জাঁকজমকপূর্ণ আয়োজনে শেষ চট্টগ্রাম রিজিওনাল টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট ২০২৬, চ্যাম্পিয়ন ফর্টিস ময়নামতি

চট্টগ্রাম প্রতিনিধি
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১৭:৫৭:০০
এবাদুল হক

চট্টগ্রাম রিজিওনাল টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট ২০২৬- এর ফাইনাল খেলা ও বর্ণাঢ্য পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। ফাইনালে ইস্পাহানি কর্ণফুলিকে ৫৫ রানে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় ফর্টিস ময়নামতি।

সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সম্মানীয় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিসিবির পরিচালক এবং টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান মিনহাজুল আবেদীন নান্নু। এছাড়াও উপস্থিত ছিলেন পিএইচপি ফ্যামিলির পরিচালক মোহাম্মদ জহিরুল ইসলাম ও নাভিদ ইকবাল, বিসিবি কাউন্সিলর ও ফিজআপ ভুলুয়া দলের পৃষ্ঠপোষক জনাব তাউছ মো. বেনী আমিন চৌধুরী, ফোর্টিস গ্রুপের প্রতিনিধি আব্দুল আহাদ রিপন, ইস্পাহানি টি ট্রেড-এর ব্যবস্থাপক জনাব তাসবির হাকিম এবং টুর্নামেন্ট কমিটির সদস্য সচিব ও বিসিবি কাউন্সিলর শহিদুর রহমান।

ফাইনাল ম্যাচে ৪ ওভারে ২৫ রান দিয়ে ৪ উইকেট শিকার করে ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন ফর্টিস ময়নামতির সাদ্দাম হোসেন। ১৯ বলে ৩৫ রান (৩টি ছক্কা ও ১টি চার) করে ফাইনালের ‘রয়্যাল হাট ভ্যালুয়েবল প্লেয়ার’ হন একই দলের মো. সাইফুল ইসলাম,

পুরো টুর্নামেন্ট জুড়ে অনন্য সাধারণ নৈপুণ্যের স্বীকৃতিস্বরূপ ব্যক্তিগত পুরস্কার অর্জন করেন:

• সেরা খেলোয়াড় (ম্যান অব দ্য টুর্নামেন্ট): ফর্টিস ময়নামতির সাদ্দাম হোসেন (মোট ৬৮ রান ও ৭টি উইকেট)।

• সর্বোচ্চ উইকেট শিকারী: ইস্পাহানি কর্ণফুলী দলের সাজেদ রিফাত (৯টি উইকেট)।

টুর্নামেন্ট সেরা ব্যাটার নির্বাচিত হন ফিজআপ ভুলুয়া দলের মইনুল ইসলাম তন্ময় (মোট ১৩০ রান)।

খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানারআপ দলের হাতে ট্রফি ও অর্থপুরস্কার হস্তান্তর করেন মিনহাজুল আবেদীন নান্নু এবং পিএইচপি ফ্যামিলির পরিচালক মোহাম্মদ জহিরুল ইসলাম ও নাভিদ ইকবাল।

সদ্য সংবাদ/এসকে

খেলাধুলা ব্রেকিং

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. গাজী নজরুলের ৪ দিন ও স্ত্রীর ১ দিনের রিমান্ড মঞ্জুর সদ্য. বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম সদ্য. বিআরটিএতে বাস ভাড়া বাড়ানোর মিটিং চলছে সদ্য. স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে বিদায়ী চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ সদ্য. দুবাইয়ে শেখ আহমেদ বিন রশিদ আল মাকতুম আর নেই, ১০ দিনের রাষ্ট্রীয় শোক সদ্য. যুবলীগ হিসেবে আটক, বিজেপি পরিচয়ে মুক্তি সদ্য. ইতালির রোম বিমানবন্দরে মিন্টু-টুকুকে বিএনপি শাখার উষ্ণ অভ্যর্থনা সদ্য. জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করলেন প্রধানমন্ত্রী সদ্য. তেলের দাম বাড়ানোর প্রতিবাদে আজ মাঠে নামছে ইসলামী আন্দোলন সদ্য. প্রধানমন্ত্রী নিউইয়র্কে পৌঁছানোর আগেই জ্যাকসন হাইটসে উত্তেজনা সদ্য. গাজী নজরুলের ৪ দিন ও স্ত্রীর ১ দিনের রিমান্ড মঞ্জুর সদ্য. বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম সদ্য. বিআরটিএতে বাস ভাড়া বাড়ানোর মিটিং চলছে সদ্য. স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে বিদায়ী চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ সদ্য. দুবাইয়ে শেখ আহমেদ বিন রশিদ আল মাকতুম আর নেই, ১০ দিনের রাষ্ট্রীয় শোক সদ্য. যুবলীগ হিসেবে আটক, বিজেপি পরিচয়ে মুক্তি সদ্য. ইতালির রোম বিমানবন্দরে মিন্টু-টুকুকে বিএনপি শাখার উষ্ণ অভ্যর্থনা সদ্য. জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করলেন প্রধানমন্ত্রী সদ্য. তেলের দাম বাড়ানোর প্রতিবাদে আজ মাঠে নামছে ইসলামী আন্দোলন সদ্য. প্রধানমন্ত্রী নিউইয়র্কে পৌঁছানোর আগেই জ্যাকসন হাইটসে উত্তেজনা