ভোটপ্রদানের পর যা বললেন এ্যানি

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৯
বিএনপির যুগ্ম মহাসচিব ও লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের প্রার্থী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি শান্তিপূর্ণ পরিবেশে নিজের ভোটাধিকার প্রয়োগ করেছেন। ভোট দিয়ে তিনি আশা প্রকাশ করেন, এ পরিবেশ অব্যাহত থাকলে দেশবাসী নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টায় লক্ষ্মীপুর পৌরসভার লামচরী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের একটি কক্ষে তিনি ভোট দেন। ওই কক্ষে তিনিই প্রথম ভোটার হিসেবে ভোট প্রদান করেন।

ভোট দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ্যানি বলেন, 'সুন্দর ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ শুরু হয়েছে। আমার বিশ্বাস, এই পরিবেশ বজায় থাকবে। এর মাধ্যমে জনগণ তাদের পছন্দের প্রতিনিধি নির্বাচিত করবেন।'

তিনি আরও বলেন, 'আমরা চাই এ শান্তিপূর্ণ পরিবেশের মধ্য দিয়ে সঠিক নেতৃত্ব প্রতিষ্ঠিত হোক। লক্ষ্মীপুরবাসী ঐক্যবদ্ধ থাকবে এবং আগামী দিনে উন্নয়নের ধারা অব্যাহত থাকবে। আমি সবসময় জনগণের পাশে আছি, ভবিষ্যতেও থাকব।'

এ সময় তার নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়কারী ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপীসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

লক্ষ্মীপুর-৩ আসনে এ্যানিসহ মোট ছয়জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাদের মধ্যে বিএনপির এ প্রার্থী ও জামায়াতের প্রার্থী রেজাউল করিমের মধ্যে মূল প্রতিদ্বন্দ্বিতা হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

প্রসঙ্গত, লক্ষ্মীপুর জেলার চারটি আসনে এবার মোট ২৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। জেলায় ১৬ লাখ ৫ হাজার ১২১ জন ভোটার ব্যালট পেপারের মাধ্যমে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. প্রধানমন্ত্রীর সভাপতিত্বে জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের সভা অনুষ্ঠিত সদ্য. আজ জাতীয় গ্রিডে যুক্ত হবে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস সদ্য. জাতিসংঘের সাধারণ অধিবেশনে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী, তুলে ধরবেন যেসব বিষয় সদ্য. লংমার্চের বদলে সরকারকে সময় দেন: ডিএসসিসি প্রশাসক সদ্য. আট দফা দাবি নিয়ে রংপুর অভিমুখে ১১ দলীয় ঐক্যের লংমার্চ সদ্য. তারেক রহমান কীভাবে ক্ষমতা ছাড়বেন সেটা তাকেই ঠিক করতে হবে: নাহিদ সদ্য. এক দিনে ইয়েমেনে সৌদির ২৬ বিমান হামলার দাবি হুথিদের সদ্য. ১৮ কোটি মানুষের দাবিকে সঙ্গে নিয়ে মাঠে নেমেছি: জামায়াত আমির সদ্য. স্কুল কমিটি নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে যুবক নিহত, আহত ২৮ সদ্য. তেজগাঁও কলেজ মসজিদে ‘গোপন বৈঠক’, জঙ্গি সন্দেহে আটক ২৩ সদ্য. প্রধানমন্ত্রীর সভাপতিত্বে জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের সভা অনুষ্ঠিত সদ্য. আজ জাতীয় গ্রিডে যুক্ত হবে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস সদ্য. জাতিসংঘের সাধারণ অধিবেশনে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী, তুলে ধরবেন যেসব বিষয় সদ্য. লংমার্চের বদলে সরকারকে সময় দেন: ডিএসসিসি প্রশাসক সদ্য. আট দফা দাবি নিয়ে রংপুর অভিমুখে ১১ দলীয় ঐক্যের লংমার্চ সদ্য. তারেক রহমান কীভাবে ক্ষমতা ছাড়বেন সেটা তাকেই ঠিক করতে হবে: নাহিদ সদ্য. এক দিনে ইয়েমেনে সৌদির ২৬ বিমান হামলার দাবি হুথিদের সদ্য. ১৮ কোটি মানুষের দাবিকে সঙ্গে নিয়ে মাঠে নেমেছি: জামায়াত আমির সদ্য. স্কুল কমিটি নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে যুবক নিহত, আহত ২৮ সদ্য. তেজগাঁও কলেজ মসজিদে ‘গোপন বৈঠক’, জঙ্গি সন্দেহে আটক ২৩