কল্পনা করতে পারিনি জীবনে আর ভোট দিতে পারব: লুৎফুজ্জামান বাবর

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৯
'আমি কল্পনা করিনি জীবনে আবার ভোট দিতে পারব। আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া'- ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এভাবেই নিজের মনের ভাব প্রকাশ করলেন বিএনপি মনোনীত প্রার্থী ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে নেত্রকোনার মদন কোর্ট ভবন সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র থেকে ভোট প্রদান করেন তিনি।

বাবর ১৯৯১ সালে নেত্রকোনা-৪ (মদন, মোহনগঞ্জ ও খালিয়াজুরী) আসন থেকে প্রথমবার বিএনপির টিকিটে সংসদ সদস্য নির্বাচিত হন। ২০০১ সালে পুনরায় সংসদ সদস্য নির্বাচিত হয়ে বিএনপি-জামায়াত জোট সরকারের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। ওই সময় তিনি কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক হিসেবেও দায়িত্বে ছিলেন।

২০০৮ সালের সংসদ নির্বাচনে বাবরকে বিএনপি মনোনয়ন না দেয়ায় তিনি কারাগার থেকেও স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেন। এ ঘটনায় তাকে দল থেকে বহিষ্কার করা হয়। পরবর্তীতে বহিষ্কারাদেশ প্রত্যাহার হলেও বাবর কেন্দ্রীয় বা জেলা বিএনপির কোনো পদ পাননি।

এই আসনে এবার প্রতিদ্বন্দ্বিতা করছেন জামায়াতে ইসলামীর আল হেলাল তালুকদার, সিপিবির জলি তালুকদার, ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. মুখলেছুর রহমান এবং বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির চম্পা রানী সরকার। নেত্রকোনা-৪ আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৭৫ হাজার ৩১২ জন।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. আওয়ামী লীগের অপতৎপরতায় সরকার মোটেও শঙ্কিত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. নিউইয়র্ক সফরে প্রধানমন্ত্রীর সঙ্গে যাচ্ছেন ৩৫ সফরসঙ্গী সদ্য. প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে আবারও আলোচনায় ঢাকা-দিল্লি সদ্য. প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের বৈঠক অনুষ্ঠিত সদ্য. নতুন ২ বিদ্যুৎ প্রকল্প অনুমোদন, উৎপাদন হবে ২৬৪০ মেগাওয়াট সদ্য. পল্লবীতে দাঁড়িয়ে থাকা বাসে আগুন সদ্য. অপ্রতিমের বাবাকে ফোন করে সমবেদনা জানালেন জামায়াত আমির সদ্য. অপ্রতিম হত্যায় ৪ জন গ্রেপ্তার, স্বীকারোক্তি মিলেছে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. মানবতাবিরোধী অপরাধে ইনুকে ১০ বছরের কারাদণ্ড দিয়ে পূর্ণাঙ্গ রায় প্রকাশ সদ্য. ভারতের কাছে ১১৪ রানে হেরে গেল বাংলাদেশ সদ্য. আওয়ামী লীগের অপতৎপরতায় সরকার মোটেও শঙ্কিত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. নিউইয়র্ক সফরে প্রধানমন্ত্রীর সঙ্গে যাচ্ছেন ৩৫ সফরসঙ্গী সদ্য. প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে আবারও আলোচনায় ঢাকা-দিল্লি সদ্য. প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের বৈঠক অনুষ্ঠিত সদ্য. নতুন ২ বিদ্যুৎ প্রকল্প অনুমোদন, উৎপাদন হবে ২৬৪০ মেগাওয়াট সদ্য. পল্লবীতে দাঁড়িয়ে থাকা বাসে আগুন সদ্য. অপ্রতিমের বাবাকে ফোন করে সমবেদনা জানালেন জামায়াত আমির সদ্য. অপ্রতিম হত্যায় ৪ জন গ্রেপ্তার, স্বীকারোক্তি মিলেছে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. মানবতাবিরোধী অপরাধে ইনুকে ১০ বছরের কারাদণ্ড দিয়ে পূর্ণাঙ্গ রায় প্রকাশ সদ্য. ভারতের কাছে ১১৪ রানে হেরে গেল বাংলাদেশ