দলীয় কর্মসূচি অনুযায়ী, আজ দুপুর ২টায় ঢাকা-১৭ আসনে নিজ নির্বাচনী এলাকা ইসিবি চত্বরে প্রথম জনসভায় বক্তব্য রাখবেন তারেক রহমান। এরপর ঢাকা-১৬ আসনের পল্লবী ২ নম্বর ওয়ার্ডের লাল মাঠে দুপুর ২টা ৪০ মিনিটে দ্বিতীয় জনসভা অনুষ্ঠিত হবে।
পরবর্তীতে ঢাকা-১৫ আসনে মিরপুর-১০ গোলচত্বর সংলগ্ন সেনপাড়া আদর্শ সরকারি উচ্চবিদ্যালয় মাঠে বিকেল ৩টা ৩০ মিনিটে, ঢাকা-১৪ আসনে ন্যাশনাল বাংলা উচ্চবিদ্যালয় গেট এলাকায় বিকেল ৪টা ২০ মিনিটে এবং ঢাকা-১৩ আসনে শ্যামলী সিনেমা হলের পশ্চিম পাশে শ্যামলী ক্লাব মাঠে বিকেল ৫টা ১০ মিনিটে জনসভায় বক্তব্য দেবেন তিনি।
দিনের শেষ জনসভাটি অনুষ্ঠিত হবে ঢাকা-১১ আসনের বাড্ডার সাঁতারকুল এলাকায় অবস্থিত সানভ্যালি মাঠে, যেখানে সন্ধ্যা ৬টায় বক্তব্য রাখবেন তারেক রহমান।
গতকাল শনিবার (৭ ফেব্রুয়ারি) গুলশানে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচির কথা জানান নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ও তারেক রহমানের উপদেষ্টা মাহদী আমিন।