কেন্দ্রীয় শহীদ মিনারে প্রথমবারের মতো জামায়াত আমিরের শ্রদ্ধা

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৯
অমর একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী–এর আমির ডা. শফিকুর রহমান। এদিন প্রথমবারের মতো জামায়াতে ইসলামীর পক্ষ থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে আনুষ্ঠানিকভাবে শ্রদ্ধা জানানো হয়।

শনিবার (২১ ফেব্রুয়ারি) অমর একুশের প্রথম প্রহরে রাত ১২টা ২৩ মিনিটে তিনি কেন্দ্রীয় শহীদ মিনার–এর বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন। শ্রদ্ধা নিবেদনের সময় সংসদে বিরোধীদলের হুইপ নাহিদ ইসলাম, সংসদ সদস্য হাসনাত, এটিএম আজহারসহ জোটের অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।

পুষ্পস্তবক অর্পণের পর ডা. শফিকুর রহমানের নেতৃত্বে ১১ দলীয় জোটের সংসদ সদস্যরা ভাষা শহীদদের স্মরণে দোয়া ও মোনাজাতে অংশ নেন।

এর আগে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী তারেক রহমান।

এ ছাড়া বিচারপতি, নির্বাচন কমিশনার, মন্ত্রিপরিষদের সদস্য, বিভিন্ন বাহিনীর প্রধান, ঢাকা বিশ্ববিদ্যালয়–এর উপাচার্য, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদসহ নানা সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের নেতারাও শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেন।

অমর একুশে ফেব্রুয়ারি উপলক্ষে পুরো শহীদ মিনার এলাকা বর্ণিল সাজে সাজানো হয়। ভাষা শহীদদের স্মৃতির প্রতি সম্মান জানিয়ে বেদিসহ আশপাশের এলাকায় আলপনা আঁকা হয় এবং আবাসিক এলাকার দেয়ালে লেখা হয় বিখ্যাত কবি ও লেখকদের উক্তি।

নিরাপত্তার স্বার্থে পুরো এলাকাকে ক্লোজ সার্কিট ক্যামেরার আওতায় আনা হয় এবং ওয়াচ টাওয়ার স্থাপন করা হয়। সন্ধ্যা থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় নির্ধারিত রুটম্যাপ কার্যকর করা হয়।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. আওয়ামী লীগের অপতৎপরতায় সরকার মোটেও শঙ্কিত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. নিউইয়র্ক সফরে প্রধানমন্ত্রীর সঙ্গে যাচ্ছেন ৩৫ সফরসঙ্গী সদ্য. প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে আবারও আলোচনায় ঢাকা-দিল্লি সদ্য. প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের বৈঠক অনুষ্ঠিত সদ্য. নতুন ২ বিদ্যুৎ প্রকল্প অনুমোদন, উৎপাদন হবে ২৬৪০ মেগাওয়াট সদ্য. পল্লবীতে দাঁড়িয়ে থাকা বাসে আগুন সদ্য. অপ্রতিমের বাবাকে ফোন করে সমবেদনা জানালেন জামায়াত আমির সদ্য. অপ্রতিম হত্যায় ৪ জন গ্রেপ্তার, স্বীকারোক্তি মিলেছে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. মানবতাবিরোধী অপরাধে ইনুকে ১০ বছরের কারাদণ্ড দিয়ে পূর্ণাঙ্গ রায় প্রকাশ সদ্য. ভারতের কাছে ১১৪ রানে হেরে গেল বাংলাদেশ সদ্য. আওয়ামী লীগের অপতৎপরতায় সরকার মোটেও শঙ্কিত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. নিউইয়র্ক সফরে প্রধানমন্ত্রীর সঙ্গে যাচ্ছেন ৩৫ সফরসঙ্গী সদ্য. প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে আবারও আলোচনায় ঢাকা-দিল্লি সদ্য. প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের বৈঠক অনুষ্ঠিত সদ্য. নতুন ২ বিদ্যুৎ প্রকল্প অনুমোদন, উৎপাদন হবে ২৬৪০ মেগাওয়াট সদ্য. পল্লবীতে দাঁড়িয়ে থাকা বাসে আগুন সদ্য. অপ্রতিমের বাবাকে ফোন করে সমবেদনা জানালেন জামায়াত আমির সদ্য. অপ্রতিম হত্যায় ৪ জন গ্রেপ্তার, স্বীকারোক্তি মিলেছে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. মানবতাবিরোধী অপরাধে ইনুকে ১০ বছরের কারাদণ্ড দিয়ে পূর্ণাঙ্গ রায় প্রকাশ সদ্য. ভারতের কাছে ১১৪ রানে হেরে গেল বাংলাদেশ