রাজনীতি
শপথের পর সংসদীয় দলের সভা ডেকেছে বিএনপি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথগ্রহণের পর সংসদীয় দলের সভা ডেকেছে। সোমবার (১৬ ফেব্রুয়ারি) বিষয়টি নিশ্চিত করেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। তিনি জানান, মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকাল ১০টায় শপথ অনুষ্ঠান শেষে বেলা সাড়ে ১১টায় জাতীয় সংসদ ভবনে সংসদীয় দলের এ সভা অনুষ্ঠিত হবে। সালাহউদ্দিন আহমদ বলেন, 'সভায় সংসদীয় দলের নেতা নির্বাচন করা হবে।
জামায়াতের নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা, নেতৃত্বে যাঁরা
২০২৬–২৮ কার্যকালের জন্য কেন্দ্রীয় কমিটি গঠন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এর মাধ্যমে নায়েবে আমির, সেক্রেটারি জেনারেল, সহকারী সেক্রেটারি জেনারেল, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ, কর্মপরিষদ এবং দলীয় অভ্যন্তরীণ নির্বাচন কমিটির নেতৃত্ব নির্ধারণ করা হয়েছে। শুক্রবার দলের আমির ডা. শফিকুর রহমান-এর সভাপতিত্বে মজলিশে শুরার এক জরুরি বৈঠকে এই নির্বাচন সম্পন্ন হয়।
ভোট নিয়ে বিভ্রান্ত করা হলে ফল মেনে নেয়া হবে না: তারেক রহমান
বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, নির্বাচন যদি নিরপেক্ষ, সুষ্ঠু ও বিতর্কহীন হয়, তাহলে ফলাফল মেনে নিতে কোনো আপত্তি নেই। তবে নির্বাচন অবশ্যই নিরপেক্ষ ও শান্তিপূর্ণ হতে হবে। ভোটকে ঘিরে কোনো ধরনের বিভ্রান্তি বা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটানো হলে সেই ফলাফল মেনে নেওয়া হবে না বলেও তিনি স্পষ্ট করেন।
চার মাস পর যে শর্তসাপেক্ষে জুলাই সনদে এনসিপির সই
জুলাই জাতীয় সনদ আনুষ্ঠানিকভাবে স্বাক্ষর হওয়ার চার মাস পর শর্তসাপেক্ষে তাতে সই করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। আজ সোমবার সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা-তে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস-এর উপস্থিতিতে এনসিপির পক্ষে দলের আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেন সনদে স্বাক্ষর করেন।
সেনাবাহিনীর ভূমিকা সন্তোষজনক, শেষ পর্যন্ত এভাবেই থাকলে ভালো নির্বাচন পাবে জাতি: জামায়াত আমীর
শফিকুর রহমান বলেন, দীর্ঘ দেড় যুগ ধরে ভোটের অধিকারসহ মানুষের বিভিন্ন মৌলিক অধিকার কেড়ে নেওয়া হয়েছে। এই নির্বাচনের মাধ্যমে মানুষ তার হারানো অধিকার ফিরে পাবে বলে তিনি আশা প্রকাশ করেন। তিনি জানান, ঢাকা-১৫ আসনে ভোটগ্রহণ স্বাভাবিকভাবে চলছে। তবে মিরপুর মনিরপুর উচ্চ বিদ্যালয়ের বালিকা শাখা কেন্দ্রে হঠাৎ করে প্রতিদ্বন্দ্বী কিছু লোক ভোটারদের ভয়ভীতি দেখিয়েছে এবং শারীরিকভাবে নাজেহাল করেছে বলে অভিযোগ করেন তিনি।
অনেক চাঁদাবাজকে সংসদে ঢুকিয়েছেন, এদের কোনো মন্ত্রণালয় দেবেন না: নাসীরুদ্দীন পাটওয়ারী
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, নির্বাচনে চাঁদাবাজি, সন্ত্রাস ও দুর্নীতির মাধ্যমে যারা সংসদে প্রবেশ করেছেন, তাদের কোনোভাবেই মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া উচিত নয়।
ভারতের সঙ্গে ভালো সম্পর্ক চাই, তবে হাসিনাকে ফেরত দেওয়া উচিত: দ্য হিন্দুকে ফখরুল
বাংলাদেশ-ভারতের সম্পর্ক কোনো একটি ইস্যুতে ‘বন্দী’ বা আটকে থাকা উচিত নয় বলে মন্তব্য করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, গণ-আন্দোলনে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বর্তমানে ভারতে অবস্থান করলেও, তা ভারতের সঙ্গে বাংলাদেশের বিস্তৃত সম্পর্ক গড়ার পথে বাধা হয়ে দাঁড়াবে না।
নোট অব ডিসেন্টের সিদ্ধান্ত গণভোটেই হয়ে গেছে: নাহিদ ইসলাম
তিনি জানান, ‘নোট অব ডিসেন্ট’ বাদ রেখেই এনসিপি সনদে সই করেছে। নাহিদ বলেন, “আমরা আগে জুলাই জাতীয় সনদে সই করিনি। পরবর্তীতে আমাদের দাবির প্রেক্ষিতে জুলাই জাতীয় সনদ আদেশ জারি করা হয়। সেই আদেশের ভিত্তিতেই এবারের জাতীয় নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হয়েছে। গণভোটে জনগণের রায় স্পষ্টভাবে সংস্কারের পক্ষে এবং ন্যায়ের পক্ষে এসেছে।”
আওয়ামী লীগের হাতে সহযোদ্ধাদের রক্ত ঝরলে তার দায় বিএনপিকে নিতে হবে: সারজিস আলম
‘জাতীয় শহীদ সেনা দিবস’ উপলক্ষ্যে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান রাজধানীর বনানীর সামরিক কবরস্থানে শহীদ সেনা কর্মকর্তাদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন। সেই কবরস্থানের একটি ছবি পোস্ট করে সারজিস আলম লিখেছেন, এটাই ছিল ২০২৬ সালের নির্বাচনের চিত্র। তিনি দাবি করেছেন, বিএনপি মাঠে গিয়ে বুঝেছিল যে তারা এককভাবে কোনো নির্বাচনে জিততে পারবে না এবং সরকার গঠন সম্ভব হবে না। এজন্য তারা আওয়ামী লীগের সঙ্গে গোপনে বৈঠক করেছে, অপরাধীদের জামিন দেওয়া এবং অন্যান্য সুবিধা দেওয়ার প্রতিশ্রুতি প্রদান করেছে।
কেন্দ্র দখল, সহিংসতা অনিয়মের ২১ অভিযোগ এনসিপির
তিনি জানান, ঢাকা-১৮ আসনের খিলক্ষেত থানার নিকুঞ্জে জান ই আলম স্কুল কেন্দ্রে মহিলা ভোটারদের লাঞ্ছিত করার অভিযোগ রয়েছে। স্থানীয় বিএনপি নেতারা এ ঘটনার সঙ্গে জড়িত বলে দাবি করেন তিনি। একই আসনের আরেক কেন্দ্রে বিধি লঙ্ঘন করে ধানের শীষের পোলিং এজেন্টরা দলীয় কার্ড ঝুলিয়ে ভোটকক্ষে অবস্থান নেন বলেও অভিযোগ করা হয়।
কেন্দ্রীয় শহীদ মিনারে প্রথমবারের মতো জামায়াত আমিরের শ্রদ্ধা
অমর একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী–এর আমির ডা. শফিকুর রহমান। এদিন প্রথমবারের মতো জামায়াতে ইসলামীর পক্ষ থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে আনুষ্ঠানিকভাবে শ্রদ্ধা জানানো হয়।
কল্পনা করতে পারিনি জীবনে আর ভোট দিতে পারব: লুৎফুজ্জামান বাবর
আমি কল্পনা করিনি জীবনে আবার ভোট দিতে পারব। আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া'- ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এভাবেই নিজের মনের ভাব প্রকাশ করলেন বিএনপি মনোনীত প্রার্থী ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে নেত্রকোনার মদন কোর্ট ভবন সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র থেকে ভোট প্রদান করেন তিনি। বাবর ১৯৯১ সালে নেত্রকোনা-৪ (মদন, মোহনগঞ্জ ও খালিয়াজুরী) আসন থেকে প্রথমবার বিএনপির টিকিটে সংসদ সদস্য নির্বাচিত হন।