জামায়াতের নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা, নেতৃত্বে যাঁরা

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৯
২০২৬–২৮ কার্যকালের জন্য কেন্দ্রীয় কমিটি গঠন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এর মাধ্যমে নায়েবে আমির, সেক্রেটারি জেনারেল, সহকারী সেক্রেটারি জেনারেল, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ, কর্মপরিষদ এবং দলীয় অভ্যন্তরীণ নির্বাচন কমিটির নেতৃত্ব নির্ধারণ করা হয়েছে। শুক্রবার দলের আমির ডা. শফিকুর রহমান-এর সভাপতিত্বে মজলিশে শুরার এক জরুরি বৈঠকে এই নির্বাচন সম্পন্ন হয়।

দলের প্রচার বিভাগ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, নতুন মেয়াদের জন্য নায়েবে আমির হিসেবে পুনর্নির্বাচিত হয়েছেন এ টি এম আজহারুল ইসলাম, অধ্যাপক মুজিবুর রহমান, সৈয়দ আবদুল্লাহ মো. তাহের এবং আ ন ম শামসুল ইসলাম। একই সঙ্গে মিয়া গোলাম পরওয়ার পুনরায় সেক্রেটারি জেনারেল নির্বাচিত হয়েছেন।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, সহকারী সেক্রেটারি জেনারেল পদে পুনর্নির্বাচিত হয়েছেন এ টি এম মা’ছুম, রফিকুল ইসলাম খান, ড. হামিদুর রহমান আযাদ, আবদুল হালিম, মুযাহিদুল হোসাইন হেলাল, মুহাম্মদ শাহজাহান এবং অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের।

জামায়াত জানিয়েছে, নতুন মেয়াদের জন্য ২১ সদস্যের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ ও ৮৮ সদস্যের কেন্দ্রীয় কর্মপরিষদ গঠন করা হয়েছে। কেন্দ্রীয় মজলিশে শুরায় জাতীয় পর্যায়ে নির্বাচিত সদস্যের সংখ্যা ৫৯ জন, যার মধ্যে নারী সদস্য রয়েছেন ১৭ জন। পাশাপাশি পাঁচ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় নির্বাচন কমিশনও গঠন করা হয়েছে।

উল্লেখ্য, গত বছর জামায়াতে ইসলামীর আমির হিসেবে ২০২৬–২৮ সেশনের জন্য পুনরায় নির্বাচিত হন ডা. শফিকুর রহমান। এর মাধ্যমে তিনি টানা তৃতীয়বারের মতো দলের সর্বোচ্চ নেতৃত্বের দায়িত্ব পালন করছেন।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. আওয়ামী লীগের অপতৎপরতায় সরকার মোটেও শঙ্কিত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. নিউইয়র্ক সফরে প্রধানমন্ত্রীর সঙ্গে যাচ্ছেন ৩৫ সফরসঙ্গী সদ্য. প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে আবারও আলোচনায় ঢাকা-দিল্লি সদ্য. প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের বৈঠক অনুষ্ঠিত সদ্য. নতুন ২ বিদ্যুৎ প্রকল্প অনুমোদন, উৎপাদন হবে ২৬৪০ মেগাওয়াট সদ্য. পল্লবীতে দাঁড়িয়ে থাকা বাসে আগুন সদ্য. অপ্রতিমের বাবাকে ফোন করে সমবেদনা জানালেন জামায়াত আমির সদ্য. অপ্রতিম হত্যায় ৪ জন গ্রেপ্তার, স্বীকারোক্তি মিলেছে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. মানবতাবিরোধী অপরাধে ইনুকে ১০ বছরের কারাদণ্ড দিয়ে পূর্ণাঙ্গ রায় প্রকাশ সদ্য. ভারতের কাছে ১১৪ রানে হেরে গেল বাংলাদেশ সদ্য. আওয়ামী লীগের অপতৎপরতায় সরকার মোটেও শঙ্কিত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. নিউইয়র্ক সফরে প্রধানমন্ত্রীর সঙ্গে যাচ্ছেন ৩৫ সফরসঙ্গী সদ্য. প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে আবারও আলোচনায় ঢাকা-দিল্লি সদ্য. প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের বৈঠক অনুষ্ঠিত সদ্য. নতুন ২ বিদ্যুৎ প্রকল্প অনুমোদন, উৎপাদন হবে ২৬৪০ মেগাওয়াট সদ্য. পল্লবীতে দাঁড়িয়ে থাকা বাসে আগুন সদ্য. অপ্রতিমের বাবাকে ফোন করে সমবেদনা জানালেন জামায়াত আমির সদ্য. অপ্রতিম হত্যায় ৪ জন গ্রেপ্তার, স্বীকারোক্তি মিলেছে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. মানবতাবিরোধী অপরাধে ইনুকে ১০ বছরের কারাদণ্ড দিয়ে পূর্ণাঙ্গ রায় প্রকাশ সদ্য. ভারতের কাছে ১১৪ রানে হেরে গেল বাংলাদেশ