নির্বাচনী গণসংযোগে বাধার অভিযোগ নাসীরুদ্দীন পাটওয়ারীর

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৮
ঢাকা–৮ আসনে নির্বাচনী প্রচারণা চালাতে গিয়ে বাধার মুখে পড়ার অভিযোগ করেছেন সংসদ সদস্য পদপ্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। যুবদলের কয়েকজন নেতা পরিকল্পিতভাবে এ বাধা সৃষ্টি করেছেন বলে দাবি করেছেন তিনি।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ অভিযোগ করেন তিনি।

পোস্টে নাসীরুদ্দীন পাটওয়ারী উল্লেখ করেন, পূর্বনির্ধারিত কর্মসূচি অনুযায়ী এদিন মালিবাগ কাঁচাবাজার এলাকায় তাঁদের নির্বাচনী গণসংযোগ অনুষ্ঠিত হয়। এ সময় শাহজাহানপুর থানা যুবদলের সদস্য সচিব সাইদুর রহমান রিপন এবং ১২ নম্বর ওয়ার্ড যুবদলের আহ্বায়ক নাসিম রহমান তাঁদের প্রচারণায় বাধা দেন বলে অভিযোগ করেন তিনি।

নাসীরুদ্দীন পাটওয়ারী জানান, 'অভিযুক্তরা জানায় এলাকাটি ‘২০০ বছরের মির্জা আব্বাসের এলাকা’, এবং সেই অজুহাতে গণসংযোগে বাধা সৃষ্টি করা হয়।'

পোস্টে তিনি ঢাকা–৮ আসনের ভোটারদের উদ্দেশে বলেন, 'এই দম্ভ ও জুলুমের জবাব আগামী ১২ তারিখে ব্যালটের মাধ্যমে জনগণই দেবেন। বিষয়টি জনগণের বিচারালয়ের ওপর ছেড়ে দিলাম।'

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়: গুতেরেস সদ্য. জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিলেন প্রধানমন্ত্রী সদ্য. ১০০০ টাকার নোট বাতিল চেয়ে আইনি নোটিশ সদ্য. নাশকতা দমনে ব্যর্থতা ঢাকতে বিএনপি নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্য বিকৃত করছে: এনসিপি সদ্য. বাংলাদেশের সঙ্গে কেমন সম্পর্ক চায় ভারত, জানালেন জয়সওয়াল সদ্য. প্রাথমিকে ১৪ হাজার সহকারী শিক্ষক নিয়োগ চূড়ান্ত, যোগদান ১ অক্টোবর সদ্য. বিএনপিতে সুবিধাবাদীদের দাপট, হতাশ ত্যাগী নেতাকর্মীরা সদ্য. সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা সদ্য. বিশ্বমঞ্চে দেশের জনগণের অধিকার ও উন্নয়নের বার্তা দেবেন প্রধানমন্ত্রী সদ্য. কয়েক দফা কমার পর বিশ্ববাজারে আবার বাড়ল তেলের দাম সদ্য. পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়: গুতেরেস সদ্য. জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিলেন প্রধানমন্ত্রী সদ্য. ১০০০ টাকার নোট বাতিল চেয়ে আইনি নোটিশ সদ্য. নাশকতা দমনে ব্যর্থতা ঢাকতে বিএনপি নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্য বিকৃত করছে: এনসিপি সদ্য. বাংলাদেশের সঙ্গে কেমন সম্পর্ক চায় ভারত, জানালেন জয়সওয়াল সদ্য. প্রাথমিকে ১৪ হাজার সহকারী শিক্ষক নিয়োগ চূড়ান্ত, যোগদান ১ অক্টোবর সদ্য. বিএনপিতে সুবিধাবাদীদের দাপট, হতাশ ত্যাগী নেতাকর্মীরা সদ্য. সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা সদ্য. বিশ্বমঞ্চে দেশের জনগণের অধিকার ও উন্নয়নের বার্তা দেবেন প্রধানমন্ত্রী সদ্য. কয়েক দফা কমার পর বিশ্ববাজারে আবার বাড়ল তেলের দাম