আহসান এইচ মনসুরকে সরিয়ে লুটপাটের পথ উন্মুক্ত করল সরকার: এনসিপি আহ্বায়ক

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৯
আহসান এইচ মনসুরকে সরিয়ে আর্থিক খাতে লুটপাটের পথ উন্মুক্ত করা হয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেছেন, এর মাধ্যমে স্পষ্ট হয়েছে যে সরকার ব্যাংকিং সেক্টর ও আর্থিক খাতে ফ্যাসিবাদী আমলের মতো নতুন করে লুটপাটের বন্দোবস্ত করতে চায়।

বুধবার রাতে এক প্রেস বিজ্ঞপ্তিতে নাহিদ ইসলাম বলেন, গণঅভ্যুত্থানের পর ধ্বংসপ্রাপ্ত ব্যাংকিং সেক্টর ও আর্থিক খাতে শৃঙ্খলা ফেরাতে অন্তর্বর্তীকালীন সরকার দেশের অন্যতম অর্থনীতিবিদ আহসান এইচ মনসুরকে বাংলাদেশ ব্যাংক-এর গভর্নরের দায়িত্ব দেয়। দায়িত্ব গ্রহণের পর থেকেই তিনি আর্থিক খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনতে উল্লেখযোগ্য সাফল্য দেখান এবং ব্যাংকিং খাতে একাধিক সংস্কার কার্যকর করেন, যার ফলে খাতটি কিছুটা ঘুরে দাঁড়াতে সক্ষম হয়।

তিনি আরও বলেন, ফ্যাসিবাদী সরকারের আমলে পাচার হওয়া অর্থ ফেরত আনতে আহসান এইচ মনসুর দৃঢ় অবস্থান নেন। বিশ্বব্যাংকসহ আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠানের সঙ্গে সমন্বয় করে দেশের মানুষের কষ্টার্জিত অর্থ ফেরাতে তিনি সর্বোচ্চ চেষ্টা চালান। একই সঙ্গে আমদানি-রপ্তানির আড়ালে অর্থপাচার বন্ধের উদ্যোগ নেন।

নাহিদ ইসলামের ভাষ্য অনুযায়ী, বাংলাদেশ ব্যাংককে সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলে কেন্দ্রীয় ব্যাংকের স্বায়ত্তশাসন নিশ্চিত করার উদ্যোগও নেন আহসান এইচ মনসুর। এই উদ্যোগ বাস্তবায়িত হলে ব্যাংকিং সেক্টরে সরকারদলীয় ব্যবসায়ীদের নগ্ন হস্তক্ষেপ বন্ধ করা সম্ভব হতো। এসব সংস্কারের ফলে বিএনপি ও আওয়ামী লীগের সুবিধাভোগী গোষ্ঠীর লুটপাটের পথ সংকুচিত হয়, যা তাদের ক্ষুব্ধ করে তোলে।

তিনি বলেন, নির্বাচিত সরকার ক্ষমতা নেওয়ার পর কেন্দ্রীয় ব্যাংকে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা শুরু হয়। ব্যাংকের বিধি উপেক্ষা করে বিএনপি ও আওয়ামী লীগপন্থী কর্মকর্তারা হঠকারিতায় জড়ান। এর ধারাবাহিকতায় কেন্দ্রীয় ব্যাংকে একদিন নির্লজ্জ মব পরিস্থিতির সৃষ্টি হয় এবং গভর্নরের উপদেষ্টাকে শারীরিকভাবে হেনস্তা করে বের করে দেওয়া হয়।

নাহিদ ইসলাম অভিযোগ করেন, এই হামলার নেতৃত্ব দেন নওশাদ মোস্তফা, সারোয়ার, মাসুম বিল্লাহ ও গোলাম মোস্তফা শ্রাবণসহ কয়েকজন কর্মকর্তা। তাঁদের মধ্যে মাসুম বিল্লাহ ও গোলাম মোস্তফা শ্রাবণ আগে আওয়ামীপন্থী নীল দল থেকে নির্বাচন করে বাংলাদেশ ব্যাংকের ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছিলেন।

এসব কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে সরকার আহসান এইচ মনসুরকে অগণতান্ত্রিক ও ফ্যাসিবাদী কায়দায় দায়িত্ব থেকে সরিয়ে দেয় বলে অভিযোগ করেন নাহিদ ইসলাম। তাঁকে না জানিয়েই নতুন গভর্নর নিয়োগ দেওয়া হয়, যা তিনি অপমানজনক বলে উল্লেখ করেন। তাঁর মতে, এর মাধ্যমে সাম্প্রতিক ঘটনাগুলোর সঙ্গে সরকারের ঊর্ধ্বতন মহলের সম্পৃক্ততাও স্পষ্ট হয়েছে।

তিনি আরও বলেন, নজিরবিহীনভাবে একজন বিতর্কিত দলীয় ব্যবসায়ীকে নতুন গভর্নর করা হয়েছে, যিনি সাবেক ঋণখেলাপি। মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে তাঁর ৮৯ কোটি ২ লাখ টাকার ঋণ খেলাপি ছিল এবং গত বছরের জুনে বিশেষ বিবেচনায় ২ শতাংশ ডাউন পেমেন্ট দিয়ে ১০ বছরের জন্য তা পুনঃতপশিল করা হয়।

নাহিদ ইসলামের মতে, এ ধরনের অনৈতিক সুবিধাপ্রাপ্ত ব্যবসায়ীর হাতে দেশের সর্বোচ্চ ব্যাংক ও আর্থিক খাত নিরাপদ থাকবে—এ বিশ্বাস করার সুযোগ নেই। আহসান এইচ মনসুরকে সরিয়ে দেওয়ার মাধ্যমে সুবিধাভোগী গোষ্ঠীর বিদেশে অর্থ পাচারের পথ আবারও সুগম করা হয়েছে বলে তিনি মনে করেন।

শেষে তিনি সরকারের এই অগণতান্ত্রিক ও ফ্যাসিবাদী সিদ্ধান্তের প্রতিবাদ ও তীব্র নিন্দা জানান এবং দেশের অর্থনীতিকে রক্ষা করতে সৎ, দক্ষ ও অভিজ্ঞ অর্থনীতিবিদের হাতে কেন্দ্রীয় ব্যাংকের দায়িত্ব দেওয়ার দাবি জানান

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. দক্ষিণাঞ্চলের বিভিন্ন রুটে বাসভাড়া ৫০ টাকা বাড়ানোর সিদ্ধান্ত সদ্য. গাজী নজরুলের ৪ দিন ও স্ত্রীর ১ দিনের রিমান্ড মঞ্জুর সদ্য. বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম সদ্য. বিআরটিএতে বাস ভাড়া বাড়ানোর মিটিং চলছে সদ্য. স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে বিদায়ী চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ সদ্য. দুবাইয়ে শেখ আহমেদ বিন রশিদ আল মাকতুম আর নেই, ১০ দিনের রাষ্ট্রীয় শোক সদ্য. যুবলীগ হিসেবে আটক, বিজেপি পরিচয়ে মুক্তি সদ্য. ইতালির রোম বিমানবন্দরে মিন্টু-টুকুকে বিএনপি শাখার উষ্ণ অভ্যর্থনা সদ্য. জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করলেন প্রধানমন্ত্রী সদ্য. তেলের দাম বাড়ানোর প্রতিবাদে আজ মাঠে নামছে ইসলামী আন্দোলন সদ্য. দক্ষিণাঞ্চলের বিভিন্ন রুটে বাসভাড়া ৫০ টাকা বাড়ানোর সিদ্ধান্ত সদ্য. গাজী নজরুলের ৪ দিন ও স্ত্রীর ১ দিনের রিমান্ড মঞ্জুর সদ্য. বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম সদ্য. বিআরটিএতে বাস ভাড়া বাড়ানোর মিটিং চলছে সদ্য. স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে বিদায়ী চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ সদ্য. দুবাইয়ে শেখ আহমেদ বিন রশিদ আল মাকতুম আর নেই, ১০ দিনের রাষ্ট্রীয় শোক সদ্য. যুবলীগ হিসেবে আটক, বিজেপি পরিচয়ে মুক্তি সদ্য. ইতালির রোম বিমানবন্দরে মিন্টু-টুকুকে বিএনপি শাখার উষ্ণ অভ্যর্থনা সদ্য. জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করলেন প্রধানমন্ত্রী সদ্য. তেলের দাম বাড়ানোর প্রতিবাদে আজ মাঠে নামছে ইসলামী আন্দোলন