বিএনপি সরকারের প্রথম মন্ত্রিসভা বৈঠকে তিন অগ্রাধিকার নির্ধারণ

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৯
প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন নতুন মন্ত্রিসভার সদস্য ও উপদেষ্টাদের নিয়ে মন্ত্রিসভার প্রথম বৈঠক আজ বুধবার (১৮ ফেব্রুয়ারি) বাংলাদেশ সচিবালয়ে অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে নতুন সরকারের পক্ষ থেকে প্রাথমিকভাবে তিনটি অগ্রাধিকার নির্ধারণ করে সেগুলো বাস্তবায়নের সিদ্ধান্ত নেওয়া হয়।

নির্ধারিত তিন অগ্রাধিকার হলো—দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখা, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি এবং বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখা।

এর আগে গতকাল মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে নতুন মন্ত্রিসভার সদস্যরা শপথ নেন। প্রধানমন্ত্রী তারেক রহমান ছাড়াও নতুন মন্ত্রিসভায় ২৫ জন মন্ত্রী ও ২৪ জন প্রতিমন্ত্রী রয়েছেন। রুলস অব বিজনেস অনুযায়ী প্রধানমন্ত্রী মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের মন্ত্রণালয় বা বিভাগের দায়িত্ব বণ্টন করেন। এ ছাড়া মন্ত্রী ও প্রতিমন্ত্রীর পদমর্যাদায় ১০ জন উপদেষ্টা নিয়োগ দেওয়া হয়।

দায়িত্ব গ্রহণের প্রথম দিনে প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার সদস্যরা সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেন। পরে তাঁরা সচিবালয়ে আসেন। বেলা ৩টার দিকে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে নতুন মন্ত্রিসভার সদস্য ও উপদেষ্টাদের নিয়ে বৈঠক শুরু হয়। এরপর সচিবদের সঙ্গে আলাদা বৈঠক করেন প্রধানমন্ত্রী।

বৈঠক শেষে সাংবাদিকদের সিদ্ধান্ত ও আলোচনার বিষয়গুলো জানান নতুন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এবং তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন।

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, প্রথা অনুযায়ী সরকারের প্রথম দিনেই মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়। এতে মন্ত্রিসভার সব সদস্য ও উপদেষ্টারা উপস্থিত ছিলেন। বৈঠকে প্রধানমন্ত্রী মন্ত্রী ও উপদেষ্টাদের কিছু অনুশাসন দেন। সরকার ১৮০ দিনের একটি অগ্রাধিকার কর্মসূচি নির্ধারণ করছে, যা পরে জানানো হবে।

তিনি আরও বলেন, সরকারের প্রাথমিক অগ্রাধিকার হিসেবে দ্রব্যমূল্য ও সরবরাহ ব্যবস্থা নিয়ন্ত্রণে রাখা, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং বিদ্যুৎ ও জ্বালানি খাতে যেন কোনো সমস্যা না হয়—সেদিকে বিশেষভাবে নজর দেওয়া হচ্ছে।

তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, পবিত্র রমজানকে সামনে রেখে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলা পরিস্থিতিকে মানুষের সহনীয় পর্যায়ে রাখা এবং বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক রাখা—বিশেষ করে তারাবিহ ও ইফতারের সময়—এই তিন বিষয়ই এখন সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার।

এগুলো বাস্তবায়নে সংশ্লিষ্ট মন্ত্রীরা দু-এক দিনের মধ্যে কর্মপরিকল্পনা প্রধানমন্ত্রীর কাছে জমা দেবেন। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

‘মেধার ভিত্তিতে সবাইকে যাচাই’

মন্ত্রিসভার বৈঠকের পর নতুন প্রধানমন্ত্রী সরকারের সব সচিবের সঙ্গে বৈঠক করেন। এ প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, প্রধানমন্ত্রী সচিবদের জানিয়েছেন—জনগণ বিএনপির নির্বাচনী ইশতেহারের ভিত্তিতেই রায় দিয়েছেন। তাই সংবিধান ও আইন অনুযায়ী ওই ইশতেহারের প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নে সচিবদের আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানানো হয়েছে।

তিনি বলেন, ‘কে কোন অ্যাফিলিয়েশনের, তা দেখা হবে না। সবাইকে মেধার ভিত্তিতে যাচাই করা হবে।’

ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমেদ বলেন, জনগণ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ইশতেহার দেখে রায় দিয়েছেন। সেই ইশতেহার বাস্তবায়নে সব সচিবের মেধা ও পেশাদারত্ব কাজে লাগিয়ে কাজ করাই দেশের জন্য মঙ্গলজনক হবে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. দূরপাল্লায় ২০ পয়সা ও শহরে ১৮ পয়সা কি.মি বাসভাড়া বাড়ানোর প্রস্তাব সদ্য. গাজী নজরুলের ৪ দিন ও স্ত্রীর ১ দিনের রিমান্ড মঞ্জুর সদ্য. বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম সদ্য. দক্ষিণাঞ্চলের বিভিন্ন রুটে বাসভাড়া ৫০ টাকা বাড়ানোর সিদ্ধান্ত সদ্য. বিআরটিএতে বাস ভাড়া বাড়ানোর মিটিং চলছে সদ্য. স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে বিদায়ী চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ সদ্য. দুবাইয়ে শেখ আহমেদ বিন রশিদ আল মাকতুম আর নেই, ১০ দিনের রাষ্ট্রীয় শোক সদ্য. যুবলীগ হিসেবে আটক, বিজেপি পরিচয়ে মুক্তি সদ্য. ইতালির রোম বিমানবন্দরে মিন্টু-টুকুকে বিএনপি শাখার উষ্ণ অভ্যর্থনা সদ্য. জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করলেন প্রধানমন্ত্রী সদ্য. দূরপাল্লায় ২০ পয়সা ও শহরে ১৮ পয়সা কি.মি বাসভাড়া বাড়ানোর প্রস্তাব সদ্য. গাজী নজরুলের ৪ দিন ও স্ত্রীর ১ দিনের রিমান্ড মঞ্জুর সদ্য. বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম সদ্য. দক্ষিণাঞ্চলের বিভিন্ন রুটে বাসভাড়া ৫০ টাকা বাড়ানোর সিদ্ধান্ত সদ্য. বিআরটিএতে বাস ভাড়া বাড়ানোর মিটিং চলছে সদ্য. স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে বিদায়ী চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ সদ্য. দুবাইয়ে শেখ আহমেদ বিন রশিদ আল মাকতুম আর নেই, ১০ দিনের রাষ্ট্রীয় শোক সদ্য. যুবলীগ হিসেবে আটক, বিজেপি পরিচয়ে মুক্তি সদ্য. ইতালির রোম বিমানবন্দরে মিন্টু-টুকুকে বিএনপি শাখার উষ্ণ অভ্যর্থনা সদ্য. জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করলেন প্রধানমন্ত্রী