সেনাবাহিনীর ভূমিকা সন্তোষজনক, শেষ পর্যন্ত এভাবেই থাকলে ভালো নির্বাচন পাবে জাতি: জামায়াত আমীর

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৯

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর শফিকুর রহমান বলেছেন, এখন পর্যন্ত নির্বাচনে সেনাবাহিনীর ভূমিকা সন্তোষজনক। সেনাবাহিনী যদি শেষ পর্যন্ত এভাবেই দায়িত্ব পালন করে, তাহলে জাতি একটি ভালো নির্বাচন উপহার পাবে।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাজধানীর মিরপুরে এক ব্রিফিংকালে তিনি এসব কথা বলেন।

শফিকুর রহমান বলেন, দীর্ঘ দেড় যুগ ধরে ভোটের অধিকারসহ মানুষের বিভিন্ন মৌলিক অধিকার কেড়ে নেওয়া হয়েছে। এই নির্বাচনের মাধ্যমে মানুষ তার হারানো অধিকার ফিরে পাবে বলে তিনি আশা প্রকাশ করেন। তিনি জানান, ঢাকা-১৫ আসনে ভোটগ্রহণ স্বাভাবিকভাবে চলছে। তবে মিরপুর মনিরপুর উচ্চ বিদ্যালয়ের বালিকা শাখা কেন্দ্রে হঠাৎ করে প্রতিদ্বন্দ্বী কিছু লোক ভোটারদের ভয়ভীতি দেখিয়েছে এবং শারীরিকভাবে নাজেহাল করেছে বলে অভিযোগ করেন তিনি।

জামায়াত আমীর আরও বলেন, দেশের বিভিন্ন স্থানে বিএনপির কর্মী-সমর্থকরা ভোটকেন্দ্রে হস্তক্ষেপ করেছে, কোথাও কোথাও কেন্দ্র দখলের চেষ্টা ও প্রার্থীর গায়ে হাত দেওয়ার ঘটনাও ঘটেছে। তবে সেনাবাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

তিনি অভিযোগ করে বলেন, লাকসাম ও ভোলার লালমোহনসহ কয়েকটি এলাকায় বিএনপির দলীয় লোকজন নির্বাচনী প্রক্রিয়ায় হস্তক্ষেপ করছে। জালিয়াতির মাধ্যমে কোনো সরকার গঠিত হলে সেই সরকারের সঙ্গে জনগণের কোনো সম্পর্ক থাকবে না বলেও মন্তব্য করেন শফিকুর রহমান।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. গাজী নজরুলের ৪ দিন ও স্ত্রীর ১ দিনের রিমান্ড মঞ্জুর সদ্য. বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম সদ্য. বিআরটিএতে বাস ভাড়া বাড়ানোর মিটিং চলছে সদ্য. স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে বিদায়ী চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ সদ্য. দুবাইয়ে শেখ আহমেদ বিন রশিদ আল মাকতুম আর নেই, ১০ দিনের রাষ্ট্রীয় শোক সদ্য. যুবলীগ হিসেবে আটক, বিজেপি পরিচয়ে মুক্তি সদ্য. ইতালির রোম বিমানবন্দরে মিন্টু-টুকুকে বিএনপি শাখার উষ্ণ অভ্যর্থনা সদ্য. জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করলেন প্রধানমন্ত্রী সদ্য. তেলের দাম বাড়ানোর প্রতিবাদে আজ মাঠে নামছে ইসলামী আন্দোলন সদ্য. প্রধানমন্ত্রী নিউইয়র্কে পৌঁছানোর আগেই জ্যাকসন হাইটসে উত্তেজনা সদ্য. গাজী নজরুলের ৪ দিন ও স্ত্রীর ১ দিনের রিমান্ড মঞ্জুর সদ্য. বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম সদ্য. বিআরটিএতে বাস ভাড়া বাড়ানোর মিটিং চলছে সদ্য. স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে বিদায়ী চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ সদ্য. দুবাইয়ে শেখ আহমেদ বিন রশিদ আল মাকতুম আর নেই, ১০ দিনের রাষ্ট্রীয় শোক সদ্য. যুবলীগ হিসেবে আটক, বিজেপি পরিচয়ে মুক্তি সদ্য. ইতালির রোম বিমানবন্দরে মিন্টু-টুকুকে বিএনপি শাখার উষ্ণ অভ্যর্থনা সদ্য. জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করলেন প্রধানমন্ত্রী সদ্য. তেলের দাম বাড়ানোর প্রতিবাদে আজ মাঠে নামছে ইসলামী আন্দোলন সদ্য. প্রধানমন্ত্রী নিউইয়র্কে পৌঁছানোর আগেই জ্যাকসন হাইটসে উত্তেজনা