দীর্ঘ দেড় দশক পর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দেড় শতাধিক আসনে বিজয়ী হয়ে সরকার গঠন নিশ্চিত করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
তবে এই নিরঙ্কুশ বিজয় অর্জন করলে কোনো বিজয় মিছিল করার নির্দেশ দিয়েছেন দলটির চেয়ারম্যান ও সম্ভাব্য প্রধানমন্ত্রী তারেক রহমান।
এই বিজয় উপলক্ষে শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সারা দেশে মসজিদ, মন্দির ও গির্জায় প্রার্থনা কর্মসূচি দিয়েছেন তারেক রহমান।
শুক্রবার গভীর রাতে গুলশান কার্যালয়ে তার এ সিদ্ধান্তের কথা এক বিবৃতিতে জানান তার প্রেস সচিব সালেহ শিবলী।
বিবৃতিতে তারেক রহমান বলেন, ‘জনগণের রায় উদযাপনের সর্বোত্তম উপায় হলো আল্লাহর দরবারে শুকরিয়া আদায় এবং দেশের শান্তি-শৃঙ্খলা বজায় রাখা।’
তিনি আরও বলেন, ‘এ বিজয় কোনো দলের একার নয়; এটি দেশের গণতন্ত্রকামী মানুষের বিজয়। তাই অহেতুক শোভাযাত্রা বা মিছিল না করে আমরা সংযম দেখাব।’
এদিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সবশেষ প্রাপ্ত বেসরকারি ফলাফল অনুযায়ী, বিএনপি জোট এগিয়ে আছে। দ্বিতীয় অবস্থানে জামায়াত জোট।
এখন পর্যন্ত বেসরকারিভাবে ২২৮টি আসনে ফলাফল ঘোষণা করা হয়েছে।