ঢাকা–১২ আসনের প্রার্থী সাইফুল হক ও সাইফুল আলমের সমর্থকদের মধ্যে সংঘর্ষ, আহত ৩

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৮

রাজধানীর হাতিরঝিল এলাকায় ঢাকা–১২ আসনে বিএনপি-সমর্থিত ওয়ার্কার্স পার্টির কোদাল প্রতীকের প্রার্থী সাইফুল হক এবং স্বতন্ত্র প্রার্থী সাইফুল আলমের (ফুটবল প্রতীক) সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ সংঘর্ষ হয়। এতে কোদাল প্রতীকের তিনজন সমর্থক আহত হন।

আহতরা হলেন আহাদ হোসেন খান (২৭), মো. হোসেন (৩৫) ও আব্দুর রহমান সাকিন (৩০)। তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মর্তুজা জানান, দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে, এতে কয়েকজন আহত হয়েছেন।

আহতদের দেখতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে সাইফুল হক বলেন, মগবাজার–মীরবাগ এলাকায় মিছিল শেষে ফেরার পথে স্বতন্ত্র প্রার্থী সাইফুল আলম নীরবের সমর্থক মাসুমের নেতৃত্বে ৩০ থেকে ৪০ জন তাঁদের কর্মীদের ওপর হামলা চালায়। তিনি ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে হামলাকারীদের শনাক্ত করে ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের দাবি করেন।

সাইফুল হক আরও বলেন, আহতদের একজনের অবস্থা গুরুতর। এ ঘটনায় মামলা করা হবে। একই সঙ্গে ঢাকা–১২ আসনের কয়েকটি কেন্দ্র ঝুঁকিপূর্ণ হতে পারে উল্লেখ করে বাড়তি নিরাপত্তার জন্য নির্বাচন কমিশন ও আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপ কামনা করেন তিনি।

ঢাকা মেডিকেল কলেজ পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, আহতদের জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এদিকে স্বতন্ত্র প্রার্থী সাইফুল আলম বলেন, তাঁদের মিছিলের ভেতরে জোর করে ঢোকার চেষ্টা করা হয়, এতে পরিস্থিতির অবনতি ঘটে। অন্যের জনসংযোগে জোর করে ঢোকার প্রয়োজন ছিল না বলেও তিনি মন্তব্য করেন।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. দূরপাল্লায় ২০ পয়সা ও শহরে ১৮ পয়সা কি.মি বাসভাড়া বাড়ানোর প্রস্তাব সদ্য. সংস্কার ছাড়া জ্বালানি সংকটের সমাধান নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী সদ্য. গাজী নজরুলের ৪ দিন ও স্ত্রীর ১ দিনের রিমান্ড মঞ্জুর সদ্য. বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম সদ্য. দক্ষিণাঞ্চলের বিভিন্ন রুটে বাসভাড়া ৫০ টাকা বাড়ানোর সিদ্ধান্ত সদ্য. বিআরটিএতে বাস ভাড়া বাড়ানোর মিটিং চলছে সদ্য. ‘শুধু সার চেয়েছিল, এখন ঘরছাড়া’, গ্রেপ্তার আতঙ্কে কুড়িগ্রামের কৃষকেরা সদ্য. গুলশানে নতুন ডিসি, খিলগাঁওয়ে নতুন ওসি পদায়ন সদ্য. ঠাকুরগাঁওয়ে মিড ডে মিলের দুধ খেয়ে হাসপাতালে ৩৫ শিক্ষার্থী সদ্য. স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে বিদায়ী চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ সদ্য. দূরপাল্লায় ২০ পয়সা ও শহরে ১৮ পয়সা কি.মি বাসভাড়া বাড়ানোর প্রস্তাব সদ্য. সংস্কার ছাড়া জ্বালানি সংকটের সমাধান নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী সদ্য. গাজী নজরুলের ৪ দিন ও স্ত্রীর ১ দিনের রিমান্ড মঞ্জুর সদ্য. বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম সদ্য. দক্ষিণাঞ্চলের বিভিন্ন রুটে বাসভাড়া ৫০ টাকা বাড়ানোর সিদ্ধান্ত সদ্য. বিআরটিএতে বাস ভাড়া বাড়ানোর মিটিং চলছে সদ্য. ‘শুধু সার চেয়েছিল, এখন ঘরছাড়া’, গ্রেপ্তার আতঙ্কে কুড়িগ্রামের কৃষকেরা সদ্য. গুলশানে নতুন ডিসি, খিলগাঁওয়ে নতুন ওসি পদায়ন সদ্য. ঠাকুরগাঁওয়ে মিড ডে মিলের দুধ খেয়ে হাসপাতালে ৩৫ শিক্ষার্থী সদ্য. স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে বিদায়ী চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ