শনিবার (২৩) বগুড়ার আলতাফুনেচ্ছা খেলার মাঠে অনুষ্ঠিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্যকালে এ কথা বলেন তিনি।
তিনি দাবি করেন, গত ৫৪ বছরে দেশে ফ্যাসিবাদ, লুটপাট ও দুঃশাসনের জন্ম হয়েছে। এর বিরুদ্ধে সংস্কারের যে প্রস্তাব এসেছে, তা বাস্তবায়নে হ্যাঁ ভোট দিতে হবে এবং সবাইকে প্রতিশ্রুতিবদ্ধ হতে হবে। জনগণের ভোটে নির্বাচিত হলে আগামী পাঁচ বছর সবাইকে নিয়েই দেশ পরিচালনার কথা জানান তিনি।
জনসভা শেষে বগুড়া-৭ আসনের সংসদ সদস্য পদপ্রার্থীকে দাঁড়িপাল্লা প্রতীক তুলে দেন জামায়াত আমীর। এর আগে ও পরে তিনি বগুড়ায় দুটি পথসভায়ও বক্তব্য দেন।
বগুড়া জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা আব্দুল হকের সভাপতিত্বে জনসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম, মাওলানা রফিকুল ইসলাম খান, জাগপা’র সহসভাপতি রাশেদ প্রধান এবং ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ সিবগা।
এছাড়া জনসভায় বক্তব্য দেন বগুড়া-১ আসনের প্রার্থী অধ্যক্ষ শাহাবুদ্দিন, বগুড়া-২ আসনের মাওলানা শাহাদাতুজ্জামান, বগুড়া-৩ আসনের নূর মোহাম্মদ আবু তাহের, বগুড়া-৪ আসনের ড. মোস্তফা ফয়সাল পারভেজ, বগুড়া-৫ আসনের দবিবুর রহমান, বগুড়া-৬ আসনের আবিদুর রহমান সোহেল এবং বগুড়া-৭ আসনের গোলাম রব্বানী।
সদ্য সংবাদ/শাহনেওয়াজ শাওন বগুড়া