শুক্রবার (২৩ জানুয়ারি) নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে রংপুরে আয়োজিত এক সমাবেশে এসব কথা বলেন তিনি।
বিগত ১৭ বছরে জামায়াতের নেতাকর্মীদের বাংলাদেশের নাগরিক হিসেবেও গণ্য করা হয়নি, এমন অভিযোগ তুলে তিনি বলেন, 'অভ্যুত্থানের পর অনেক কিছুর পরিবর্তনের আশা ছিল, কিন্তু ফ্যাসিবাদের নানা উপাদান এখনো রয়ে গেছে। বিগত সরকারের আমলে আমরা সবচেয়ে মজলুম হলেও গত দেড় বছরে জামায়াত কাউকে মজলুম বানায়নি।'
এ সময় তিনি সতর্ক করে বলেন, 'যারা এক সময় মজলুম ছিল কিন্তু অভ্যুত্থানের পর জুলুমকারী হয়ে উঠেছে, জনগণ তাদের লাল কার্ড দেখাতে প্রস্তুত রয়েছে।'
এর আগে, বিকেলে ঠাকুরগাঁওয়ে এক জনসভায় জামায়াত আমির বলেন, ক্ষমতায় গেলে তিনটি শর্তের ভিত্তিতে সবাইকে নিয়ে দেশ গড়বে জামায়াতে ইসলামী।
নির্বাচনী সফরের অংশ হিসেবে সূচি অনুযায়ী রংপুর ছাড়াও ঠাকুরগাঁও, পঞ্চগড় ও দিনাজপুরে সমাবেশ করেন ডা. শফিকুর রহমান। শনিবার (২৪ জানুয়ারি) তিনি রংপুরে আবু সাঈদের কবর জিয়ারত শেষে জনসভায় অংশ নেবেন। এরপর গাইবান্ধা, বগুড়া, সিরাজগঞ্জ ও পাবনা সফর করে ঢাকায় ফিরবেন।