এনসিপির ১৩ নেতার পদত্যাগ

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৮
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগমুহূর্তে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) হবিগঞ্জ জেলা কমিটির আহ্বায়ক কমিটির ১৩ নেতা স্বেচ্ছায় পদত্যাগ করেছেন।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন এনসিপির হবিগঞ্জ জেলা কমিটির সদস্য সচিব মাহবুবুল বারী চৌধুরী।

তিনি জানান, পদত্যাগকারী নেতারা কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক ও সদস্য সচিব বরাবর লিখিত পদত্যাগপত্র পাঠিয়েছেন।

এর আগে, বুধবার রাত সাড়ে ১২টার দিকে হবিগঞ্জ শহরের বেবিস্ট্যান্ড এলাকায় এনসিপির একাংশের অস্থায়ী কার্যালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে তারা পদত্যাগের ঘোষণা দেন।

পদত্যাগকারীরা হলেন: জেলা কমিটির যুগ্ম আহ্বায়ক মো. নুরুল হক টিপু, যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আব্দুল ওয়াহিদ মনির, সিনিয়র যুগ্ম সদস্য সচিব পলাশ মাহমুদ, যুগ্ম সদস্য সচিব সিরাজুল হক সজিব, শেখ রুবেল আহমেদ, সালাম আহসান ও সনজয় দাস, পাশাপাশি সদস্য মো. হারুন মিয়া, কামাল উদ্দিন আহমেদ, মো. জসিম উদ্দিন, মো. জাহিদ মিয়া, শফিউল আলম খান ও সোফায়েল আহমেদ।

মাহবুবুল বারী চৌধুরী বলেন, 'আমরা তাদের পদত্যাগপত্র পেয়েছি। বিষয়টি কেন্দ্রীয় কমিটিতে পাঠানো হবে। কেন্দ্রীয় কমিটি যে সিদ্ধান্ত দেবে, সেটিই চূড়ান্ত বলে গণ্য হবে।'

পদত্যাগপত্রে নেতারা উল্লেখ করেন, দলের বিভিন্ন সিদ্ধান্ত ও দলীয় নির্বাচনে মধ্যমপন্থা অবলম্বনসহ একাধিক বিষয়ে তারা একমত হতে পারেননি। এসব কারণেই তারা স্বেচ্ছায় দল থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়: গুতেরেস সদ্য. জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিলেন প্রধানমন্ত্রী সদ্য. ১০০০ টাকার নোট বাতিল চেয়ে আইনি নোটিশ সদ্য. নাশকতা দমনে ব্যর্থতা ঢাকতে বিএনপি নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্য বিকৃত করছে: এনসিপি সদ্য. বাংলাদেশের সঙ্গে কেমন সম্পর্ক চায় ভারত, জানালেন জয়সওয়াল সদ্য. প্রাথমিকে ১৪ হাজার সহকারী শিক্ষক নিয়োগ চূড়ান্ত, যোগদান ১ অক্টোবর সদ্য. বিএনপিতে সুবিধাবাদীদের দাপট, হতাশ ত্যাগী নেতাকর্মীরা সদ্য. সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা সদ্য. বিশ্বমঞ্চে দেশের জনগণের অধিকার ও উন্নয়নের বার্তা দেবেন প্রধানমন্ত্রী সদ্য. কয়েক দফা কমার পর বিশ্ববাজারে আবার বাড়ল তেলের দাম সদ্য. পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়: গুতেরেস সদ্য. জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিলেন প্রধানমন্ত্রী সদ্য. ১০০০ টাকার নোট বাতিল চেয়ে আইনি নোটিশ সদ্য. নাশকতা দমনে ব্যর্থতা ঢাকতে বিএনপি নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্য বিকৃত করছে: এনসিপি সদ্য. বাংলাদেশের সঙ্গে কেমন সম্পর্ক চায় ভারত, জানালেন জয়সওয়াল সদ্য. প্রাথমিকে ১৪ হাজার সহকারী শিক্ষক নিয়োগ চূড়ান্ত, যোগদান ১ অক্টোবর সদ্য. বিএনপিতে সুবিধাবাদীদের দাপট, হতাশ ত্যাগী নেতাকর্মীরা সদ্য. সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা সদ্য. বিশ্বমঞ্চে দেশের জনগণের অধিকার ও উন্নয়নের বার্তা দেবেন প্রধানমন্ত্রী সদ্য. কয়েক দফা কমার পর বিশ্ববাজারে আবার বাড়ল তেলের দাম