ব্রুনেই রাষ্ট্রদূতের সঙ্গে আমীরে মজলিসের সৌজন্য সাক্ষাৎ

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৯
বাংলাদেশ খেলাফত মজলিস-এর আমীর আল্লামা মা মুনুল হক এর নেতৃত্বে একটি প্রতিনিধিদল ঢাকাস্থ ব্রুনেই দারুসসালাম হাইকমিশনের সম্মানিত রাষ্ট্রদূত জনাব হাজী হারিস বিন হাজী ওসমান এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

সাক্ষাৎকালে উভয় পক্ষ ইসলামী শিক্ষা, জনশক্তি খাতে সহযোগিতা ও দক্ষ মানবসম্পদ উন্নয়ন, এবং বাংলাদেশ ও ব্রুনেইয়ের মুসলিম জনগোষ্ঠীর পারস্পরিক সম্পর্ক জোরদারের বিভিন্ন সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। বৈঠকটি ছিল অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ ও ফলপ্রসূ।

বৈঠকে বাংলাদেশ ও ব্রুনেইয়ের মধ্যে ইসলামী মূল্যবোধভিত্তিক শক্তিশালী ও টেকসই দ্বিপাক্ষিক সম্পর্ক গড়ে তোলার সম্ভাবনা নিয়ে গঠনমূলক মতবিনিময় হয়।

এ প্রসঙ্গে আমীরে মজলিস আল্লামা মা মুনুল হক বলেন,
“ব্রুনেই একটি সমৃদ্ধ মুসলিম রাষ্ট্র, যার সঙ্গে বাংলাদেশের ইসলামিক সংগঠনসমূহের সম্পর্ক আরও গভীর ও প্রাতিষ্ঠানিকভাবে বিকাশের যথেষ্ট সুযোগ রয়েছে।”

তিনি আরও বলেন, “ইসলামী শিক্ষা ও নৈতিক মূল্যবোধভিত্তিক সামাজিক উন্নয়ন, হালাল শিল্প, দাওয়াহ কার্যক্রম এবং মানবসম্পদ উন্নয়নে পারস্পরিক সহযোগিতা উভয় দেশের জন্যই কল্যাণকর হতে পারে।”

উভয় পক্ষ ভবিষ্যতে আনুষ্ঠানিক সহযোগিতার কাঠামো নির্মাণে আগ্রহ প্রকাশ করেন এবং পারস্পরিক যোগাযোগ অব্যাহত রাখার বিষয়ে সম্মত হন।

বৈঠকে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিস-এর যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমিন, আমীরে মজলিসের পররাষ্ট্র ও আন্তর্জাতিক বিষয়ক সচিব জনাব ফারিদ খান এবং ব্রুনেই দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি জনাব হাজী রোজাইমি।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে আবারও আলোচনায় ঢাকা-দিল্লি সদ্য. প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের বৈঠক অনুষ্ঠিত সদ্য. নতুন ২ বিদ্যুৎ প্রকল্প অনুমোদন, উৎপাদন হবে ২৬৪০ মেগাওয়াট সদ্য. অপ্রতিমের বাবাকে ফোন করে সমবেদনা জানালেন জামায়াত আমির সদ্য. অপ্রতিম হত্যায় ৪ জন গ্রেপ্তার, স্বীকারোক্তি মিলেছে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. মানবতাবিরোধী অপরাধে ইনুকে ১০ বছরের কারাদণ্ড দিয়ে পূর্ণাঙ্গ রায় প্রকাশ সদ্য. হাইকোর্টের সামনে বিকট শব্দ, ককটেল বিস্ফোরণ সদ্য. দেশের ১৫ অঞ্চলে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা জারি সদ্য. ৪ দফা দাবি দিয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ স্থগিত করলেন কুবি শিক্ষার্থীরা সদ্য. মাত্র ৪ মিনিটের ব্যবধানে ৩টি ককটেল বিস্ফোরণ সদ্য. প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে আবারও আলোচনায় ঢাকা-দিল্লি সদ্য. প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের বৈঠক অনুষ্ঠিত সদ্য. নতুন ২ বিদ্যুৎ প্রকল্প অনুমোদন, উৎপাদন হবে ২৬৪০ মেগাওয়াট সদ্য. অপ্রতিমের বাবাকে ফোন করে সমবেদনা জানালেন জামায়াত আমির সদ্য. অপ্রতিম হত্যায় ৪ জন গ্রেপ্তার, স্বীকারোক্তি মিলেছে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. মানবতাবিরোধী অপরাধে ইনুকে ১০ বছরের কারাদণ্ড দিয়ে পূর্ণাঙ্গ রায় প্রকাশ সদ্য. হাইকোর্টের সামনে বিকট শব্দ, ককটেল বিস্ফোরণ সদ্য. দেশের ১৫ অঞ্চলে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা জারি সদ্য. ৪ দফা দাবি দিয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ স্থগিত করলেন কুবি শিক্ষার্থীরা সদ্য. মাত্র ৪ মিনিটের ব্যবধানে ৩টি ককটেল বিস্ফোরণ