রোববার (২২ ফেব্রুয়ারি) রাতে নিজের ফেসবুক পেজে এক পোস্টে এ কথা জানান তিনি।
তিনি আরও লেখেন, ‘পাটওয়ারি ভাই আমার কাছে শিখতে আগ্রহী ছিলেন। তাই আমি এনসিপির ছোট ভাই-বোনদের জন্য ফ্রি কোর্সের প্রস্তাব দিয়েছি। তিনি তার ব্যবস্থা করবেন বলে আশ্বাস দিয়েছেন। যারা ফিল্ড পলিটিক্সে ও গণজাগরণের মাধ্যমে রাজনীতিতে সম্পৃক্ত, তাদের অভিজ্ঞতা এবং আন্তর্জাতিক ইনস্টিটিউট থেকে অর্জিত আমার জ্ঞান একত্র করলে সত্যিই স্বাধীন ও সম্মানিত বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।’
তিনি বিএনপি সহ অন্যান্য দলীয় প্রসঙ্গে বলেন, ‘আমার ছোট ভাই পাটুয়ারির প্রতি অনেক স্নেহ আছে। যদি তার জয়ে জামাত ক্ষমতায় আসার সুযোগ না থাকত, তাহলে আমি নিজের প্রচারণা ও পোলিং এজেন্ট সরিয়ে বিএনপিকে এগিয়ে দিতাম। নারীর নেতৃত্বকে অবমূল্যায়নকারী কোনো দলকে ক্ষমতায় চাই না। ভবিষ্যতে আদর্শের পরিবর্তন হলে তা ভিন্ন বিষয়।’
শেষে মেঘনা আলম বলেন, ‘আমি বিভেদ ও শত্রুতার রাজনীতি চাই না। আল্লাহ আমাদের নিরাপদ রাখুক, যারা দেশের পরিবর্তনের প্রতিজ্ঞা করেছেন তাদের নিয়ত অটুট রাখুক এবং সকল রাজনীতিবিদদের সম্প্রীতি ও ঐক্যের বন্ধনে আবদ্ধ রাখুক। আমিন।’