সঠিক নেতৃত্ব বেছে নিতে হবে ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায়: কর্নেল অলি আহমদ

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৮

এলডিপির চেয়ারম্যান কর্নেল (অব.) ড. অলি আহমেদ বীর বিক্রম বলেছেন, আল্লাহ তায়ালা জনগণকে নেতা নির্বাচনের ক্ষমতা দিয়েছেন। জনগণ যদি অসৎ নেতৃত্ব বেছে নেয়, তাহলে তার খেসারত পাঁচ বছর ধরে দিতে হয়। তাই মানবতা ও ন্যায়ভিত্তিক সমাজ গড়তে সঠিক নেতৃত্ব নির্বাচন করা অত্যন্ত জরুরি। তিনি বলেন, সিঙ্গাপুরের মতো একটি বাণিজ্যিক কেন্দ্র গড়ে তুলতে হলে ঈমানদার, সৎ ও দেশপ্রেমিক নেতৃত্বের বিকল্প নেই। দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তা নিশ্চিত করা এবং মহেশখালী, কুতুবদিয়া ও মাতারবাড়ির স্বার্থ রক্ষায় ১১ দলীয় জোটকে বিজয়ী করতে হবে।

শনিবার কক্সবাজারের মহেশখালী উপজেলার হোয়ানকের টাইমবাজারে আয়োজিত এক পথসভায় তিনি এসব কথা বলেন।

ড. অলি আহমেদ বলেন, প্রকৃত ধার্মিকদের হাতে কখনো কোনো অমুসলিম নির্যাতিত হয় না। মুসলমান হিসেবে হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান সবাইকে নিয়ে শান্তিপূর্ণ সহাবস্থানে বিশ্বাস করা আমাদের ধর্মীয় শিক্ষা। তিনি আরও বলেন, বৈজ্ঞানিক যুগে এগিয়ে যেতে হলে প্রবীণদের অভিজ্ঞতা ও যুবকদের দক্ষতার সমন্বয়ে একটি মানবিক বাংলাদেশ গড়ে তুলতে হবে।

সভায় ১১ দলীয় জোটের প্রার্থী ও জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ বলেন, ইসলাম অমুসলিমদের পূর্ণ নাগরিক অধিকার নিশ্চিত করেছে। নবীজি (সা.)-এর শাসনামলে ইহুদি ও খ্রিস্টানরা নিরাপত্তা ও মর্যাদার সঙ্গে বসবাস করেছে, যা ইসলামের প্রকৃত শিক্ষা। তিনি বলেন, ফোর পিলার ডেভেলপমেন্ট স্ট্র্যাটেজির আওতায় মহেশখালী বাংলাদেশের অর্থনীতির গুরুত্বপূর্ণ কেন্দ্রে পরিণত হতে যাচ্ছে। মিডার মাস্টারপ্ল্যান বাস্তবায়নের পাশাপাশি এখানে দেশের একমাত্র গভীর সমুদ্রবন্দর গড়ে উঠবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

ড. হামিদুর রহমান আযাদ বলেন, এই গভীর সমুদ্রবন্দর বাস্তবায়িত হলে কম খরচে ও স্বল্প সময়ে পণ্য জনগণের কাছে পৌঁছানো সম্ভব হবে। এর ফলে নিত্যপণ্যের দাম কমবে এবং মানুষের জীবনমানের উন্নতি ঘটবে। তিনি আরও বলেন, মাতারবাড়ির গভীর সমুদ্রবন্দর প্রতিবেশী দেশগুলোর জন্য ট্রানশিপমেন্ট পোর্ট হিসেবে ব্যবহৃত হলে বৈদেশিক মুদ্রা অর্জনের পাশাপাশি বাংলাদেশের আঞ্চলিক প্রভাবও বৃদ্ধি পাবে।

তিনি বলেন, সৎ নেতৃত্ব থাকলে জনগণের ভাগ্যের পরিবর্তন হয়, আর দুর্নীতিবাজ নেতৃত্ব মানুষের দুর্ভোগ বাড়ায়, যার উদাহরণ নিকট অতীতেই দেখা গেছে। মহেশখালীর সব মেগা প্রকল্প পরিবেশবান্ধব পদ্ধতিতে বাস্তবায়নের ওপর তিনি জোর দেন এবং পরিবেশ ধ্বংসকারী কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র আর হতে দেওয়া হবে না বলে মন্তব্য করেন।

তিনি জানান, ফোর পিলার ডেভেলপমেন্ট স্ট্র্যাটেজির অংশ হিসেবে মহেশখালীতে শিল্পাঞ্চল গড়ে উঠবে এবং প্রায় ২৫ লাখ কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। তবে দুঃখজনকভাবে স্থানীয় জনগণ উচ্ছেদ হলেও নিজ ভূমিতে গড়ে ওঠা প্রকল্পে তারা চাকরির সুযোগ পাচ্ছে না বলে তিনি অভিযোগ করেন। এ বিষয়ে তিনি মিডার চেয়ারম্যানকে স্পষ্টভাবে স্থানীয় জনগণকে অগ্রাধিকারভিত্তিতে নিয়োগ দেওয়ার দাবি জানিয়েছেন।

ড. হামিদুর রহমান আযাদ আরও বলেন, এজন্য এলাকায় পলিটেকনিক ইনস্টিটিউট, টেকনিক্যাল কলেজ ও ইঞ্জিনিয়ারিং কলেজ স্থাপন করা হবে, যাতে এখানকার তরুণরা দেশ ও দেশের বাইরে সম্মানজনক কর্মসংস্থানের সুযোগ পায়। পাশাপাশি কক্সবাজারে একটি পূর্ণাঙ্গ পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার কথাও তিনি উল্লেখ করেন, যেখানে সাধারণ শিক্ষার পাশাপাশি কারিগরি শিক্ষার ওপর গুরুত্ব দেওয়া হবে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. দূরপাল্লায় ২০ পয়সা ও শহরে ১৮ পয়সা কি.মি বাসভাড়া বাড়ানোর প্রস্তাব সদ্য. গাজী নজরুলের ৪ দিন ও স্ত্রীর ১ দিনের রিমান্ড মঞ্জুর সদ্য. বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম সদ্য. দক্ষিণাঞ্চলের বিভিন্ন রুটে বাসভাড়া ৫০ টাকা বাড়ানোর সিদ্ধান্ত সদ্য. বিআরটিএতে বাস ভাড়া বাড়ানোর মিটিং চলছে সদ্য. ‘শুধু সার চেয়েছিল, এখন ঘরছাড়া’, গ্রেপ্তার আতঙ্কে কুড়িগ্রামের কৃষকেরা সদ্য. ঠাকুরগাঁওয়ে মিড ডে মিলের দুধ খেয়ে হাসপাতালে ৩৫ শিক্ষার্থী সদ্য. স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে বিদায়ী চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ সদ্য. দুবাইয়ে শেখ আহমেদ বিন রশিদ আল মাকতুম আর নেই, ১০ দিনের রাষ্ট্রীয় শোক সদ্য. যুবলীগ হিসেবে আটক, বিজেপি পরিচয়ে মুক্তি সদ্য. দূরপাল্লায় ২০ পয়সা ও শহরে ১৮ পয়সা কি.মি বাসভাড়া বাড়ানোর প্রস্তাব সদ্য. গাজী নজরুলের ৪ দিন ও স্ত্রীর ১ দিনের রিমান্ড মঞ্জুর সদ্য. বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম সদ্য. দক্ষিণাঞ্চলের বিভিন্ন রুটে বাসভাড়া ৫০ টাকা বাড়ানোর সিদ্ধান্ত সদ্য. বিআরটিএতে বাস ভাড়া বাড়ানোর মিটিং চলছে সদ্য. ‘শুধু সার চেয়েছিল, এখন ঘরছাড়া’, গ্রেপ্তার আতঙ্কে কুড়িগ্রামের কৃষকেরা সদ্য. ঠাকুরগাঁওয়ে মিড ডে মিলের দুধ খেয়ে হাসপাতালে ৩৫ শিক্ষার্থী সদ্য. স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে বিদায়ী চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ সদ্য. দুবাইয়ে শেখ আহমেদ বিন রশিদ আল মাকতুম আর নেই, ১০ দিনের রাষ্ট্রীয় শোক সদ্য. যুবলীগ হিসেবে আটক, বিজেপি পরিচয়ে মুক্তি