ভোট দিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৯
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চরমোনাই পীর ও ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম ভোট প্রদান করেছেন।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে বরিশালের চরমোনাই ইউনিয়ন মাধ‍্যামিক বিদ‍্যালয় কেন্দ্রে ভোট দেন তিনি।

বরিশাল জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, বরিশাল জেলার ছয়টি আসনের মধ্যে:

বরিশাল-১ আসনে মোট ভোট কেন্দ্র ১২৯টি। এরমধ্যে সাধারণ ভোট কেন্দ্র ৪৩টি, গুরুত্বপূর্ণ ৫১টি ও অতিগুরুত্বপূর্ণ ৩৫টি।

বরিশাল-২ আসনে মোট ১৪০টির মধ্যে সাধারণ কেন্দ্র ২৫টি, গুরুত্বপূর্ণ ৫১টি ও অতি গুরুত্বপূর্ণ কেন্দ্র ৬৪টি।

বরিশাল-৩ আসনের ১২৬টির মধ্যে সাধারণ ভোট কেন্দ্র ৩৭টি, গুরুত্বপূর্ণ ৩৯টি ও অধিক গুরুত্বপূর্ণ ৫০টি।

বরিশাল-৪ আসনে ১৪৯টির মধ্যে সাধারণ ভোট কেন্দ্র ৯৮টি, গুরুত্বপূর্ণ ১৭টি ও অতি গুরুত্বপূর্ণ ৩৪টি।

বরিশাল-৫ আসনের ১৭৬টির মধ্যে সাধারণ ভোট কেন্দ্র ৯৩টি, গুরুত্বপূর্ণ ৪৬টি ও অতি গুরুত্বপূর্ণ ৩৭টি।

বরিশাল-৬ আসনের ১১৩টি ভোট কেন্দ্রের মধ্যে সাধারণ ভোট কেন্দ্র ৪৬টি, গুরুত্বপূর্ণ ৩২টি ও অতিগুরুত্বপূর্ণ ৩৫টি।

এবারের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশালের ছয়টি সংসদীয় আসনে বিএনপি মনোনীত ধানের শীষের ছয়জন প্রার্থীর বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করছেন অন্যান্য দলের মনোনীত ও স্বতন্ত্র ২৯ জন প্রার্থী।

নির্বাচন কমিশনের তথ্যানুযায়ী, বরিশাল ৫ (সদর উপজেলা ও সিটি করপোরেশন) আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৯৩ হাজার ৯৫০ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৪৬ হাজার ৯৪৩ জন ও নারী ভোটার ২ লাখ ৪৭ হাজার জন। আসনটিতে তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছে ৭ জন।

নিরাপত্তা নিশ্চিত করতে জেলার বিভিন্ন কেন্দ্রে পুলিশ, সেনা, বিজিবি, নৌবাহিনী, কোস্টগার্ড এবং র‌্যাবের সদস্যরা দায়িত্বে রয়েছেন। বরিশাল জেলা পুলিশ জানিয়েছে, সাধারণ কেন্দ্রে দুইজন, গুরুত্বপূর্ণ কেন্দ্রে তিনজন পুলিশ সদস্য নিয়োজিত আছেন। জেলার মোট ১,৩৮২ জন পুলিশ, ৯৯টি মোবাইল টিম, ১২টি স্ট্রাইকিং টিম এবং সেনাবাহিনীর সদস্যরা ভোট কেন্দ্রে নজরদারি করছেন।

নদীবেষ্টিত ও দুর্গম হিসেবে ঘোষিত হিজলা, মেহেন্দিগঞ্জ ও বাবুগঞ্জ উপজেলায় কড়া নিরাপত্তা রাখা হয়েছে। নৌপথে নজরদারি করতে নৌবাহিনীর জাহাজ বানৌজা সালাম মোতায়েন, নাবিক ও কোস্টগার্ড সদস্যরা নদীর ভোটকেন্দ্রগুলোতে দায়িত্ব পালন করছেন।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. প্রধানমন্ত্রীর সভাপতিত্বে জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের সভা অনুষ্ঠিত সদ্য. আজ জাতীয় গ্রিডে যুক্ত হবে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস সদ্য. জাতিসংঘের সাধারণ অধিবেশনে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী, তুলে ধরবেন যেসব বিষয় সদ্য. লংমার্চের বদলে সরকারকে সময় দেন: ডিএসসিসি প্রশাসক সদ্য. আট দফা দাবি নিয়ে রংপুর অভিমুখে ১১ দলীয় ঐক্যের লংমার্চ সদ্য. তারেক রহমান কীভাবে ক্ষমতা ছাড়বেন সেটা তাকেই ঠিক করতে হবে: নাহিদ সদ্য. এক দিনে ইয়েমেনে সৌদির ২৬ বিমান হামলার দাবি হুথিদের সদ্য. ১৮ কোটি মানুষের দাবিকে সঙ্গে নিয়ে মাঠে নেমেছি: জামায়াত আমির সদ্য. স্কুল কমিটি নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে যুবক নিহত, আহত ২৮ সদ্য. তেজগাঁও কলেজ মসজিদে ‘গোপন বৈঠক’, জঙ্গি সন্দেহে আটক ২৩ সদ্য. প্রধানমন্ত্রীর সভাপতিত্বে জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের সভা অনুষ্ঠিত সদ্য. আজ জাতীয় গ্রিডে যুক্ত হবে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস সদ্য. জাতিসংঘের সাধারণ অধিবেশনে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী, তুলে ধরবেন যেসব বিষয় সদ্য. লংমার্চের বদলে সরকারকে সময় দেন: ডিএসসিসি প্রশাসক সদ্য. আট দফা দাবি নিয়ে রংপুর অভিমুখে ১১ দলীয় ঐক্যের লংমার্চ সদ্য. তারেক রহমান কীভাবে ক্ষমতা ছাড়বেন সেটা তাকেই ঠিক করতে হবে: নাহিদ সদ্য. এক দিনে ইয়েমেনে সৌদির ২৬ বিমান হামলার দাবি হুথিদের সদ্য. ১৮ কোটি মানুষের দাবিকে সঙ্গে নিয়ে মাঠে নেমেছি: জামায়াত আমির সদ্য. স্কুল কমিটি নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে যুবক নিহত, আহত ২৮ সদ্য. তেজগাঁও কলেজ মসজিদে ‘গোপন বৈঠক’, জঙ্গি সন্দেহে আটক ২৩