুর অভিমুখে ১১ দলীয় ঐক্যের লংমার্চ সদ্য. স্কুল কমিটি নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে যুবক নিহত, আহত ২৮ সদ্য. তেজগাঁও কলেজ মসজিদে ‘গোপন বৈঠক’, জঙ্গি সন্দেহে আটক ২৩ সদ্য. রাজধানীর চার এলাকায় ৮ ককটেল বিস্ফোরণ সদ্য. কুড়িগ্রামের ফের সার নিয়ে উত্তেজনা, অবরুদ্ধ কৃষি কর্মকর্তা সদ্য. শেখ হাসিনা আমলের ১০১ চুক্তি পর্যালোচনা করবে বাংলাদশে, প্রতিক্রিয়ায় যা বলল ভারত সদ্য. ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী সদ্য. দেশে হাম উপসর্গে মৃত্যু ৯৫০ ছুঁই ছুঁই সদ্য. আজ জাতীয় গ্রিডে যুক্ত হবে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস সদ্য. জাতিসংঘের সাধারণ অধিবেশনে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী, তুলে ধরবেন যেসব বিষয় সদ্য. আট দফা দাবি নিয়ে রংপুর অভিমুখে ১১ দলীয় ঐক্যের লংমার্চ সদ্য. স্কুল কমিটি নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে যুবক নিহত, আহত ২৮ সদ্য. তেজগাঁও কলেজ মসজিদে ‘গোপন বৈঠক’, জঙ্গি সন্দেহে আটক ২৩ সদ্য. রাজধানীর চার এলাকায় ৮ ককটেল বিস্ফোরণ সদ্য. কুড়িগ্রামের ফের সার নিয়ে উত্তেজনা, অবরুদ্ধ কৃষি কর্মকর্তা সদ্য. শেখ হাসিনা আমলের ১০১ চুক্তি পর্যালোচনা করবে বাংলাদশে, প্রতিক্রিয়ায় যা বলল ভারত সদ্য. ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী সদ্য. দেশে হাম উপসর্গে মৃত্যু ৯৫০ ছুঁই ছুঁই