২০২৯ সাল পর্যন্ত ক্ষমতায় থাকার প্রস্তাব দিয়েছিল ‘ডিপ স্টেট’: আসিফ মাহমুদ

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩০
জাতীয় নাগরিক পার্টির মুখপাত্র ও সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া দাবি করেছেন, ‘ডিপ স্টেট’ ২০২৯ সাল পর্যন্ত ক্ষমতায় থাকার প্রস্তাব দিয়েছিল। তিনি বলেন, অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পরপরই শক্তিশালী কিছু প্রতিষ্ঠান, যাদের তিনি ‘ডিপ স্টেট’ হিসেবে উল্লেখ করেন, তাদের পক্ষ থেকে শেখ হাসিনার মেয়াদ শেষ হওয়া পর্যন্ত ক্ষমতায় থাকার প্রস্তাব দেওয়া হয়েছিল এবং এ ক্ষেত্রে সহযোগিতার আশ্বাসও দেওয়া হয়।

রাজধানীতে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বৃহস্পতিবার বিকেলে আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।

আসিফ মাহমুদ বলেন, প্রস্তাবের সঙ্গে কিছু শর্তও ছিল। নির্দিষ্ট কিছু জায়গায় সুবিধা দেওয়ার বিনিময়ে ক্ষমতায় থাকার কৌশল তুলে ধরা হয়েছিল। তিনি জানান, বিএনপির নেতাদের বিরুদ্ধে থাকা সাজা এবং আদালতের তারিখ পিছিয়ে দেওয়ার মাধ্যমে তাদের নির্বাচন থেকে দূরে রাখার পরিকল্পনাও সেখানে ছিল। তিনি বলেন, তারেক রহমানের বিরুদ্ধে থাকা সাজা বহাল থাকলে নির্বাচন হলেও তিনি অংশ নিতে পারতেন না—এমন একটি কৌশল সাজানো হয়েছিল। তবে এসব প্রস্তাবে তারা সায় দেননি বলে জানান তিনি।

তিনি বলেন, তারা কেবল একটি সুষ্ঠু নির্বাচন চেয়েছিলেন এবং নির্বাচন প্রশ্নবিদ্ধ না হয় সে কারণে নিজেরা আগ বাড়িয়ে অন্তর্বর্তী সরকার থেকে পদত্যাগ করেছিলেন। একই সঙ্গে তিনি অভিযোগ করেন, বর্তমান সরকার আগের সরকারের দুজন গুরুত্বপূর্ণ ব্যক্তিকে মন্ত্রী পদমর্যাদায় নিয়োগ দিয়েছে, যদিও তারাই আগে পদত্যাগের দাবি তুলেছিল।

আসিফ মাহমুদ বলেন, এতে নির্বাচনের সমান সুযোগের পরিবেশ ক্ষতিগ্রস্ত হয়েছে এবং বিভিন্ন সুবিধার জন্য এসব ব্যক্তিকে ব্যবহার করা হয়েছে।

সাংবিধানিক ধারাবাহিকতার প্রসঙ্গে তিনি বলেন, ডিপ স্টেটের প্রস্তাব গ্রহণ করলে ২০২৯ সাল পর্যন্ত ক্ষমতায় থাকার পক্ষে সাংবিধানিক যুক্তি তৈরি করা সম্ভব হতো। কিন্তু তারা সেই সমঝোতায় যাননি বলে জানান তিনি।

আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার এবং জাতীয় যুবশক্তির আহ্বায়ক তারিকুল ইসলামসহ অন্য নেতারা।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. আজ জাতীয় গ্রিডে যুক্ত হবে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস সদ্য. জাতিসংঘের সাধারণ অধিবেশনে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী, তুলে ধরবেন যেসব বিষয় সদ্য. আট দফা দাবি নিয়ে রংপুর অভিমুখে ১১ দলীয় ঐক্যের লংমার্চ সদ্য. স্কুল কমিটি নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে যুবক নিহত, আহত ২৮ সদ্য. তেজগাঁও কলেজ মসজিদে ‘গোপন বৈঠক’, জঙ্গি সন্দেহে আটক ২৩ সদ্য. রাজধানীর চার এলাকায় ৮ ককটেল বিস্ফোরণ সদ্য. কুড়িগ্রামের ফের সার নিয়ে উত্তেজনা, অবরুদ্ধ কৃষি কর্মকর্তা সদ্য. শেখ হাসিনা আমলের ১০১ চুক্তি পর্যালোচনা করবে বাংলাদশে, প্রতিক্রিয়ায় যা বলল ভারত সদ্য. ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী সদ্য. দেশে হাম উপসর্গে মৃত্যু ৯৫০ ছুঁই ছুঁই সদ্য. আজ জাতীয় গ্রিডে যুক্ত হবে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস সদ্য. জাতিসংঘের সাধারণ অধিবেশনে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী, তুলে ধরবেন যেসব বিষয় সদ্য. আট দফা দাবি নিয়ে রংপুর অভিমুখে ১১ দলীয় ঐক্যের লংমার্চ সদ্য. স্কুল কমিটি নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে যুবক নিহত, আহত ২৮ সদ্য. তেজগাঁও কলেজ মসজিদে ‘গোপন বৈঠক’, জঙ্গি সন্দেহে আটক ২৩ সদ্য. রাজধানীর চার এলাকায় ৮ ককটেল বিস্ফোরণ সদ্য. কুড়িগ্রামের ফের সার নিয়ে উত্তেজনা, অবরুদ্ধ কৃষি কর্মকর্তা সদ্য. শেখ হাসিনা আমলের ১০১ চুক্তি পর্যালোচনা করবে বাংলাদশে, প্রতিক্রিয়ায় যা বলল ভারত সদ্য. ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী সদ্য. দেশে হাম উপসর্গে মৃত্যু ৯৫০ ছুঁই ছুঁই