সংবিধান সংস্কার পরিষদের শপথ নেয়নি বিএনপি

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৯
সংবিধান সংস্কার পরিষদের শপথ অনুষ্ঠানে অংশ নেয়নি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সংসদ ভবনে নির্ধারিত শপথ অনুষ্ঠান শুরুর আগে দলটির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ সাংবাদিকদের জানান, দলীয়ভাবে তারা আজ সংবিধান সংস্কার পরিষদের শপথ নিচ্ছেন না। এ সময় সেখানে দলের চেয়ারম্যান তারেক রহমান-সহ নির্বাচনে জয়ী দলীয় সংসদ সদস্যরা উপস্থিত ছিলেন।

সালাহউদ্দিন আহমদ হাতে সাদা ও নীল রঙের দুটি ফরম তুলে ধরে বলেন, 'আমরা কেউ সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে নির্বাচিত হইনি এবং বর্তমান সংবিধানেও এ পরিষদের বিষয়ে কোনো বিধান নেই। গণভোটের রায়ের ভিত্তিতে সংবিধান সংস্কার পরিষদ গঠন করা হলে, তা আগে সংবিধানে অন্তর্ভুক্ত করতে হবে। পাশাপাশি পরিষদের সদস্যদের কে শপথ পড়াবেন, সে বিষয়েও সুস্পষ্ট সাংবিধানিক বিধান থাকতে হবে।'

তিনি আরও বলেন, 'এ ধরনের ফরম সংবিধানের তৃতীয় তফসিলে সংযোজন করতে হবে এবং তা সংসদে গৃহীত হওয়ার পরই শপথ গ্রহণের বিধান কার্যকর করা সম্ভব। আমরা সংবিধান মেনে চলেছি, ভবিষ্যতেও সংবিধান অনুযায়ী চলব।'

বিষয়টি দলীয় সিদ্ধান্ত জানিয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, 'চেয়ারম্যানের নির্দেশ ও তাঁর উপস্থিতিতেই এ সিদ্ধান্ত ঘোষণা করা হয়েছে।'

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. দক্ষিণাঞ্চলের বিভিন্ন রুটে বাসভাড়া ৫০ টাকা বাড়ানোর সিদ্ধান্ত সদ্য. গাজী নজরুলের ৪ দিন ও স্ত্রীর ১ দিনের রিমান্ড মঞ্জুর সদ্য. বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম সদ্য. বিআরটিএতে বাস ভাড়া বাড়ানোর মিটিং চলছে সদ্য. স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে বিদায়ী চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ সদ্য. দুবাইয়ে শেখ আহমেদ বিন রশিদ আল মাকতুম আর নেই, ১০ দিনের রাষ্ট্রীয় শোক সদ্য. যুবলীগ হিসেবে আটক, বিজেপি পরিচয়ে মুক্তি সদ্য. ইতালির রোম বিমানবন্দরে মিন্টু-টুকুকে বিএনপি শাখার উষ্ণ অভ্যর্থনা সদ্য. জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করলেন প্রধানমন্ত্রী সদ্য. তেলের দাম বাড়ানোর প্রতিবাদে আজ মাঠে নামছে ইসলামী আন্দোলন সদ্য. দক্ষিণাঞ্চলের বিভিন্ন রুটে বাসভাড়া ৫০ টাকা বাড়ানোর সিদ্ধান্ত সদ্য. গাজী নজরুলের ৪ দিন ও স্ত্রীর ১ দিনের রিমান্ড মঞ্জুর সদ্য. বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম সদ্য. বিআরটিএতে বাস ভাড়া বাড়ানোর মিটিং চলছে সদ্য. স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে বিদায়ী চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ সদ্য. দুবাইয়ে শেখ আহমেদ বিন রশিদ আল মাকতুম আর নেই, ১০ দিনের রাষ্ট্রীয় শোক সদ্য. যুবলীগ হিসেবে আটক, বিজেপি পরিচয়ে মুক্তি সদ্য. ইতালির রোম বিমানবন্দরে মিন্টু-টুকুকে বিএনপি শাখার উষ্ণ অভ্যর্থনা সদ্য. জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করলেন প্রধানমন্ত্রী সদ্য. তেলের দাম বাড়ানোর প্রতিবাদে আজ মাঠে নামছে ইসলামী আন্দোলন