১২ আসনে প্রার্থী ঘোষণা করল নাগরিক ঐক্য

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৮

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ১২টি সংসদীয় আসনে প্রার্থী ঘোষণা করেছে নাগরিক ঐক্য। সোমবার (১৯ জানুয়ারি) বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলটির সভাপতি মাহমুদুর রহমান মান্না এসব আসনের প্রার্থীদের নাম ঘোষণা করেন।

সংবাদ সম্মেলনে জানানো হয়, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না ঢাকা-১৮ ও বগুড়া-২ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন। প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ মোফাখখারুল ইসলাম রংপুর-৫, যুগ্ম সাধারণ সম্পাদক কবির হোসেন জামালপুর-৪ এবং আরেক যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুস সাকিব সিরাজগঞ্জ-১ আসনে নির্বাচন করবেন।

এ ছাড়া দলের অর্থ সম্পাদক শাহনাজ রানু পাবনা-৬, কেন্দ্রীয় কমিটির সদস্য স্বপন মজুমদার চট্টগ্রাম-৯, অধ্যাপক এনামুল হক চাঁদপুর-২, অবসরপ্রাপ্ত মেজর আব্দুল সালাম কুড়িগ্রাম-২, ডা. শামসুল আলম রাজশাহী-২ এবং মোহাম্মদ রেজাউল করিম লক্ষ্মীপুর-২ আসনে প্রার্থী হয়েছেন।

সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, জয়পুরহাট-২ আসনে নাগরিক ঐক্যের আরও একজন প্রার্থী নির্বাচনে অংশ নেবেন। তবে তিনি এখনো নির্বাচন কমিশনে মনোনয়নপত্র জমা দেওয়ার প্রক্রিয়া সম্পন্ন করেননি।

এ সময় মাহমুদুর রহমান মান্না বলেন, মতপ্রকাশের স্বাধীনতা বহু রক্তের বিনিময়ে অর্জিত হয়েছে এবং এই অধিকার কোনোভাবেই সংকুচিত হতে দেওয়া যাবে না। জনগণের ব্যাপক অংশগ্রহণ ও গণতান্ত্রিক শপথের মধ্য দিয়েই আগামী দিনের সংস্কার কার্যক্রম আরও এগিয়ে যাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

তিনি বলেন, রাজনৈতিক দলগুলোর লক্ষ্য অনেকাংশে এক হলেও বিভিন্ন বিষয়ে মতপার্থক্য রয়েছে। শুরু থেকেই নাগরিক ঐক্য বলে আসছে—যে ঐক্যের ভিত্তিতে স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন হয়েছিল, সেই ঐক্য নির্বাচন পর্যন্ত বহাল থাকবে না। নির্বাচনে প্রত্যেক দল নিজ নিজ এজেন্ডা ও কর্মসূচি নিয়ে জনগণের সামনে যাবে।

নাগরিক ঐক্যের সভাপতি জানান, দলের নির্বাচনি ইশতেহার খুব শিগগিরই ঘোষণা করা হবে। সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়নে দলটি একমত এবং এ বিষয়ে পূর্ণ সহযোগিতা ও সক্রিয় অংশগ্রহণ করবে। একই সঙ্গে অর্থনৈতিক উন্নয়ন ও জনগণের কল্যাণমূলক বিষয়গুলো আরও জোরালোভাবে সামনে আনার প্রয়োজন রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, একটি কল্যাণ রাষ্ট্র গড়ার লক্ষ্য নিয়েই নাগরিক ঐক্য কাজ করছে এবং সেই লক্ষ্য বাস্তবায়নে প্রয়োজনীয় কর্মসূচি প্রণয়ন করা হয়েছে। আগামী ২০ জানুয়ারি প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রস্তুত করা হবে, যার অংশ হিসেবে আজ ১২ জন প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. দূরপাল্লায় ২০ পয়সা ও শহরে ১৮ পয়সা কি.মি বাসভাড়া বাড়ানোর প্রস্তাব সদ্য. গাজী নজরুলের ৪ দিন ও স্ত্রীর ১ দিনের রিমান্ড মঞ্জুর সদ্য. বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম সদ্য. দক্ষিণাঞ্চলের বিভিন্ন রুটে বাসভাড়া ৫০ টাকা বাড়ানোর সিদ্ধান্ত সদ্য. বিআরটিএতে বাস ভাড়া বাড়ানোর মিটিং চলছে সদ্য. ‘শুধু সার চেয়েছিল, এখন ঘরছাড়া’, গ্রেপ্তার আতঙ্কে কুড়িগ্রামের কৃষকেরা সদ্য. গুলশানে নতুন ডিসি, খিলগাঁওয়ে নতুন ওসি পদায়ন সদ্য. ঠাকুরগাঁওয়ে মিড ডে মিলের দুধ খেয়ে হাসপাতালে ৩৫ শিক্ষার্থী সদ্য. স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে বিদায়ী চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ সদ্য. দুবাইয়ে শেখ আহমেদ বিন রশিদ আল মাকতুম আর নেই, ১০ দিনের রাষ্ট্রীয় শোক সদ্য. দূরপাল্লায় ২০ পয়সা ও শহরে ১৮ পয়সা কি.মি বাসভাড়া বাড়ানোর প্রস্তাব সদ্য. গাজী নজরুলের ৪ দিন ও স্ত্রীর ১ দিনের রিমান্ড মঞ্জুর সদ্য. বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম সদ্য. দক্ষিণাঞ্চলের বিভিন্ন রুটে বাসভাড়া ৫০ টাকা বাড়ানোর সিদ্ধান্ত সদ্য. বিআরটিএতে বাস ভাড়া বাড়ানোর মিটিং চলছে সদ্য. ‘শুধু সার চেয়েছিল, এখন ঘরছাড়া’, গ্রেপ্তার আতঙ্কে কুড়িগ্রামের কৃষকেরা সদ্য. গুলশানে নতুন ডিসি, খিলগাঁওয়ে নতুন ওসি পদায়ন সদ্য. ঠাকুরগাঁওয়ে মিড ডে মিলের দুধ খেয়ে হাসপাতালে ৩৫ শিক্ষার্থী সদ্য. স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে বিদায়ী চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ সদ্য. দুবাইয়ে শেখ আহমেদ বিন রশিদ আল মাকতুম আর নেই, ১০ দিনের রাষ্ট্রীয় শোক